Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিদায়,প্রিয়–২০২৫

0 পছন্দ 0 অপছন্দ
27 বার প্রদর্শিত

মায়াবী ইলমাজ মেঘ

লেখক: Mayabi Ilmaz Megh | সিরিজ আইডি: #85 | পর্ব নং: 10
করেছেন (4,276 পয়েন্ট)   31 ডিসেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
বিদায় প্রিয় ২০২৫—

তোমাকে নিয়ে সবাই যখন দুঃখ কিংবা অভিযোগের হিসেব লেখে,

আমি তখন লিখি চেনা এক সময়ের বিদায়পত্র।

কারণ তোমাকে আমি জানি—

ভালো করেই জানি।

তুমি ছিলে শুধু দিন-তারিখের যোগফল নও,

তুমি ছিলে এক দীর্ঘ অনুভবের সময়।

তোমার ভেতর দিয়েই আমি

নিজের পরিচয় খুঁজতে শিখেছি,

নিজের পায়ে দাঁড়াতে শিখেছি,

আর সবচেয়ে বড় কথা—

তুমি আমাকে আমার আমি কে চিনিয়েছো।

তোমার ভেতর দিয়ে হেঁটে আমি বুঝেছি—

জীবন সব সময় স্পষ্ট পথে চলে না।

কখনো দ্বিধা আসে,

কখনো অনিশ্চয়তা,

কখনো এমন এক নীরবতা

যেখানে নিজের কণ্ঠস্বরই নিজের কাছে অপরিচিত লাগে।

তোমার কাছেই তো শিখলাম—

প্রিয় মানুষকে কষ্ট দেওয়ার যন্ত্রণা কতটা ভারী হয়,

আর সেই একই মানুষটার মুখে একটুখানি হাসি ফুটলে

কী অদ্ভুত শান্তি নেমে আসে বুকের ভেতর।

তোমার কাছেই বুঝলাম—

ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়;

কখনো ছেড়ে দেওয়াও তার ভাষা,

কখনো নীরব থাকাও এক ধরনের দায়িত্ব।

২০২৬ কে আমি চিনি না।

সে অচেনা, অনিশ্চিত, রহস্যে ঢাকা।

জানি না সে আমাকে কোথায় নিয়ে যাবে—

আরও ভাঙবে,

নাকি ভাঙার ফাঁক গুলোতেই

নিজেকে নতুন করে চিনতে শেখাবে।

কিন্তু তুমি, ২০২৫—

তুমি তো আমার জানা এক যুদ্ধক্ষেত্র।

যেখানে আমি হেরেছি,

আবার সেই হার থেকেই

নিজেকে গুছিয়ে দাঁড়াতে শিখেছি।

তুমি আমাকে শিখিয়েছো—

সব সম্পর্ক টিকে থাকে না,

কিন্তু প্রত্যেকটাই কিছু না কিছু রেখে যায়।

সব অপেক্ষা পূর্ণ হয় না,

কিন্তু অপেক্ষা মানুষকে ধৈর্য চিনিয়ে দেয়।

তুমি অনেক কিছু কেড়ে নিয়েছো—

ভরসা, নিশ্চিন্ততা,

কিছু স্বপ্ন, কিছু মানুষ।

আবার ফিরিয়ে দিয়েছো—

নিজেকে বোঝার ক্ষমতা,

নিজের পাশে দাঁড়ানোর সাহস,

আর নিজের পরিচয় নিয়ে বাঁচার শক্তি।

তুমি আমাকে বাধার মুখোমুখি করেছো,

ঝামেলায় ফেলেছো,

কিন্তু ঠিক সেই জায়গাতেই

পথ খুঁজে নেওয়ার বুদ্ধি শিখিয়েছো।

যেখানে মনে হয়েছে আর পারবো না,

সেখান থেকেই আবার

নিজের উপর ভরসা করে হাঁটতে শিখিয়েছো।

এই বছরে আমি অনেকবার থেমেছি।

থেমে ভেবেছি—

আমি কোথায় যাচ্ছি,

আমি ঠিক কে হতে চাই,

আর কোন জায়গাগুলোতে

নিজেকে হারিয়ে ফেলছিলাম।

তুমি দেখিয়েছো—

সব পরিবর্তন হঠাৎ আসে না।

কিছু পরিবর্তন ধীরে ধীরে,

অজান্তেই ভেতরে শিকড় গেড়ে বসে।

একদিন হঠাৎ বুঝি—

আমি আগের মতো নেই,

আমি এখন নিজেকে চিনতে পারি।

আজ তুমি চলে যাচ্ছো।

আমি জানি, সময় কাউকে ফিরিয়ে দেয় না।

কিন্তু তুমি যা রেখে যাচ্ছো—

সেই শিক্ষা, সেই অভিজ্ঞতা,

সেই নীরব শক্তি

আর নিজের মতো করে দাঁড়ানোর ক্ষমতা—

সবই আমার সঙ্গে থাকবে।

তুমি বুঝিয়ে দিলে—

জীবন থেকে আরেকটি বছর কমে গেল।

আরও কিছু পথ বাকি–

আরও কিছু নিজেকে চেনা বাকি,

আরও কিছু অজানাকে মেনে নেওয়া বাকি, আরোও কিছু পথ বাকি–

তারপর হয়তো আমার সফলতার লেখা,

নয়তো আমার মরণের কোনো অদৃশ্য অধ্যায়।

তুমি যাও, প্রিয় ২০২৫।

আমি তোমাকে বিদায় দিচ্ছি অভিযোগ নিয়ে নয়,

দিচ্ছি গভীর কৃতজ্ঞতা নিয়ে।

কারণ তুমি আমাকে ভাঙোনি—

তুমি আমাকে ধীরে, নীরবে

আমি হয়ে ওঠার সাহস দিয়ে গেছো।

বিদায় তোমাকে।

ফিরে আসবে না জানি,

কিন্তু তুমি যে আমি-টাকে তৈরি করে গেলে,

সেই আমি নিয়েই

আমি সামনে হাঁটবো।

“তুমি আমার জীবনের এক অধ্যায়—যার প্রভাব সময়ও মুছতে পারবে না।”

(⁠✿⁠ ⁠♡⁠‿⁠♡⁠)
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 206 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4276। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2588
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
প্রিয় অতীত হওয়া বছর ২০২৫,তোমাকে লিখতে বসে বুকের ভেতর এক অদ্ভুত ভার কাজ করছে। তুমি ছি[...] বিস্তারিত পড়ুন...
26 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কিছু বিদায় প্রয়োজন মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী কলাম | ফেব্রুয়ারি ১৫, ২&#[...] বিস্তারিত পড়ুন...
22 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বেঁচে থাকা ২০২৫   মোহাম্মাদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ৩১, ২০২৫   ২০&#[...] বিস্তারিত পড়ুন...
31 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শুভ বড়দিন ২০২৫   মোহাম্মাদ জাহিদ হোসেন   প্রবন্ধ।  ডিসেম্বর ২৫, ২০২৫   ডিসেম্ব[...] বিস্তারিত পড়ুন...
35 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

চলো প্রিয় ঘুরে আসি দুর অজানায়, চলো চলো যাই (২) _________ আমার এ দুটি চোখ জলে ছলছল, তুমিহীনা ô[...] বিস্তারিত পড়ুন...
25 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    932 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    46 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...