একদিন হঠাৎ দিনটির কপালে লেপে গেল অমাবস্যার কালিমা—
কবরের অন্তঃস্থল থেকেও গাঢ়,
মৃত্যুর নৈঃশব্দ্যের চেয়েও নিবিড়;
ক্রমে ক্রমে সেই অতল তমিস্রা
নগরের শিরা-উপশিরায় ঢেলে দিল
তেপান্তরের অনন্ত ধূলিপথে প্রাণপণে ছুটে চলেছি;
পেছনে ক্ষুধার্ত কয়েকটি শকুন—
মানুষেরই উন্মত্ত ভিড়ের অন্তরাল থেকে
আমার পদচিহ্ন অনুসরণ করছে।
আমার কণ্ঠের ভগ্ন প্রতিধ্বনি
সভ্যতার প্রাসাদের প্রাচীরে গিয়ে
নির্মম নৈঃশব্দ্যে নিঃশেষ হয়ে গেল।
দূর দিগন্তের কোনো এক অদৃশ্য প্রান্তে
নারীমুক্তির দীপ্ত, উচ্চকিত মন্ত্রোচ্চারণে;
কোনো মশালের ভাষা পেল না।
ক্রমশ আরও কালো হয়ে আসছে।
যেন কোনো নরখাদকের ভোজ শেষে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।