আমি শব্দের রাজ্যে গিয়ে দাঁড়াই–
সেখানে বাক্য গুলো বাতাসে ভাসে,
ভাঙ্গা ভাবনাগুলো ঘর খুঁজে ফেরে,
আর অর্থহীন শব্দগুলোও
জীবন পেলে গানের মতো লাগে৷
আমি কে?
শব্দেরা বলে –
"তুমি সেই মানুষ,
যে নিজের গল্প নিজেই লিখে৷ "
আমি বুঝলাম –
আমার প্রতিটি সিদ্ধান্ত,
প্রতিটি ভয়,
প্রতিটি বিশ্বাস,
প্রতিটি অদ্ভুত আশা
একেকটা শব্দের মতো –
কখনো গাঁথা হয় কবিতায়,
কখনো বিশৃঙ্খলায়,
কখনো অসমাপ্ত বাক্যে রয়ে যায়৷
আমি হয়তো কখনো গল্প শেষ করতে পারি না,
কিন্তু লিখে যাই;
আর এ লেখার পথেই,
আমাকে খুঁজে পাই নতুন করে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।