আমি দীর্ঘ পথ হেঁটে শিখেছি –
নিজেকে পাওয়া কোনো গন্তব্য নয়,
এটা এক দীর্ঘ, ক্লান্তিহীন যাত্রা৷
আমি কে?
পথ বলে–
"তুমি যে হাঁটো - সেই তুমি? "
আমি কখনো থেমে যাই,
কখনো দৌড়াই,
আবার ধীরে হেঁটে যাই,
কিন্তু চলা বন্ধ করি না৷
আমি বুঝি–
আমার পরিচয় কখনো এক বাক্যে ধরা যায় না;
আমার মধ্যে আছে ভাঙা স্মৃতি,
সুন্দর আকাঙ্ক্ষা,
অদ্ভুত অস্থিরতা,
খুব নরম ভালোবাসা,
এবং দৃঢ় শক্তি৷
আমি পথের মতো –
বাঁক আছে,পাথর আছে,সবুজও আছে;
কিন্তু সবচেয়ে সত্য হলো–
আমি চলি,তাই আমি আছি৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।