[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আমি জানি একা মানুষের কষ্টটা কেমন—মুশফিকের মৃত্যু সেই সত্যটাকে আবার তুলে ধরল।

২৯৮ জন পড়েছেন
০

পরিবর্তনের ডাক

লেখক: MdAUKhan | সিরিজ আইডি: #19 | পর্ব নং: 4
eID · যাচাই হচ্ছে…

image

আমি ছোটবেলা থেকে দেখেছি—
যে ছেলেটা ভদ্র, চুপচাপ, নম্র;
সে-ই হয় ক্লাসের easiest target।

স্কুলে এমন দুই-তিনজন ছিল—
যাদের সবাই ঠাট্টা করত, খোঁচা দিত,
“মজা”র নামে কখনো মানুষটাকে মানুষই ভাবেনি।

অদ্ভুতভাবে জানি না কেন—
আমি বরং তাদের সঙ্গই বেশি পছন্দ করতাম।
তাদের নীরবতা, ভদ্রতা আমাকে টানতো।
ওদের পাশে দাঁড়ালে তারা যেভাবে বদলে যেত—
আমি আজও সেটা ভুলিনি।

হয়তো এ কারণেই
বুলিং, খোঁচা দেওয়া, তুচ্ছ করা—
এসব কিছু আমি কখনো সহ্য করতে শিখিনি।

আমি সবসময় সেই মানুষটার পাশে দাঁড়াই,
যার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না।

এবং আজ আবারও সেই একা মানুষের চরম পরিণতি দেখলাম।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মুশফিকুজ্জামান।

গায়ের রঙ আর শরীর নিয়ে
বন্ধুদের নিয়মিত বডি শেমিং—
মজার আড়ালে প্রতিদিনের মানসিক নির্যাতন।

আজ ক্যাম্পাসেই তার লাশ পাওয়া গেল।
স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার।
একটা “মজা” তাকে আর বাঁচতে দিল না।

এই মৃত্যুর দায় একা তার নয়—
যারা তাকে খোঁচা দিত,
যারা দেখেও চুপ থাকত,
যারা ভাবত—“আরেহ, মজা করছি!”
তাদের সবার।

বডি শেমিং কখনো harmless fun না।
এটা কারও ভিতরটা ধ্বংস করে দেয়।
চুপ করে সহ্য করা মানে শক্ত হওয়া না—
এটা ধীরে ধীরে মরে যাওয়া।

আমরা কি বুঝি?
নাকি শুধু তখনই কান্না করি,
যখন একজন চুপচাপ ছেলে
নিজেকে শেষ করে ফেলে?


মুশফিকের বন্ধু 'Al Shahriar Emon' এর করা ফেসবুক লাইভে মুশফিককে ঘিরে বডি শেমিং এর বাস্তব অভিজ্ঞতা সত্যিই আমাদের সমাজের বাস্তব চিত্র।

image


মুশফিক চলে গেছে,
কিন্তু আমাদের চারপাশে
আরও কতজন চুপচাপ “মুশফিক” বেঁচে আছে?

দয়া করে—
আপনার আশেপাশে যাকে সবাই অবহেলা করে,
যাকে নিয়ে মজা করে,
যে কিছু বলে না…

তাকে একবার খুঁজে দেখুন।
একবার পাশে দাঁড়ান।
হয়তো আপনার একটি সিদ্ধান্ত
একটি জীবন বাঁচিয়ে দেবে।

বডি শেমিং কোনো মজা নয়।
এটা বন্ধ হতেই হবে—এখনই।

আমি MdAUKhan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 64 টি লেখা ও 50 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1757। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব
eID: 1507
প্রকাশিত20 নভেম্বর 2025 ♛ (1,757 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
একাকীত্ব কত ভয়ংকর সেটা সেই জানে যে একা থাকে। আর মজা? এতো আমাদের সমাজের হাসির খেলা। আমিও OCD রোগী নিজেও এটা উপলব্ধি করি। কারো কোনো কষ্ট বা রোগ থাকলে কেও তাকে হেল্প তো দূরে থাক উল্টা মানসিক রোগী,এটা সেটা বলে খেপায় আর ওই কথার আঘাত কত কষ্টদায়ক সেটা তারা বুঝবে না। অনেকেই বলে আত্মহত্যা কেন করলো এটা তো পাপ। কিন্তু মানুষ সহ্য করতে করতে এমন সময় আসে যে আর পিছনে তাকিয়ে ভাবার সাহস পায় না। আর জীবন থমকে যায় । 
17 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,408 পয়েন্ট)  
০
আমি আসলে সহানুভূতিশীল মানুষ খুব কমই দেখেছি এ পর্যন্ত।
আমি সবসময় সেইসব বন্ধুদের খোজে বেড়াই, যাদের অন্যরা বুলি করে, নতুবা যারা একাকীত্বে আছে, তাদের খোজি সবসময়।তাদের আমি সর্বোচ্চ সাপোর্ট দিই, সহযোগী হই, বন্ধু হিসেবে তার সঙ্গে মিশতে পছন্দ করি।
তবে সবসময় দেখা গেছে, একসময় যখন তারা একটু ভালো অবস্থায় পৌছায়, বন্ধু সং্খ্যা বৃদ্ধি পায়, তখন সে আমাকে ভুলে যায়, চিনেইনা।এমনটাই সবসময় হয়ে এসেছে।অন্তত এটা না হলেও পারতো, কিন্তু এটাই সত্য।অন্যরা যেমন নিজেদের মনোরঞ্জনের জন্য তাকে নিয়ে বুলি করতো, ঠিক তেমনি সেও অন্যদের সাথে মিশে গেলে তাদের ন্যায়ই আচরণ করে।
তবে যাই হোক, কেউ যেনো বুলিং, একাকীত্বের শিকার না হয়, সেইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
এটাই শিক্ষার মহত্ব, নতুবা তা মূল্যহীন।
০
আপনার চিন্তাধারা সত্যিই চমৎকার এবং প্রশংসনীয়।
আমিও এমন অনেক মানুষ পেয়েছি বহুবার, বিশেষত টাকার বিষয়ে। এমন কিছু মানুষ আছে যাদের বহুবার বহু বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি কিন্তু কোনো একদিন যদি ১০টাকার কিছু খাওয়াতে না পারতাম তখন সকলের সামনে বলতো আমি নাকি কিপ্টা। ১০টাকার কাছে হাজার টাকার সাহায্য ও যেন তখন লজ্জা পায়।

তবে সবাই এমন নয়,আবার অনেক মানুষ ই আছে এমন। বিপদে পড়লে আকুতি মিনতি করবে সেই বিপদ থেকে আপনি সাহায্য করলে সে উপরে উঠলে দেখবেন সে আপনাকে দেখেও না দেখার ভান করবে।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 মেহুর 'বিব্রত-পদধ্বনি' গ্রন্থাগারের মেঝের নিস্তব্ধতাকে ভেঙে যখন মিলিয়ে গেল, তখন ঈশান একা দাঁড়িয়ে রইল এক 'গভীর-শান্তির' কেন্দ্রে।

#তুমি_অনিবার্য লেখনি: ইসরাত জাহান পর্ব: ০৫ মেহুর 'বিব্রত-পদধ্বনি' গ্রন্থাগারের মেঝের নিস্তব্ধতাকে ভেঙে যখন মিলিয়ে গেল, তখন ঈশান একা দাঁড়িয়ে রইল এক 'গভীর-শান্তির' কেন্দ্রে। তার হাতে ধরা পুরনো অভিধানটি ছিল সেই মুহূর্তের…

০ ২ ২৩০ ৬ মিনিটের পড়া

“বাঁচার অধিকারটুকু চাই” হলো দ্রব্যমূল্য, ঋণের চাপ, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের সংকট এবং ন্যায্য অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিকে তুলে ধরা একটি প্রতিবাদী কবিতা।

বাঁচার অধিকারটুকু চাই আল-আমিন (আলো) শাউয়া শুকায় ভাতে— স্বর্ণের আংটি হাতে! হায় রে আমার বাংলা মাগো, কী লেখেছিস ভাগ্যে? বাজারজুড়ে আগুন জ্বলে, চালের দামে দীর্ঘশ্বাস, নিত্যপণ্যের হিসাব কইরা বাড়ে শুধু ঋণের ফাঁস। কামলা ঘামে…

০ ০ ৫২ ২ মিনিটের পড়া

পর্ব 14 যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম

যদি ছোটো বেলা ফিরে পেতাম 🥹 পরিপাটি আর শান্তশিষ্ট হয়ে বড় হতে হতে এখন মনে হয় নিজের ছোটো বেলা টাকে উপভোগ করেছি,অনেক হাসি খুশি থেকেছি,কিন্তু অনেক কিছুই করিনি। এই যেমন আজ মনে হয়,যদি আমার সেই ছেলে বেলাটাকে ফিরে পেতাম…

০ ০ ৩০৫ ২ মিনিটের পড়া

পর্ব 589 এটা আমি জানি না

এটা আমি জানি না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ৩১ অক্টোবর ২০২৬ একটি শিশু হাঁটতে শেখে পড়ে গিয়ে। কথা বলতে শেখে ভুল উচ্চারণ করে। প্রতিদিন তার সামনে নতুন কিছু আসে। একটি পিঁপড়া কীভাবে খাবার নিয়ে যায়, বৃষ্টির পানি…

০ ০ ৩৫ ৪ মিনিটের পড়া

পর্ব 25 ব্যস্ত মানুষের নিঃসঙ্গ মৃত্যু

ব্যস্ত মানুষের নিঃসঙ্গ মৃত্যু মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প। জানুয়ারি ১০, ২০২৬ রাত পৌনে বারোটা। শহরের আলো ভেসে যায় জানালা ভেদ করে। রাহুল ডেস্কে বসে আছে, চারপাশে ফোনের নোটিফিকেশন, মেইল, টাস্ক লিস্ট। দিনের মধ্যে হাজারো…

...