এলোমেলো প্ল্যাকার্ডের ফাঁকে
প্রতিদিন সূর্য ওঠে—
তার নিয়ন আলোও
বস্তির দমবন্ধ দেয়ালে পৌঁছে না।
অথচ খবরের কাগজে
মোটা অক্ষরে হাসে—
“হাজার টন চাল বরাদ্দ।”
কী আশ্চর্য!
গুদামে শস্যের পাহাড়,
আর দুধের শিশুর ঠোঁটে
খরার ফাটল।
তবে কি
কাগজের পাতাতেই জন্মে ধান,
আর ক্ষুধার পেটে
শুধুই শিরোনাম?
এমন দিনে
একজন উমর চাই—
যিনি গুদামের তালা নয়,
ক্ষুধার্ত চোখের ভাষা পড়বেন।
—রফিক আতা
২৯, ৬, ২৬ | সোমবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।