Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বৃষ্টিস্নাত শরতের রাত

0 পছন্দ 0 অপছন্দ
158 বার প্রদর্শিত
করেছেন (6,224 পয়েন্ট)   29 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বৃষ্টিস্নাত শরতের রাত

—রফিক আতা—



শুক্রবারের ধূসর অপরাহ্ন। দিনশেষের আকাশ। একটু বাদেই নামবে রাত্রি। আমি নীরবে তাকিয়ে থাকি আকাশের দিকে। নিশির আগমনে যেমন প্রকৃতি আঁধারে সিক্ত হয়, তেমনি কয়েক খণ্ড কালো মেঘের আগমনে পৃথিবীও হয়ে উঠেছে নিকষে ঋদ্ধ। দূরের দিগন্তে সন্ধ্যাতারা মৃদু আলোয় কাঁপছে, বাতাসে কাশফুলের গন্ধ মিশে আছে। মাগরিবের সালাত শেষে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম।



ব্যালকনিতে দাঁড়াতেই আমাকে স্পর্শ করল হিমেল বাতাস—যার গায়ে বৃষ্টির ঘ্রাণ লেগে আছে গভীর মায়ায়। দূরের আকাশে একটি নিঃসঙ্গ চাঁদ ধীরে ধীরে লুকিয়ে গেলো মেঘের আড়ালে। কিছুক্ষণের মধ্যেই বাতাসের শব্দে পাতার ঝিরঝির নৃত্য শুরু হলো, যেন শরতের বুকে বৃষ্টি নামার আগমনী সঙ্গীত।



কামরায় ফিরতে না ফিরতেই, প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হলো ঝুম বৃষ্টি। জানালার কাচে আছড়ে পড়া ফোঁটাগুলো বাজাচ্ছে এক অদ্ভুত সংগীত—নিঃশব্দ রাতের বুকে বৃষ্টির ছন্দ যেন কোনো অজানা তবলার তান। শরৎ ও হেমন্তের সন্ধিক্ষণে এমন অপ্রত্যাশিত বর্ষণ— যেন কালক্ষেপণের কবিতা।



বৃষ্টির প্রতিটি ফোঁটা ধীরে ধীরে টুপটাপ করে গাছের পাতায় নেমে আসে, নরম মাটির গন্ধে ভরে যায় চারদিক। ভেজা কাশবনের দোলায় হালকা আলো ঝিলিক দিয়ে ওঠে, মনে হয় যেন আকাশও এই রাতে প্রেমে পড়েছে। ঠিক এমন এক মুহূর্তে বর্ষার স্মরণ আমাকে ব্যাকুল করে তুলল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অসময়ের বৃষ্টিস্নিগ্ধ ক্যাম্পাসের দিকে। শত মাইল দূর হতে আগত বৃষ্টির দল যেমন আছড়ে পড়ছিল প্রকৃতির বুকে, তেমনি আমিও যেন আছড়ে পড়ছিলাম আমার নিজস্ব অতীতের ভেতর।



স্মৃতির দুয়ারে হানা দেয় বিস্মৃতি। সেইসব বিস্মৃতির কোণঠাসা দেওয়াল টপকে, আমি খুঁজে ফিরি ঝাপসা, আবছা, বৃষ্টিমুখর শৈশবের লিপি।



কখনো দেখি—

একটি ছোট্ট বালক বৃষ্টিতে ভিজে একাকার। ভেজা জামায় ঘরে ফিরছে। মায়ের বকাবকির সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে—ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে। বৃষ্টি আর কান্না মিশে গেছে একসাথে।



আবার দেখি—

ছোট্ট রফিক কাঁথা গায়ে শুয়ে আছে কোনকালের ভাঙা একটি চৌকিতে। বাদল দিনের ভেজা ভেজা গল্প। টিনের চালের টুপটাপ শব্দে একপ্রকার ঘুমের আহ্বান। বাইরের অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে—তারপর সব শান্ত। শিশুমনের নিঃশব্দে মিশে থাকা এক আশ্চর্য প্রশান্তি।



আরেকদিনের কথা—

বেলা প্রায় বারোটা। আমি তখন ক্লাস টু-য়ের ছাত্র। বারোটা বাজতেই ইশকুল ছুটি। কিন্তু ছুটির খানিক আগেই শুরু হয় ঝুম বৃষ্টি। বাড়ি ফিরতেই হবে। শার্ট খুলে বইয়ে জড়ালাম, কখনো পলিথিনে ভরালাম, আর বুকে চেপে পিছন না ফিরে, ভোঁ দৌড় দিলাম বৃষ্টিভেজা রাস্তায়। কাদা ছিটকে লাগছে হাঁটুতে, তবু মন ভরে আছে আনন্দে। মনে হচ্ছিল—এই বৃষ্টিই যেন আমার প্রথম বন্ধু।



আজ, এইসব স্মৃতির শুকনো বিশীর্ণ ঝরাপাতা উল্টালে হৃদয়টা ব্যথায় হাহাকার করে ওঠে। চোখের পানি ও বৃষ্টির পানি যেন মিশে যায় একসাথে—ভিজিয়ে দেয় স্মৃতির সেই শুকনো পাতা। বাতাসে আজও ভেসে আসে শৈশবের সেই মাটির গন্ধ—যেন সময় থেমে গেছে ঠিক সেই বিকেলে।



অন্যূন বিশ মিনিট পর—

বৃষ্টি থেমেছে। পৃথিবীটা এখন ভীষণ হিমে শীতল। বৃক্ষের পাতায় পাতায় বৃষ্টির চিহ্ন ঝুলে আছে, ঝোপে ঝোপে জোনাকি জ্বলে উঠেছে। এখানে-ওখানে ছোট ছোট খাদে জমে আছে পানি। নিস্তব্ধতায় শুনি, দূরে কোথাও ব্যাঙের সুরে রাত জেগে ওঠে। ভাবলাম—অকালে, অসময়ে আসা এই একফালি বৃষ্টি-বিলাসই যেন আমাকে তন্ময় ও বিভোর করে তুলল! স্মৃতির ভাটা পড়া দরিয়ায় এনে দিলো হঠাৎ জোয়ারের ঢেউ।



বিশ্বাস করতে মন চায় না—

শরতের বুকে বাদল হাওয়ার এই অগোছালো একখণ্ড অনুভূতি আজও ডায়েরির কাছে নিজেকে সঁপে দেয়।



এই কিছুদিন আগেও, ডায়েরির কোনো এক পাতায় লিখেছিলাম—

“শরতের বুকে বৃষ্টি!”

তখন মনে হয়েছিল, এ যেন ঋতুরই নিয়ম লঙ্ঘন, বৃষ্টির জন্য এক বড় গোস্তাখি।

ডায়েরির পাতায় সেদিন আমি অসময়ে আসা বৃষ্টির বিরুদ্ধে গড়ে তুলেছিলাম নীরব প্রতিবাদ।



কিন্তু আশ্চর্য—

আজ সেই আমিই বৃষ্টির প্রেমে ভীষণভাবে ঋদ্ধ!

জানি না, এটি কি কেবল সময়ের দর্শন, নাকি মনখারাপেরই কোনো নীরব নিদর্শন!

শরতের বৃষ্টি, কাশফুলের দোলা, চাঁদের আড়ালে হারিয়ে যাওয়া রাত—সব মিলেমিশে আজ আমার ভেতর এক অনন্ত একাকীতার সুর বাজিয়ে চলে।




বৃষ্টিলিপি

দশ, দশ, পঁচিশ

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 304 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6224। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2328
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


হরেক রকম বুলি আওড়াতে আওড়াতে একটি সিএনজি হুস করে চলে যেত বাড়ির সামনের রাস্তা দিয়ে। আম[...] বিস্তারিত পড়ুন...
159 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শৈশবের শবেবরাত — রফিক আতা — শৈশবের শবেবরাতের কথা মনে হলেই স্মৃতির খেরোখাতার পাতাõ[...] বিস্তারিত পড়ুন...
213 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

যুবতী চাচির যুবক আংকেল —‎রফিক আতা— ‎ ‎রিকশাপুঞ্জি—৮ ‎ ‎দাঁড়িয়ে আছি শান্তি[...] বিস্তারিত পড়ুন...
174 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

মনে করিয়ে দিলেন রবের কথা ‎—রফিক আতা— ‎ ‎রিকশাপুঞ্জি—৭ ‎ ‎আজ এক অদ্ভুত অভিজ্ঞ[...] বিস্তারিত পড়ুন...
159 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

হঠাৎ কেমন যেন লাগছে। একা—খুব একা! বাতাসের স্পর্শে কেবলই একটা হিম বিষাদ ধেয়ে আসছে। ন[...] বিস্তারিত পড়ুন...
138 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    734 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    7 মন্তব্য

    36 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...