আমি আমার ভবিষ্যৎ কে আকি–
রঙের বোতলে ভরা থাকে,
অপেক্ষা, ভয়,অস্থিরতা, স্বপ্ন, দৃঢ়তা৷
কিন্তু আমি কে?
ভবিষ্যৎ থেকে উত্তর আসে–
'তুমি একটি অসম্পূর্ণ মানচিত্র,
যার রেখাগুলো প্রতিদিন বদলায়৷'
আমি পথ দেখি–
যেখানে সফলতার সূর্যের আলো
এখনো দূরে ঝলমল,
আবার ব্যর্থতার কাদা,
মাঝে মাঝে পায়ে ধরে টানে৷
কিন্তু আমার ভেতরের কম্পাস
সবসময় বলে –
এগিয়ে চলো,
কারণ তুমি যেদিকে হাঁটো,
পরিচয়ের পথ ঠিক সেদিকেই তৈরি হয়৷
আমি আগামী দিনের মানুষ –
বদলাতে থাকা,
শিখতে থাকা,
স্বপ্নে ভেসে থাকা,
একটা চলমান উত্তর৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।