[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

"আমি হারাইনি,আমি তো কেবল রূপ বদলেছি"

২৬৩ জন পড়েছেন
০

মায়াবী ইলমাজ মেঘ

লেখক: Mayabi Ilmaz Megh | সিরিজ আইডি: #85 | পর্ব নং: 9
eID · যাচাই হচ্ছে…
আমি হারাইনি,

আমি তো কেবল আমার রূপ বদলেছি।

আমি মায়াবী।

জন্ম ২০০৭।

আমার মাঝেই লুকিয়ে আছে হাজারো গল্প—ধোঁকা,হারানো,ভাঙ্গা,গড়া, ভয়, ছোটোবেলার একাকীত্ব,বোঝার আগেই–প্রস্তুত হওয়ার আগেই– ভুলভাবে শেখে ফেলা কিছু অন্ধকার স্মৃতিও আছে—যেগুলোর মানে তখন বুঝিনি, শুধু মাথার ভেতরে বয়ে বেড়িয়েছি। 

সব আছে আমার মাঝে।

এক সমুদ্র সমান কথা লুকিয়ে আছে—যা কখনো বলা শেষ হবে না।

শুনতে চাও আমার গল্প?

নাকি শুধু দূর থেকে তাকিয়ে ভাবতে চাও—আমি কে?

বলব।

একদিন জানাবো কিভাবে ছয় বছর বয়সে OCD‑তে আক্রান্ত হলাম,

কিভাবে সাত–আট বছর বয়সেই অন্ধকার স্মৃতির বাহক হলাম।

একদিন বলব কিভাবে অন্ধকারে ঢুকে ঢুকে কেঁদেছি,

কিভাবে চোখের নিচে কালি জমে পড়েছিল।

একদিন সত্যিই জানবে—আমি কিভাবে ভেঙেছি।

কি ভাবছো?

আমি মেয়েটা কি খারাপ?

না। মোটেও না।

আমি অনেক ভালো একজন মানুষ।

বিশ্বাস করো।

এই যে কথাগুলো লিখছি—চোখ ভিজে গেছে, তবু আমি চুপচাপ আছি।

তোমরা কি জানতে চাও আমার হারানো শৈশবের কথা?

যেখানে ছিল ভয়, অপমান, লাজুক লাজুক ভাব,

আর নিশ্চুপ করে থাকা এক চুপচাপ মেয়েটা।

আমি চাই পৃথিবীকে আমার সম্পর্কে জানাতে।

কিন্তু সব কথা বলা যায় না।

কিছু কথা শব্দে বলা যায় না, মুখেও আসে না—শুধু মনে একা একা উচ্চারণ হয়।

অনেক গল্প বলতে গেলে, এর ভিড়ে হারিয়ে যায় আরও গল্প।

সেগুলো আবার মনে পড়ে, কখন জানো? যখন একা ভাবি।

লিখতে লিখতেই মনে অনেক কথা আসে,

আর একটি শব্দ লিখতেই আরেকটা গল্প ভুলে যাই।

তবু আমি লিখছি। 

কারণ আমি না বললে—এই পৃথিবী কখনোই জানবে না আমি সত্যিই কে।

আর যদি কেউ কিছু জানে, হয়তো সেটা সত্য নয়।

হয়তো ভুল, হয়তো পুরোপুরি ভুল।

একদিন বলব।

এই পৃথিবীকে সব জানাবো।

কারণ যদি না বলি—পৃথিবী আমাকে নিজের মতো করে বানিয়ে নেবে।

আমার নীরবতাকে দুর্বলতা ভাববে,

আমার চুপ করে থাকাকে অপরাধ বানাবে।

আমি সেটা হতে দেব না।

আমি নিজেই জানিয়ে দেব—আমি কে, সত্যিই কে।

আমি হারাইনি।

আমি তো বদলেছি।

আমি মায়াবী।

আমার গল্প আমি নিজেই লিখব, নিজস্ব ভাষায় বলব।

আমি হারাইনি।

আমি আমার রূপ বদলেছি।
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6407। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2474
প্রকাশিত30 ডিসেম্বর 2025 ♛ (6,407 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

এই তো আমি

এই তো আমি এই তো আমি— এলোমেলো থাকতেই যার ভালো লাগে, চুলটা একটু উসকোখুসকো, ঘরটাও থাকুক নিজের মতো করে। গোছানো জীবন দেখলে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, আমার ছোট্ট এলোমেলো জগতে আমি বরং শান্তি খুঁজি। কেউ বলে, “গুছিয়ে রাখো,” আমি…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া

পর্ব 22 আমি হুমায়ূন আহমেদের লেখা কোনো চরিত্র নই যে আপনাকে চমকে দিবো!

কি ব্যাপার? হঠাৎ কি মনে করে আমার শহরে? কি ভাবছেন? আমি হুমায়ূন আহমেদের লেখা কোনো চরিত্র নই যে আপনাকে চমকে দিবো। আমি বাস্তবের মাটিতে দাঁড়ানো, নিজের ভাবনা আর অনুভূতিতে বেঁচে থাকা মানুষ–"যার গল্প এখনো লেখা হয়নি..."

০ ০ ২৪৩ ১ মিনিটের পড়া

পর্ব 13 কবিতা ১৩: চলার পথেই চুড়ান্ত আমি

আমি দীর্ঘ পথ হেঁটে শিখেছি – নিজেকে পাওয়া কোনো গন্তব্য নয়, এটা এক দীর্ঘ, ক্লান্তিহীন যাত্রা৷ আমি কে? পথ বলে– "তুমি যে হাঁটো - সেই তুমি? " আমি কখনো থেমে যাই, কখনো দৌড়াই, আবার ধীরে হেঁটে যাই, কিন্তু চলা বন্ধ করি না৷ আমি…

০ ০ ২১০ ১ মিনিটের পড়া

পর্ব 2 " আমি কে " কবিতা ২: ছায়া ও আলো

আমি কি শুধু ছায়া, যা সূর্যের পেছনে লুকিয়ে থাকে, অদৃশ্য হয়ে যায় আলো ছুঁতেই? নাকি আমি সেই আলো, যা অন্ধকার কে স্পর্শ করে, কিন্তু কখনো সম্পুর্ণ ভাবে নিজেকে প্রকাশ করতে পারে না? রাতের নিরবতা আমাকে প্রশ্ন করে - "তুমি কে?…

০ ০ ১৭৭ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া অক্ষরের আড়ালে যে মানুষটি

কখনো কখনো মানুষের ভেতর এমন এক ঋতু আসে, যখন নিজের মনের কথাগুলোও আর নিজের কাছে প্রকাশ করা সম্ভব হয় না। যে মানুষ একসময় সামান্য আঘাতেও পাতার পর পাতা লিখে ফেলত, একদিন সে-ই কলম হাতে নিয়েও নির্বাক হয়ে যায়। কাউকে কিছু…

০ ০ ১৬ ২ মিনিটের পড়া
...