আয়নার সামনে দাড়াই প্রতিদিনই,
কিন্তু কখনো কি সত্যিই দেখি নিজেকে?
কেউ দেখে চোখের নিচের ক্লান্তি,
কেউ দেখে হাসির রেখা,
কেউ দেখে দৃঢ়তা –
আমি কি সবগুলোই? নাকি কিছুই না?
বোধ হয় আয়না আজ প্রথমবার কথা বলল–
"তুমি আমাকে শুধু মুখ দেখাও,
মন দেখানোর সাহস করো না৷ "
আমি থমকে যাই৷
কারণ ঠিকই তো–
আমার সত্যিকারের আমি এখানে নেই –
সে থাকে ভেতরে,
চোখের পেছনে,
শব্দের গভীরে,
অকথিত অভিমান আর আর নামহীন আশার মাঝে৷
আমি বুঝলাম –
পরিচয় মুখে নয়,
পরিচয় অনুভবের ভেতর জন্মায়৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।