Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

আত্মপ্রেমের অগ্নিকাণ্ড

0 পছন্দ 0 অপছন্দ
154 বার প্রদর্শিত

বিসংবাদিত সমকাল

লেখক: Furhan Bhuiyan | সিরিজ আইডি: #107 | পর্ব নং: 3
করেছেন (715 পয়েন্ট)   13 জানুয়ারি "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image 
অন্যের তরে সাজিয়ে ডালি, দিলে হাজার ফুল,
নিজের বাগান রাখলে খালি— চরম বড় ভুল!
পরের খুশির ফর্দ মেলাতে, জীবন করলি শেষ,
নিজের প্রিয় ফুলটি চেনার, নেই যে অবশেষ।
শখের বইটা বিসর্জিয়ে, কিনলে প্রিয়ার হার,
প্রত্যাশার ঐ বিষাক্ত তির, বিঁধবে বারবার।
সে যখন আর দেবে না দাম, জমবে মনে জেদ,
অভিমানী ঐ কান্নায় তোর, হবে যে হৃদভেদ।
শামস তাবরিজ বলে গেছেন, মরমী সেই কথা—
নিজেকে যে জন বাসবে না ভালো, মিছেই তার ব্যাকুলতা।
নিজেকে আগে বাসলে ভালো, তবেই প্রেমকে জানি,
নিজের আত্মা তুষ্ট না তো— সবই চোখের পানি।
মাসের শুরুই শখের বইটা, কিনে ফেলো ভাই,
নিজের তরে স্বার্থপর হও— অন্য গতি নাই।
সবার প্রিয় হওয়ার নেশা, আজই দাও তো ছুড়ে,
একলা হবার সামর্থ্য রাখো, আপন শক্তির জোরে।
২০২৬-এর কঠিন সত্য, শোনো রে মন দিয়ে,
ভঙ্গুর সব সম্পর্ক আজ, স্বার্থের জাল নিয়ে।
গলা সমান নামবে যাদের, তরে তুমি আজ,
বিপদকালে দেখবে চেয়ে— উধাও সকল লাজ।
হাদির শোকে যখন কাতর, আঁধার কালো রাত,
পাঁচ বছর পর আগন্তুক এক, বাড়িয়ে দিল হাত।
যে জন নিজের হায়াত তোমায়, বিলিয়ে দিতে চায়—
এমন মানুষ ‘সিলেবাসের বাইরে’ আসা, বিধাতার দয়ায়।
হাঁটু জলে নামলে যারা, নামো তাদের তরে,
সবার তরে প্রাণ দিও না— মায়ার অন্ধ ঘরে।
নিজের প্রিয় বইটা ছাড়ো না, রেখো নিজের মান,
দলে দলেও একা তুমি— এটাই ধ্রুব জ্ঞান!

মিথ্যে মায়ার শিকল ছিঁড়ে, হও না স্বার্থপর,
নিজের আলোয় নিজেই জ্বলো— কিসের আপন-পর?
অন্যের তরে উজাড় হলে, মিলবে কেবল ছাই,
নিজের আত্মার চেয়ে আপন— ভবে কিছুই নাই!
মুখোশধারী ভিড়ের মাঝে, হারিয়ে যেও না আর,
নিজের হাসির মালিক হও— ভেঙো দুঃখের দ্বার।
মানুষ তোমার মরার অপেক্ষায়, দিন গুনবে বসে,
নিজের ভালো নিজেই বোঝো— থেকো না মায়ার রোষে!

আমি Furhan Bhuiyan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 34 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 715। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 2998
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
আট ঘণ্টার ঘামে ভিজে, ২৩ কেজির বোঝা বয়ে রে,১৭৮ টাকার শিকলে বাঁধা—এ কোন ন্যায়ের দেশে ø[...] বিস্তারিত পড়ুন...
133 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
পারস্যের ওই ধূসর ধূলায় দম্ভের মিনার আজ ধূলিসাৎ,জনতার ঘাতে চূর্ণ মূর্তি, নামছে আঁধার&[...] বিস্তারিত পড়ুন...
118 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
 জরিপ দেখলেই ‘ভুয়া’ বলো, আইডি ভাবো বট,বাস্তবতায় শূন্য তুমি, মগজে কেবল জট।পাঁচ-পাঁচটা &[...] বিস্তারিত পড়ুন...
128 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অশ্লীল শব্দচয়ন কে যতই মজা হিসেবে ব্যবহার করেন না কেন,সেটা আসলে কুশিক্ষা। এটা আমি মনে করি এবং আমি এগুলো একদমই পছন্দ করিনা। আপনি কিছু অশ্লীল শব্দ ব্যবহার করে হাসতে হাসতে কথা বলবেন আর বলবেন আর[...] বিস্তারিত পড়ুন...
157 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তোমার এত এত কষ্ট আর এত যন্ত্রণা,এত চাপা কান্না বা আর্তনাথ,বা কান্নার আওয়াজ পাশের রুম&#[...] বিস্তারিত পড়ুন...
198 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...