[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কবিতা ৩: এক অনামা প্রশ্ন

১৯৭ জন পড়েছেন
০

আমি কে?

লেখক: Mayabi Ilmaz Megh | সিরিজ আইডি: #58 | পর্ব নং: 3
eID · যাচাই হচ্ছে…

আমি কি কুয়াশার ভোর? 

নাকি সন্ধ্যায় ফুরিয়ে যাওয়া রঙের ছোঁয়া? 

নিজেকেই জিজ্ঞেস করি _

এই পথচলায় আমার পরিচয় ঠিক কোথায় লুকিয়ে থাকে?


কখনো ৃমনে হয়-

আমি আলোর পাশে দাড়ানো এক ছায়া, 

যে নিজের আকৃতি স্পষ্ট করতে গিয়ে,

আরো অস্পষ্ট হয়ে পড়ে৷ 


হৃদয়ে শত স্বপ্নের ভীর,

তবু এক অদৃশ্য অস্বস্তি

দিয়ে যায় এক অজানা প্রশ্নের দাগ-

আমি কি সত্যিই জানি আমার ভেতরের মানুষটাকে?


কখনো আবার মনে হয় -

আমি সেই নদী,যা নিজের স্রোত 

নিজেই খুজে ফিরে পাহাড়ের  দিকে৷ 

আজ যা করি গতকালের চেয়ে অনেক বেশি,

আর আগামীকালকে  দেখি আরো বিস্তৃত স্বপ্নে৷ 


হয়তো পরিচয় কোনো উত্তর নয়,

একটা চলার পথ _

যেখানে প্রতিটি  দিনই নতুন করে শেখায়৷ 

আমি কে হতে চাই?আর কে হয়ে  উঠছি ধীরে ধীরে৷ image



আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6408। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1902
প্রকাশিত11 ডিসেম্বর 2025 ♛ (6,408 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 13 কবিতা ১৩: চলার পথেই চুড়ান্ত আমি

আমি দীর্ঘ পথ হেঁটে শিখেছি – নিজেকে পাওয়া কোনো গন্তব্য নয়, এটা এক দীর্ঘ, ক্লান্তিহীন যাত্রা৷ আমি কে? পথ বলে– "তুমি যে হাঁটো - সেই তুমি? " আমি কখনো থেমে যাই, কখনো দৌড়াই, আবার ধীরে হেঁটে যাই, কিন্তু চলা বন্ধ করি না৷ আমি…

০ ০ ২১৪ ১ মিনিটের পড়া

পর্ব 16 কবিতা ১৬: পাহাড়ের নৈঃশব্দ্যে আমার অস্তিত্ব

পাহাড়ের উপর দাঁড়ালে সবকিছু ক্ষুদ্র লাগে, শহরের শব্দ থেমে যায়, মানুষের চাহিদা-আকাঙ্ক্ষাও গলে যায় নিঃশব্দে৷ আমি কে? প্রশ্নটা পাহাড়ের বুকেও প্রতিধ্বনি হয়ে ফিরে আসে৷ পাহাড় বলে – "তুমি মানুষ, তোমার ভেতর অগণিত স্তর– ভয়,শক্তি…

০ ০ ১৮৭ ১ মিনিটের পড়া

পর্ব 7 কবিতা ৭ : সমুদ্রের গভীরতায় আত্ম চিত্র

সমুদ্রের সামনে দাড়ালে মনে হয়– আমি এক ফোঁটা লবণজল, কিন্তু গল্প বহন করি পুরো ঢেউয়ের মতো৷ আমি কে?প্রশ্ন করি– সমুদ্র বলে, ' তোমার মধ্যে তরঙ্গ আছে, তোমার ভেতরে ভাঙ্গা পাথর, ধুয়ে যাওয়া বালি, ডুবে যাওয়া নৌকা, সবরকম গল্প৷' আমি…

০ ০ ২০১ ১ মিনিটের পড়া

পর্ব 5 কবিতা ৫: সময়ের করিডোরে যাত্রা

আমি হাঁটি সময়ের করিডোর ধরে– দেয়ালে ঝোলানো বয়সহীন ছবি গুলো দেখে মনে হয়, আমি কত শত রূপে জন্মেছি, কত শত রূপে ভেঙ্গেছি,আবার গড়েছি৷ আমি কে? এই প্রশ্নটা যেন বালিঘড়ির ভেতর আটকে থাকা– তুচ্ছ কোনো দানা নয়, বরং এক বিশাল সময়…

০ ০ ১৯৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 কবিতা ৪ : স্বপ্নের নদী

আমার স্বপ্নেরা নদীর মতো বইছে, কখনো স্নিগ্ধ, কখনো বেপরোয়া৷ আমি সেই নৌকা, যা নিজের স্রোতের খোঁজে ভেসে বেড়ায়৷ প্রতিটি ঢেউ আমাকে শেখায়_ আমি কি ভয় পাবো? আমি কি থামবো? আমি চাই না শুধু দেখতে, আমি চাই ভেঙে ফেলা অজানার ঢেউকে…

০ ০ ১৫০ ১ মিনিটের পড়া
...