আমার স্বপ্নেরা নদীর মতো বইছে,
কখনো স্নিগ্ধ, কখনো বেপরোয়া৷
আমি সেই নৌকা,
যা নিজের স্রোতের খোঁজে ভেসে বেড়ায়৷
প্রতিটি ঢেউ আমাকে শেখায়_
আমি কি ভয় পাবো? আমি কি থামবো?
আমি চাই না শুধু দেখতে,
আমি চাই ভেঙে ফেলা অজানার ঢেউকে,
আমার হাতে বাধা স্বপ্নগুলোকে মুক্তি দিতে৷
হয়তো আমি কখনো পুরো নদীকে ধরতে পারবো না,
হয়তো প্রতিটি স্রোত নতুন পরিচয় এনে দিবে৷
আমি যা করেছি,যা করছি, যা করবো-
সবই স্বপ্নের ঢেউয়ে ভেসে চলার মতো৷
আমি ভীত,আমি সাহসী,
আমি হারাই, আমি পাই,
কিন্তু এই ভ্রমণেই আমার পরিচয়,
আমি নিজেকে খুজছি প্রতিটি স্রোতে,
প্রতিটি ঢেউয়ে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।