ড্রয়ারে রাখা পুরনো চিঠির বান্ডিল খুলে দেখি –
সেখানে লুকিয়ে আছে
আমারই হাতের লেখা কয়েকটা ভুলে যাওয়া সময়৷
শব্দগুলো জীর্ণ, তবু উষ্ণ,
কালি শুকিয়ে গেছে,
কিন্তু অনুভূতি গুলো এখনো তাজা৷
আমি কে?
এই চিঠি গুলো জানায়–
"তুমি অনেক বছর আগে অন্যরকম ছিলে,
ভবিষ্যতে আবার অন্যরকম হবে৷ "
চিঠি গুলো পড়তে পড়তে বুঝি–
আমি সময়ের সাথে পাল্টে যাই,
পুরনো আমিকে রেখে যাই পিছনে,
নতুন আমিকে আগলে রাখি সামনে৷
চিঠি গুলো শেখায়–
পরিচয় কখনো এক থাকে না;
সে জন্ম নেয়, শিখে,ভাঙ্গে,বদলায়,
হাজার রকম নতুন রুপে ফুটে ওঠে৷
আমি কালি নই,
আমি সময়ের লেখক৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।