আমি একদিন আমার ছায়ার কাছে জানতে চাইলাম–
"আমি কে?"
সে হাসলো না,কিছু বলল না,
শুধু আমার পায়ের সাথে পা মিলিয়ে হাটলো৷
হয়তো সে বলতে চেয়েছিলো –
"তুমি আমাকে এঁকে রেখেছো,
তোমার ভিতরের আলো অন্ধকার মিশিয়ে৷
তোমার যাত্রাই আমাকে তৈরি করেছে৷ "
আমি বুঝে গেলাম–
আমি ছায়া নই,
আমি আলোও নই;
আমি মাঝামাঝি মানুষ,
যে সর্বদাই বদলায়,উঠে দাঁড়ায়,
আবার নিজের দিকে তাকিয়ে প্রশ্ন তোলে৷
আমার ছায়া আমাকে শেখালো–
পরিচয় হলো অনুসরণ,
নির্মাণ, পরিবর্তন;
অন্য কেউ তৈরি করে না–
আমি নিজেই আমাকে গড়ি৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।