বৃষ্টিভেজা মাটির কাছে দাড়াই–
তার গন্ধ আমাকে মনে করিয়ে দেয়,
আমি কোথা থেকে এসেছি৷
আমি কে?
মাটি বলে–
তুমি জন্ম, তুমি রুপান্তর, তুমি ফিরে আসা৷
আমি হাঁটু গেড়ে বসি মাটির ওপর,
মনে হয় –
আমার ব্যথা, আমার জয়,আমার ভাঙা আশা,
সব যেন জমে আছে এই মাটির ভাঁজে৷
আমি শিখি–
আমি শুধু আজকের মানুষ নই,
আমি অতীতের বিস্তার,
ভবিষ্যতের বীজ,
এই মুহুর্তের সজীবতা৷
আমি একটি মাটির মানুষ,
যে কঠিন সময়ে শক্ত হয়,
আবার কোমলতাও ধরে রাখে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।