#নাস্তিক_ও_বিধর্মীদের_মিথ্যাচারের_জবাব
সিরিজ পর্ব-৩৮৯
নামায পড়তে হবে কিবলা বা পশ্চিম দিক হয়ে -
আকাশের দিকে বার বার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব, যা তুমি পছন্দ কর। সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফিরাও। আর নিশ্চয় যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, তারা অবশ্যই জানে যে, তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে, সে ব্যাপারে আল্লাহ গাফিল নন।’ ( সূরা বাকারা, আয়াত, ১৪৪)
নামাজের জন্য নিয়ত করা..
হে মু’মিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশে দন্ডায়মান হও তখন (সালাতের পূর্বে) তোমাদের মুখমণ্ডল ধৌত কর এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও... ( কোরআন-৫/৬)
সূরা পড়তে হবে..
তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর( কোরআন-২৯/৪৫)
রুকু করতে হবে...
হে মুমিনগণ, তোমরা রুকূ‘ কর, সিজদা কর, তোমাদের রবের ইবাদাত কর এবং ভাল কাজ কর, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। [সাজদাহ] ( কোরআন-২২/৭৭)
সে যে কয়টা দাবি করেছিল আমি তার সবগুলো কোরআন থেকে দেখিয়ে দিয়েছি যা নামাযের মূল বা ফরজ, আর বাকি দুটো ( হাত উঠানো+ বুকের উপর হাত বাধা) নামাযের মূল না সুন্নত....
আশা করি এতটুকুতে বুঝে গেছেন কোরআনে পূনাঙ্গ নামায এর নিয়ম আছে নাকি নেই । এখন আপনাদের কাছে প্রশ্ন এই মূর্খ কি ( এবং এর মতো ছাগল নাস্তিক) কি জীবনে কোরআন সম্পূর্ণ পড়েছে?
জবাবে: মোঃ মেহেদী হাসান
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।