পাহাড়ের উপর দাঁড়ালে সবকিছু ক্ষুদ্র লাগে,
শহরের শব্দ থেমে যায়,
মানুষের চাহিদা-আকাঙ্ক্ষাও গলে যায় নিঃশব্দে৷
আমি কে?
প্রশ্নটা পাহাড়ের বুকেও প্রতিধ্বনি হয়ে ফিরে আসে৷
পাহাড় বলে –
"তুমি মানুষ, তোমার ভেতর অগণিত স্তর–
ভয়,শক্তি, ক্লান্তি,ইচ্ছে,
সব একসাথে জমাট বেঁধে তোমাকে গড়ে৷ "
আমি বাতাসে দাঁড়িয়ে অনুভব করি–
আমি হয়তো ধৈর্যের মতো উঁচু নই,
তবু টিকে থাকার শক্তি আছে;
আমি হয়তো পাথরের মতো কঠিন নই,
তবু ভাঙলেও আবার গড়ে উঠতে জানি৷
আমি পাহাড়ের মতো নই,
তবু তার মতোই,
নিজেকে বহন করে চলি নিঃশব্দে৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।