Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ধন্যবাদ ই‑নলেজ | আমার স্বপ্নের ঠিকানা

0 পছন্দ 0 অপছন্দ
151 বার প্রদর্শিত

মায়াবী ইলমাজ মেঘ

লেখক: Mayabi Ilmaz Megh | সিরিজ আইডি: #85 | পর্ব নং: 8
করেছেন (4,276 পয়েন্ট)   29 ডিসেম্বর 2025 "মতামত ও চিন্তাধারা" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 30 ডিসেম্বর 2025 সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
ধন্যবাদ ই‑নলেজকে—

আমার কণ্ঠকে, আমার কলমকে, আমার স্বপ্নকে জায়গা দেওয়ার জন্য।

আর হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আশরাফ উদ্দিন খান ভাইকে। কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা সত্যিই সারাজীবনেও শেষ করা যায় না—আশরাফ ভাই তেমনই একজন।

লেখালেখিতে আমার গল্পটা শুরু ২০১৫ সালে।

আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

লেখালেখির শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। ছোট হাত, ভাঙা ভাঙা অক্ষরে লেখা আমার প্রথম কবিতা ছিল—

“বাস চলেছে, বাস চলেছে, বাসের বাড়ি কই?”

আজ সেই লেখা সংরক্ষিত নেই। সময়ের সাথে শব্দগুলো হারিয়ে গেছে।

কিন্তু ওই লেখাটাই আমাকে প্রথম চিনিয়েছিল—আমি লিখতে পারি, আমি লিখতে চাই।

খুশিতে সেই কবিতাটি আমি ‘মিশু’ নামে এক বোনকে দেখাই।

তিনি প্রথম লাইন পড়েই বলেছিলেন—

“এটা কি তোমার কবিতা? এত মিথ্যা কেন বলো? এটা তো ‘ট্রেন চলেছে, ট্রেন চলেছে’কবিতা —তুমি শুধু ট্রেনের জায়গায় বাস লিখেছো।”

সেদিন আমি ভেঙে পড়েছিলাম।

অনেক কেঁদেছিলাম।

কারণ আমার জীবনের প্রথম লেখাতেই আমাকে মিথ্যাবাদী বলা হয়েছিল।

এরপর তৃতীয় শ্রেণিতে উঠে যখন আমি সত্যিই শামসুর রাহমানের সেই কবিতাটি পড়ি, তখন আমি বিস্মিত হই।

কষ্ট পাই এই ভেবে—আমি যে লেখাটা নিজের মতো করে লিখেছিলাম, সেটাই আগেই লেখা ছিল।

আজ অনেকেই প্রশ্ন করতে পারে—ছোটবেলাতেই তো কবিতাটা পড়ার কথা, তাহলে কি আমি মিথ্যা বলছি?

কিন্তু সত্যিটা হলো—আমি কবিতাটি পড়ার আগেই লিখেছিলাম।

এরপর জীবন থেমে থাকেনি।

জটিলতা এসেছে, বাধা এসেছে, ধোঁকা, হতাশা, বাস্তবতা—সবকিছুর ভিড়ে টুকটাক লিখতে লিখতে এসে পৌঁছাই ২০২৫ সালে।

২০২৫ সালেই, অনেক ভয় আর দ্বিধা নিয়ে, আমি অন্য নামে একটি ফেসবুক পেজ খুলি।

সেখানেই আশরাফ উদ্দিন খান ভাই আমার লেখা খুঁজে পান এবং একটি কমেন্ট করেন।

ঠিক সেই কমেন্ট থেকেই শুরু হয় আমার যাত্রা ই‑নলেজে।

আজ আমি ই‑নলেজের একজন যাচাইকৃত লেখিকা—এই পরিচয়ের পেছনে আশরাফ ভাইয়ের ভূমিকা অস্বীকার করার উপায় নেই।

ই‑নলেজ শুধু আমার লেখা প্রকাশের জায়গা নয়।

এই প্ল্যাটফর্ম আমাকে বিশ্বাস দিয়েছে,

আমাকে লেখক হিসেবে দাঁড়াতে শিখিয়েছে,

আমার কণ্ঠকে জায়গা দিয়েছে,

আমার কলমকে পরিচয় দিয়েছে।

এই পরিবারে আমি পেয়েছি রেজা ভাই,আতা ভাই, জাহিদ ভাই, প্রিন্স ভাইয়ের মতো সহযাত্রীদের।

আর বিশেষভাবে পেয়েছি আমার একজন প্রিয় পাঠক হাসিব ভাইকে—

আমার প্রথম প্রকাশিত কবিতায় তাঁর মন্তব্য আমার লেখার প্রতি আগ্রহ আরও দৃঢ় করে দিয়েছিল।

ই‑নলেজ আমার কাছে শুধু একটি প্ল্যাটফর্ম নয়।

এটা একটি পরিবার,

লেখক‑পাঠকের মিলনমেলা,

লেখকের আপন ঠিকানা।

যে ছোট্ট মেয়েটা ২০১৫ সালে, দ্বিতীয় শ্রেণিতে পড়তে পড়তে তার প্রথম লেখাতেই ভেঙে পড়েছিল—

আজ সেই মেয়েটাই ই‑নলেজে একজন লেখিকা।

এর জন্য আমি চিরকৃতজ্ঞ—

ই‑নলেজের কাছে,

এবং আশরাফ উদ্দিন খান ভাইয়ের কাছে।
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 206 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4276। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2359
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

2 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
আপনাকে ধন্যবাদ—হৃদয়ের গভীর থেকে।

আপনার লেখাটা পড়তে পড়তে বারবার থেমে যাচ্ছিলাম।

কারণ, এটা শুধু একটি লেখা নয়—এটা একজন লেখকের ভাঙা-গড়া, বিশ্বাস হারানো আর আবার উঠে দাঁড়ানোর গল্প।

সত্যি বলতে কী, ই-নলেজ তৈরি করার পেছনে আমার সবচেয়ে বড় স্বপ্নটাই ছিল এমন কণ্ঠগুলোকে জায়গা দেওয়া—

যারা লিখতে চায়,

যাদের ভেতরে আগুন আছে,

কিন্তু কোথাও না কোথাও একসময় ভেঙে পড়েছে।

আপনার লেখাটা পড়ে আজ মনে হচ্ছে—

হ্যাঁ, সত্যিই আমরা কিছু একটা শুরু করতে পেরেছি।

লেখালেখির এই কঠিন, অনিশ্চিত যাত্রাটা একটু হলেও সহজ করতে পারছি।

এবং এই অনুভূতিটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

আপনি যে আজ ই-নলেজের একজন যাচাইকৃত লেখিকা—এটা সম্পূর্ণ আপনার নিজের অর্জন।

আমি শুধু সময়মতো আপনার লেখাটা পড়েছিলাম,

বিশ্বাসটা জানিয়েছিলাম।

লেখক তো আপনিই।

ই-নলেজ কোনো একক মানুষের প্ল্যাটফর্ম নয়।

এটা লেখক-পাঠকের মিলনমেলা,

একটা পরিবার—

যেখানে সবাই একে অন্যের শক্তি।

আপনার লেখালেখির পথ আরও আলোকিত হোক,

আপনার কলম আরও সাহসী হোক—

এই কামনাই করি।

ই-নলেজের সাথে থাকার জন্য,

ই-নলেজকে নিজের করে নেওয়ার জন্য—

আবারও ধন্যবাদ।
করেছেন (1,164 পয়েন্ট)   29 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান
0 0
আপনাকে ধন্যবাদ।
আপনার কথাগুলো পড়তে পড়তে বুঝলাম—একজন লেখকের জন্য কখনও কখনও একটি সাধারণ বিশ্বাসই বড় প্রেরণা হয়ে যায়।
ই-নলেজে লিখতে পারা আমার জন্য শুধু প্রকাশের সুযোগ নয়।
এখানে লেখা মানে নিজের ভাবনা, অনুভূতি এবং শব্দকে সম্মানের সাথে তুলে ধরা।
আপনার বিশ্বাস আমাকে আরও সততার সঙ্গে, আরও মনোযোগ দিয়ে লিখতে উৎসাহিত করেছে।
ই-নলেজের এই পরিবারে থাকতে পারা আমার জন্য গর্বের।
এই যাত্রায় চেষ্টা থাকবে আরও দায়িত্বশীলভাবে, আরও সততার সঙ্গে লিখতে।
এই পথকে সম্মানের সাথে ধরে রাখতে পারাই আমার লক্ষ্য।
এই প্ল্যাটফর্মে থাকতে পারা এবং লিখতে পারা—এটাই আমার জন্য সবচেয়ে মূল্যবান।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
করেছেন (4,276 পয়েন্ট)   30 ডিসেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 পছন্দ 0 অপছন্দ
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যাদের পরিশ্রম ও মেধায় গড়ে উঠেছে ই-নলেজ এর মতো একটা প্লাটফর্মে নিজেদের চিন্তা, চেতনা,জ্ঞান দক্ষতা কে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারছি, তুলে ধরতে পারছি আমরাও অনেক আনন্দিত।
করেছেন (5,838 পয়েন্ট)   29 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান
0 0
"ই নলেজ "–এই উদ্যোগ আমাদের মতো লেখকদের জন্য বড় আশ্রয়।
নিজের চিন্তা, অনুভব ও সৃজনশীলতাকে সম্মানের সাথে তুলে ধরার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।
ই-নলেজের সাথে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।
এই পথচলা দীর্ঘ হোক—লেখক ও পাঠক একসাথে।
কৃতজ্ঞতা,শুভকামনা এবং ধন্যবাদ।
করেছেন (4,276 পয়েন্ট)   30 ডিসেম্বর 2025 মন্তব্য করা হয়েছে

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


লেখালেখির জগতে সবচেয়ে বড় সমস্যা আসলে লেখা কম হওয়া নয়। মূল সমস্যা হলো লেখার স্থায়িত্ব না থাকা। একজন লেখক আজ লিখছেন, কাল সেই লেখা কোথায় হারিয়ে যাচ্ছে—তা অনেক সময় তিনি নিজেও জানেন না। �[...] বিস্তারিত পড়ুন...
32 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
63 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি সবসময় একা বাঁচতে শিখতে চেয়েছিলাম,কিন্তু কখনও পারিনি। স্কুল জীবনে বহুবার ইচ্&#[...] বিস্তারিত পড়ুন...
33 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ডিসেম্বর ২৭-২০২৫ নারীর ঘুম ও বিশ্রাম শুধু আরাম নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য র[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বিয়ে কখনোই বিল্ডিং, পাকা ঘর বা বড় সম্পদের উপর নির্ভর করে না। বিয়ের আসল মানে হলো দায়িত্ব নেওয়ার মানসিকতা, সৎ চরিত্র, নৈতিকতা আর হালাল পথে জীবন চালানোর চেষ্টা। আমাদের নবী আমাদের শিখিয়েছেন—বিয়[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1622 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    80 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    203 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  4. আল-মামুন রেজা

    126 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...