আমি কে?
এই প্রশ্ন আমার সঙ্গে জন্মেছে,
প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে৷
আমি নিজেকে খুজতে গিয়েও হারাই,
প্রতিটি ছায়ার ভেতর,প্রতিটি আলোয়৷
কখনো মনে হয় আমি আলো,
যা অন্ধকার ভেঙে দেয়,
কিন্তু কখনো ছায়া,
যা নিজেই অদৃশ্য হয়ে যায়৷
স্বপ্নেরা আমার ভিতরে বসে থাকে,
বড়,উড়ন্ত, অপ্রত্যাশিত৷
কিন্তু অস্থিরতা আমাকে ধরে রাখে,
মনে করিয় দেয়, তুমি জানোনা, তুমি কে?
আমি হেঁটে চলি অজানার পথে,
প্রতিটি পদক্ষেপই নতুন পরিচয় দেয়৷
আমি হারাই,আমি পাই,
এভাবেই প্রতিটি মুহুর্তে,
আমার পরিচয় নতুন রুপ পায়৷
আমি শুনি বাতাসের গুঞ্জন,
আমি দেখি ছায়ার নৃত্য,
আমি অনুভব করি রাতের নিরবতা৷
সব মিলিয়ে আমি বুঝতে পারি,
আমি ভাঙছি, আমি শিখছি,
আমি নিজেকে তৈরি করছি৷
আমি কখনো নিজেকে হারাই,
কখনো খুজে পাই,
কখনো নিজেকে ভুলে যাই,
কখনো নিজেকে পাই নতুন রুপ এ৷
এভাবেই আমার জীবন,
এভাবেই আমার পরিচয়- অদৃশ্য, অস্থির৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।