Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

গল্প : রিয়ার ভাই, পর্ব-৭

0 পছন্দ 0 অপছন্দ
52 বার প্রদর্শিত
করেছেন (12,333 পয়েন্ট)   30 ডিসেম্বর 2025 "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
#রিয়ার_ভাই

[ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ]

  পর্ব ৭ 

এতোক্ষন যারা ভৌতিক বা পেরানরমাল ফিল পাওয়ার জন্য এই কাহিনীর সাথে ছিলেন, তাদের বলি এখন আর ভৌতিক কিছু নেই এখানে, তবে এতোকিছু কেনো হলো, তার একটা ধারনা পাবেন। 

রিয়ার ভাইকে তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ তান্ত্রিক কে পুলিশে দেয়া হয়। কিন্ত অবাক বিষয় তান্ত্রিক কে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। ক্ষমতাসীন দলের দুজন মন্ত্রী এবং এমপির আদেশে। এই তান্ত্রিক গুরুর নাকি উপরে মহলে অনেক মুরীদ আছে। তান্ত্রিকের জাদু টোনা বা আশির্বাদে তারা নিজেদের দলের ই প্রতিপক্ষকে হারিয়ে মন্ত্রী বা এমপি হয়েছে। (আসতাগফিরুল্লাহ)। 

এই ঘটনা ২০১৭,১৮ সালের। আপনারা নিশ্চয়ই জানেন তখন কোন দল বা পার্টি ক্ষমতায় ছিলো। 

রিয়ার ভাইয়ের অবস্থা গুরুতর। ডিপ হেড ইনজুরি হয়েছে। অনেক রক্তক্ষরন হয়েছে। জীবন মরন সঙ্কট। একেবারে ICU তে কোমায় চলে গেছে। 

এই পর্যন্ত শুনে আমি রিয়াকে থামালাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিয়াদের বাসায় এসেছিলাম এবং রিয়ার কাছে তার ভাইয়ের কাহিনী শুনছিলাম। এবার আমি রিয়াকে কিছু প্রশ্ন করছি। যেই প্রশ্নগুলো এতোক্ষনে আপনাদের মনেও এসেছে। 

একটু খেয়াল করুন আমার প্রশ্ন এবং রিয়ার জবাবে। 

তোর বড় ভাই কি তোর বাবা মায়ের পালক সন্তান? অর্থাৎ দত্তক নিয়েছিলো? 

রিয়া অবাক হয়ে বললো কি যে বলিস যা তা কথা। ভাইয়া আব্বার আর তার প্রথম স্ত্রীর ছেলে। আমার সৎ ভাই। ভাইয়ার মা মারা যাবার পরে আব্বা আমার আম্মাকে বিয়ে করে। 

আমি কিছুটা অস্বস্তি নিয়ে রিয়াকে আবার বললাম, তোর ভাইয়ার সেদিন ছাদের কথায় তো মনে হয়, বিয়ের আগেই তোর বাবা মায়ের রিলেশন ছিলো এবং সেই সুবাদেই তোর জন্ম। আমি চাইছিলাম রিয়া বূঝে নিক যে আমি কি বলতে চাইছি, সরাসরি তো আর ওকে আমি বেজন্মা বলতে পারি না। 

রিয়া চালাক মেয়ে বুঝে গেছে। আমার দিকে তাকিয়ে বললো এসব কিছুই আমি জানি না। ছি:। তাছাড়া আমার জন্ম ঠিক মতোই হয়েছে। আব্বা আম্মার বিয়ের ঠিক দশ মাসের মাথায় আমার জন্ম হয়েছে। তখন ভাইয়ার বয়স ছিলো ৭। আর আমার পরে আমার আরো দুইটা ছোটো ভাই হয়। 

আমি এবার শান্তভাবে জিগেস করলাম তো মন্দিরের পিছনে তোর বাবা মা দেখা করতো কেনো?

রিয়া এবার আমার চোখের দিকে তাকালো, বললো মন্দির আমার নানা বাড়িতে আছে। আম্মা হিন্দু ঘরের মেয়ে। 

আমি একটা ধাক্কা খেলাম। কারন এতোদিন ধরে রিয়ার মাকে দেখছি, কোনোদিন বুঝতে পারি নি যে আন্টি হিন্দু। তাছাড়া রিয়াদের বাসায় কোনো মূর্তিও নেই। আমি আন্টিকে কখনোই পূজা করতে দেখি নি। 

আমি পুরাই অবাক হয়ে রিয়াকে বললাম তোর আব্বা মুসলিম, মা হিন্দু। এই বিয়ে তো বৈধ নয়। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, কোনো ধর্ম মতেই এই বিয়ে বৈধ নয়। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে বিয়ে জায়েয। কিন্তু হিন্দু শাস্ত্র অনুযায়ী ধর্মান্তরিত হলেও বিয়ে জায়েয হবে না। কারন হিন্দু ধর্মে জাত প্রথার বাহিরে বিয়ে নিষিদ্ধ বেদ শাস্ত্র মতে। 

রিয়া বিরক্ত হয়ে আমাকে বললো, তুই মারাত্মক বেকডেটেড। আজকাল এসব কেউ মানে না। বাংলাদেশের আইনে ভিন্ন ধর্মের মানুষ বিয়ে করতে পারে। আমি জিগেস করলাম তোর আম্মা কি এখনও হিন্দু? রিয়া বললো অবশ্যই হিন্দু। আমি বললাম ঘরের কোথাও তো মূর্তি ভাস্কর্য দেখছি না। রিয়া বললো আছে আম্মার আলমারিতে। আম্মা প্রতিদিন ই তার সব ভগবানদের পূজা করে। আমি আবার বললাম তুই কি হিন্দু নাকি মুসলিম? রিয়া বললো সব ধর্মের বইপত্র ই মোটামুটি পড়েছি। কিন্তু এখনও কোনোটাই পালন করি না। তবে আমার নামের সাথে তো আব্বার মুসলিম সারনেম। 

আমি যেহেতু মুসলিম, স্বাভাবিকভাবেই চাইবো রিয়াও ইসলাম ধর্ম পালন করুক। বললাম তোর আব্বা যেহেতু মুসলিম, তুইও মুসলিম। রিয়া বিরক্ত হয়ে বললো ধ্যাৎ মুসলিম হলে দিনে পাচবার নামাজ পড়তে হবে। এটা আমার কাছে বিরক্ত লাগে। (আসতাগফিরুল্লাহ)। 

আমি আবার বললাম তোর ছোটো দুই ভাইয়ের ধর্ম কি? রিয়া বললো 'একজন মাদ্রাসায় পড়ে, সম্পূর্ণ মুসলিম। অন্যজন মাদ্রাসায় কয়দিন পড়ার পরে আর পড়তে চায় নাই, ও জেনারেল লাইনে পড়ে। এই ভাই আর আমি সেইম। কোনো ধর্ম পালন করি না। ইসলাম হিন্দু দুই ধর্মকেই আমরা শ্রদ্ধা করি'। 

আমি জিগেস করলাম তোর দাদা দাদী নানা নানী তোর আব্বা আম্মার বিয়ে মেনে নিয়েছিলো? রিয়া বললো প্রথমে দুই বাড়ীর অভিভাবক মেনে নেয় নি। অনেক ঝামেলার পরে শেষ পর্যন্ত মানতে হয়েছে। 

আমি এবার রিয়াকে জিগেস করলাম উত্তমের কথা। আপনাদের মনে আছে তো কাহিনীর শুরুতে রিয়ার ভাইয়ের বন্ধু উত্তমের এন্ট্রি হয়েছিলো। মা মরা ছেলে মাকে পুনর্জন্ম করার জন্য ভারতের তান্ত্রিকের কাছে গিয়েছিলো, সঙ্গী হিসেবে গেছিলো রিয়ার ভাই, মনে আছে তো?? 

তো আমি রিয়াকে কিছুটা ফানি ভাবে বললাম উত্তমের কি খবর?? ওর মায়ের আত্মার শেষ পর্যন্ত কি হয়েছে? 

রিয়া বললো "উত্তম দা বুঝতে পেরেছে এসব কুসংস্কার। সে ভারত থেকে আসার কিছুদিন পরেই তন্ত্র মন্ত্র ছেড়ে দেয়"। 

আমি অবাক হলাম রিয়ার কথা শুনে। যেই উত্তমের সাথে ভারতে গিয়েই রিয়ার ভাইয়ের আজ এই অবস্থা, সেই উত্তম নাকি তন্ত্র সাধনা করে নাই, অথচ,,,,,,, রিয়ার ভাই প্রায় পাগল হয়ে গেছিলো। 

আমি আবার বললাম ঐ উত্তম কোথায় থাকে, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারবো? রিয়া বললো "আমার নানা বাড়ির পাশেই উত্তমদের বাড়ি। উত্তম আম্মার আত্মীয় হয়"। 

এই কথা শুনে আমি দুইয়ে দুইয়ে চার মিলালাম। ধারনা করে কিছু বলা ঠিক না, তবুও আমি দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছি।

মিলাতে চাই রিয়ার দাদা দাদীর ঢাকা শহরে ডুপলেক্স বাড়ির আলিশান বাসায় সাপের কামড়ে অস্বাভাবিক মৃত্যু। রিয়ার চাচার এক্সিডেন্ট, বিয়ে না হওয়া, সর্বশেষ রিয়ার ভাইয়ের এই দশা। এগুলো সব হিসাব মিলাতে হলে রিয়াদের টোটাল সম্পত্তির ভাগ বাটোয়ারা ওয়ারিশ সম্পর্কে দাদা দাদী কি করে গেছে সেটা জানা খুব প্রয়োজন। কিন্তু সম্পত্তির বিষয়টা ডিরেক্ট রিয়াকে জিগেস করা যাচ্ছে না। উল্টা আমাকে যদি অন্য কোনো সন্দেহ করে বসে। তবে এই বিষয়ে জিগেস করার আগেই রিয়া আমাকে আরেকটা কথা বলে চমকে দেয়, 

সেটা হলো 

রিয়ার ভাই হাসপাতালে নয়মাস ICU তে কোমায় থাকার পরে প্রথম যখন চোখ খোলে, হুশ ফিরে, তার মুখ দিয়ে প্রথমেই যেই শব্দ টা বের হলো, তা হলো 

"গুলফাম" আমার গুলফাম" 

✍️ #ইমি_চৌধুরী

      #Imi_Chowdhury

চলবে,,,,,,,,,, 

#রিয়ার_ভাই

  পর্ব ৬

  

https://www.facebook.com/share/p/HjgRv68PcvxgRDaZ/?mibextid=oFDknk
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস ধরে, এবং এ পর্যন্ত 611 টি লেখা ও 10 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 12333। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
প্রথম প্রকাশিত সোর্স
Enolej ID(eID): 2429
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


#রিয়ার_ভাই    পর্ব ১৩ (শেষ পর্ব)  [ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ]  #ইমি_চৌধুরী   #Imi_Chowdhury দারোয়ান নারায়ণ এগিয়ে আসছে আমার দিকে, আমি নড়তেও পারছি না, শরীরে কোনো শক্তি[...] বিস্তারিত পড়ুন...
133 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#রিয়ার_ভাই [ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ] পর্ব ১২   #ইমি_চৌধুরী  #Imi_Chowdhury আমি আর আমার মামাতো বোন চলে আসলাম আমার মামার বাসায়। ফিরতে ফিরতে সন্ধ্যার পর হলো। রাতে �[...] বিস্তারিত পড়ুন...
157 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#রিয়ার_ভাই [ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ]   পর্ব ১১ ö[...] বিস্তারিত পড়ুন...
123 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

[ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ] #রিয়ার_ভাই পর্ব ১০ আমাদের কে দেখেই নারায়ন মালির বৌকে ছেড়ে গোসলখানা থেকে বের হয়ে দিলো একটা দৌড়। আমি আর রিয়া তো গোসল খানা দ[...] বিস্তারিত পড়ুন...
140 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#রিয়ার_ভাই পর্ব ৯ [ লেখকের অনুমতি নিয়ে এই লেখাটা ই- নলেজ আইডিয়াতে আপলোড করা হচ্ছে ] ১৮+ 18+ রিয়ার কাছে এই পর্যন্ত সবি শুনলাম। মনে আছে তো আপনাদের বলেছিলাম যে রিয়ার সুদর্শন ভাইকে চা ঢেলে দিয়েছ�[...] বিস্তারিত পড়ুন...
139 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1129 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    56 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    269 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    13 টি আইডিয়া ব্লগ

  3. আল-আমিন (আলো)

    117 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    62 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

...