আমি নিজেই কিনি আমার জন্য ফুল,
বালুর বুকে লিখতে পারি নিজের নাম।
আমি নিজের সাথেই কথা বলি,
সেই সব কথা –
যা তুমি কখনও বুঝতে পারো না।
আমি নিজেই নাচতে পারি আকাশ তলে,
নিজের হাত ধরে রাখি আগলে।
হ্যাঁ...আমি নিজেকে ভালোবাসি আরো অনেক বেশি,
তোমার চেয়েও গভীর,তোমার চেয়ে অনন্ত আবেশে।
আমি আমায় ভালোবাসি সবার চেয়ে বেশি,
প্রিয়...আমি আমাকেই ভালোবাসি সবচেয়ে বেশি।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।