[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শুন্য থেকে শব্দ

১৮২ জন পড়েছেন
০

প্রতিউত্তর

লেখক: Mayabi Ilmaz Megh | সিরিজ আইডি: #82 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…

শূন্যে দাড়িয়ে আমি,

নিশ্চল রাতে,নিঃশব্দ বাতাসে,

হৃদয় জেগে ওঠে অজানা প্রশ্নে–

"কি আছে আমার চারপাশে?

কি আছে আমার ভেতরে?"


তারা নেই,আলো নেই,

শুধু অন্ধকারে ভেসে যায়

নিঃশব্দের প্রতিধ্বনি,

যা বলে না ,

কিন্তু শোনায়,

শুনলে বোঝা যায়। 


হাত বাড়াই,

বাতাসে ছুঁই নিজের আশা,

প্রতিটা নিশ্বাসে শূন্য থেকে শব্দ জাগে,

শূন্য থেকে আলো,শূন্য থেকে প্রতিউত্তর। 


শূন্যের মধ্যে আমার কণ্ঠহীন চিৎকার,

শূন্যের মধ্যে আমার লুকানো আশা,

শূন্যের মধ্যে আমার প্রথম শিক্ষা–

শুনতে হবে,ধৈর্য ধরতে হবে,

শূন্যেই লুকিয়ে থাকে উত্তর। 


রাত্রি ভোরে মিলিয়ে যায়,

শূন্য আর শব্দ এক হয়ে যায়,

আমি দাড়াই,নিঃশব্দে হাসি,

শূন্যও এখন কথা বলে,

শূন্যও এখন শেখায়,

আমি শিখি–শূন্য থেকে জীবন আসে,

শূন্য থেকে প্রতিউত্তর। 



অর্থ / উদ্দেশ্য : শুন্য ও নিঃশব্দের মধ্যেও প্রতিউত্তর পাওয়া যায়। জীবনের শুরুতে যা আমরা পাই না, তা থেকেই শেখা যায়। image

আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6407। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2145
প্রকাশিত23 ডিসেম্বর 2025 ♛ (6,407 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 11 ধ্বংসের মাঝে

শহর থেমে গেছে, রাস্তা ফাটল খেয়েছে, বাতাসে আগুনের গন্ধ। আমি হাঁটছি ধূলির মধ্যে, প্রতিটি পদক্ষেপে হৃদয় কাঁপে, প্রতিটি শব্দ মনে ভাঙন ফেলে। সব জিনিস যা কখনো অটল মনে হতো, আজ কেবল ছাই আর ধ্বংস। দেওয়ালগুলো চিৎকার করে না…

০ ০ ১৩১ ১ মিনিটের পড়া

পর্ব 7 ক্ষমার পর

আমি আগেও ক্ষমা করেছি, কিন্তু সেগুলো ছিল ভয়ের কাছ থেকে ধার নেওয়া। ভেবেছিলাম— ক্ষমা করলে সব ঠিক হয়ে যাবে, সম্পর্ক টিকে যাবে, নিজেকে আর হারাতে হবে না। কিন্তু সেই ক্ষমাগুলো আমাকে হালকা করেনি, বরং আরও ভারী করেছে। আজকের…

০ ০ ১৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 6 প্রত্যাখ্যানপত্র

আমি আর ব্যাখ্যা লিখি না নিজের হয়ে। যাদের বোঝার ইচ্ছা ছিল, তারা আগেই বুঝে নিয়েছে। একসময় আমি নিজেকে প্রমাণ করার খাতায় অনেক পৃষ্ঠা নষ্ট করেছি— কার কাছে কতটা গ্রহণযোগ্য, কোথায় একটু কম হলাম। আজ সেই খাতাটা বন্ধ। সব…

০ ০ ১৪১ ১ মিনিটের পড়া

পর্ব 5 অপেক্ষার ভেতর

সব অপেক্ষা একরকম হয় না। কিছু অপেক্ষা জানালার ধারে বসে থাকে, আর কিছু অপেক্ষা হাঁটতে হাঁটতে বড় হয়। আমি সেই অপেক্ষাগুলোকে চিনি, যারা ঘড়ির দিকে তাকায় না, বরং নিজের ভেতরে সময় গুনতে শেখে। অনেকদিন আমি ভেবেছি— অপেক্ষা…

১ ০ ১৫১ ১ মিনিটের পড়া

পর্ব 4 সীমারেখা

একসময় আমি সব দরজায় কড়া নাড়তাম, ভেবেছিলাম— যে খুলবে, সেই আপন। কিন্তু দরজা খুলল অনেক, ভেতরে ঢোকার পর বুঝলাম— সব ঘর বসবাসের জন্য নয়। আমি শিখেছি সীমারেখা টানতে, নিজের চারপাশে, নিজের ভেতরে। সব প্রশ্নের উত্তর দিতে নেই…

০ ০ ১৮২ ১ মিনিটের পড়া
...