আমি হাঁটি স্মৃতির শহরে,
একেকটা রাস্তার নাম পুরোনো অভিজ্ঞতা,
গলির মোড়গুলো ভুলে যাওয়া কথা;
ছাদের উপরের শুকনো কাপরের মতো–
ঝুলে থাকে আমার ভাঙ্গা অনুভুতিগুলো৷
আমি কে?
এই শহরের বাসিন্দা আমি-ই কি?
নাকি অচেনা কোনো পথিক,
যে ভুলে গেছে কোন বাড়িতে তার আলো জ্বলে?
বেলকনির রেলিং ধরে দাঁড়াই –
যেখানে বাতাস ঘুরে বেড়ায়,
আমার শৈশব, কৈশোর, ভয়ের রাত,
স্বপ্নের সকাল, হারানো মানুষদের গন্ধ৷
আমি বুঝি–
আমি কখনো শুধু ভালো বা খারাপ নই,
কখনো পুরোপুরি শক্তও নই,দুর্বল ও নই;
আমি শহরের মতো –
একেকটা মোর একেকটা গল্প,
একেকটা জানালা একেকটা ভাবনা,
একেকটা দরজা একেকটা লুকানো প্রতিচ্ছবি৷
এই শহরই আমার পরিচয়,
যেখানে আমি হাজারবার হারাই,
হাজার বার খুঁজে পাই নতুন নামে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।