আমি ছায়াময় নারী। আমার অস্তিত্বে আছে নীরবতা,গভীরতা,বেদনার স্মৃতি,আর স্বপ্নের বুনন। আমি এমন একজন হতে চাই _ যে নিজের গল্প নিজেই লিখে,আর সে গল্প একদিন অন্যদের জীবনে আলো হয়ে দাঁড়াবে। আমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি,হয়তো তা অনিশ্চয়তায় ঘেরা;কিন্তু আমি জানি- আমার ভেতরে যে আগুন জ্বলছে, তা নিভে যাওয়ার নয়।
আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কারো করুণা নয়,চাই নিজের পরিশ্রমে গড়া এক ভবিষ্যৎ। আমি মেডিকেল কলেজ এ পড়বো ,এটাই আমার প্রথম যুদ্ধ। কারণ আমি শুধু নিজের জন্য নয়,অন্যদের চিকিৎসা করতেও চাই,জীবন বাঁচাতে চাই আল্লাহর উছিলায়।
কিন্তু আমার স্বপ্ন এখানেই থেমে নেই। আমি লিখি,লিখেই বাঁচি। আমি চাই আমার লেখার ভাষায় মানুষ চিনুক আমাকে। আমার গল্পে,কবিতায়, গানে,ছন্দে,কেও একজন নিজেকে খুঁজে পাক। আমি শুধু নিজের অনুভূতি গুলো প্রকাশ করতে চাই না,আমি চাই অন্যদের অনুভব ছুয়ে যাক আমার লেখায়।
একদিন আমি এমন একটা ব্যবসা গড়ে তুলবো যেখানে আমার অধীনে কাজ করবে অনেক মানুষ_বিশেষ করে এমন নারীরা ,যারা হয়তো স্বপ্ন দেখতে ভয় পায় ! আমি তাদের উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক দিবো,যেনো কেও আর অবহেলায় জীবন না কাটায়। আমি চাই আমার হাত ধরেই অন্যরাও উঠে দাঁড়াবে।
আমি লিখছি যেনো আমি নিজেই নিজের পথ ভুলে না যাই। যেনো আমার স্বপ্ন,আমার কথা গুলো কাগজে লেখা থাকে,আর প্রতিদিন সেই পৃষ্ঠা,সেই লেখা আমাকে মনে করিয়ে দেয়_"তুমি ছায়া হয়েও ,আলো হয়ে উঠতে পারো। "
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।