নারীর নতুন সাম্রাজ্য
এক স্বামী যদি রুগ্ন হয় বা শরীরে নামে ক্লান্তি,
অন্য পার্টনার মিটিয়ে দিবে মনের সকল শান্তি।
অক্ষমতার আঁধার মুছে আসবে সুখের জোয়ার,
একাধিক স্বামী খুলবে নারীর আনন্দের সব দুয়ার।
টাকার অভাব ঘুচবে ঘরে, মিটবে বিলাসিতা,
একজন না পারলে অন্যজন দিবে আর্থিক স্বাধীনতা।
ঘর জামাই তো থাকবেই দাস, করবে সেবার কাজ,
হাত খরচের বিনিময়ে সে ঘুচাবে সকল লাজ।
এক স্বামী যদি ব্যস্ত থাকে, অন্যজন হবে সাথী,
ভয়হীন সেই জীবনে জ্বলবে সুখের প্রদীপ-বাতি।
ঘরের কাজ আর বাচ্চার ভার নিবে তারা সবে মিলে,
নারী রবে রাজরাণী সম, মুক্ত আকাশ নীলে।
বেড়াতে গেলে একলা পথে আসবে না আর ভয়,
সহবাসের তৃষ্ণা মিটবে, হবে ক্লান্তি জয়।
শরীর ও মন চনমনে রবে, সুখের হবে চাষ,
অধিক স্বামী থাকলে নারীর কাটবে বারো মাস।
ষোড়শী সেই তরুণ স্বামী রাখবে যৌবন তাজা,
বার্ধক্য আর আসবে না কো, শরীর রবে রাজা।
ভালোবাসার তীব্র লড়াই, ঈর্ষার মধুর খেলা,
উজার করে দিবে সবাই প্রেমের রঙিন ভেলা।
অবহেলিত পুরুষ যারা, দেনমোহরের ত্রাসে—
তারাও পাবে ঠাঁই এবার এমন নারীর পাশে।
চাপমুক্ত সেই জীবনে রবে না কোনো ক্লেশ,
নারী হবে মুক্ত পাখি, থাকবে না কোনো রেশ।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।