[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

প্রেমের নাম ধরে ভুল পথে যুবসমাজ: মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রভাব

৩৫৮ জন পড়েছেন
০

পরিবর্তনের ডাক

লেখক: MdAUKhan | সিরিজ আইডি: #19 | পর্ব নং: 5
eID · যাচাই হচ্ছে…

অবৈধ হারাম প্রেম নিয়ে আমি অনেকগুলো লেখা লিখতে চাচ্ছিলাম। কিন্তু, কেনো লিখবো? বিয়ের পূর্বে পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করা অবৈধ—এটা কি তারা জানে না?

সে কি জানে না, যে সে এই কাজটা করছে, ঠিক নাকি ভুল করছে? তাহলে জানার পরেও যখন এই জিনিসটা থামাচ্ছে না, তো আমি কে—যে আমার কথায় তারা এসব কার্যক্রম বন্ধ করবে? যেটা সে জানে, যেটা তার বিবেকই বাধা দিয়ে ঠিকটা জানান দিয়ে বলছে, সে তার নিজের কথাই মানছে না। সেখানে আমি কে! কে আমি, যে আমার কথা মানবে? সে তো তার নিজের কথাই মানে না।

সবটা জানার পরও যদি সে জাহান্নামের আগুনে জ্বলতে চায়,তাহলে মরুক, আগুনে পুরুক, যদি তওবা করে ফিরে না আসে। আল্লাহর বিধান। আমাদেরই বা কি করার আছে?

যেভাবে যুবসমাজ প্রভাবিত হচ্ছে

এইসবের মূল পেক্ষাপটে এমন কিছু কার্যক্রম রয়েছে, যেগুলো এই যুবসমাজকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাবিত করেছে। ফলে বাস্তব কিংবা ভার্চুয়াল—সব জায়গাতেই এই নেগেটিভ ইস্যু এতটাই শক্তিশালী হয়ে উঠেছে, যে চাইলেই তা সমাধান করা সম্ভব হচ্ছে না। প্রয়োজন পারিবারিক দৃঢ়তা, শাসনব্যবস্থা এবং তার কার্যক্রমে ভূমিকা পালনকারী বিষয়গুলোর পরিমার্জন।

এ ক্ষেত্রে ফেসবুক, মিডিয়া, সম্পর্কিত নাটক-সিনেমা ভালো উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য। বিশেষ করে পরনারী সম্পর্কিত প্রেমের গান শুনে যুবকরা নিজেকে প্রেমিক পুরুষ মনে করে—অথচ সে প্রেমের আসল মানেই বুঝে না, বুঝে কেবল পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করাকেই।

শিক্ষা এবং বাস্তবতা

শিক্ষা তো সবাই অর্জন করে, কিন্তু সে আসলে অর্জন করেটা কী? কী শিখে? সে তাই শিখে, যেটা সে দেখে কিংবা শুনে।

সে তার পরিচিত সিনিয়র ভাইদের পরনারীর পেছনে ঘুরতে দেখে,

  •  সে তাই শিখেছে, যেটা সে দেখেছে।

সে সারাদিন হারাম প্রেমের গান শুনে,

  •  সে তাই শিখেছে, যেটা সে শুনেছে।
সে মিডিয়াতে, ফেসবুকে, মেসেঞ্জারে পরনারীর সঙ্গে হারাম প্রেম নিয়ে নানান কাহিনি দেখেছে, শুনেছে,
  •  সে তাই শিখেছে, যেটা সে দেখেছে কিংবা শুনেছে।
সে যদি ই-নলেজ আইডিয়া - জ্ঞানী লেখক-পাঠকের স্রোতে নিজেকে যুক্ত করতো, 
  • সে তাই শিখতো, যা সে দেখতো কিংবা চিন্তা করতো। 
  • ঠিক এখানেই ই-নলেজ আইডিয়া ইতিবাচক বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছে।

স্কুলে পড়াশোনা করতে যায়, তাই না? কিন্তু বন্ধুদের আড্ডায় হারাম পরনারীর সঙ্গে প্রেম ছাড়া কিছু শোনে না। সে সিনিয়র-জুনিয়র সবার কাছেই প্রেমের বিষয়গুলো দেখেছে, শুনেছে,

  • সে আবারও তাই শিখেছে, যেটা সে দেখেছে কিংবা শুনেছে।


শুধু কি অবৈধ প্রেম? মাদক সেবন করা,চিন্তাশীলতা লোপ পাওয়া ইত্যাদির সূত্রপাতও একইভাবেই ঘটছে।

তাহলে সে কী শিখেছে? ঠিক কিসের জ্ঞান সে আহরণ করতে পছন্দ করবে? কাজে-কর্মে সে কিসের প্রতিচ্ছবি প্রকাশ করবে?

তার এইসব শেখানো জিনিস যদি নেতিবাচক হয়, তবে এটি তার বুদ্ধিমত্তার উপর নেতিবাচক পর্দা তৈরি করবে। ফলে তার যে সেন্সটা কাজ করা উচিত, সেটা কাজ করে না।

বুদ্ধিমত্তার উপরই মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে, নতুবা সে পশুর ন্যায় আচরণ করে। আর এর পরিস্ফুটন ঘটে দুর্নীতি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, ধর্ষণ, হত্যা ইত্যাদিতে। যেমন বাস্তব উদাহরণ হচ্ছে—একজন লোক উচ্চ শিক্ষিত, বড় ডিগ্রীধারী হয়েও দুর্নীতিবাজ হচ্ছে; সে মুর্খ, পশুর ন্যায় আচরণ করছে।

তারপরও, এইসব নিয়ে লেখালেখি অল্প হলেও তার বিবেককে পুনঃজাগ্রত করে। 

কাজেই আমি নিজে লিখার চেয়ে উদ্যোগ নিতে বেশি আগ্রহী হলেও এ নিয়ে লেখনীকে ইতিবাচক ভঙ্গিতেই দেখি, 

কারণ একটি লেখা বদলে দিতে পারে একটি মন, আর একদিন সেই মন বদলে দিতে পারে পুরো একটি দুনিয়াকে!

আর ই-নলেজ আইডিয়া সেই সম্ভাবনাকেই বাস্তবে ধারণ করার কাজে মগ্ন!

আগামী প্রজন্ম যেনো নেতিবাচকতা থেকে রক্ষা পায়, সেই কামনাই থাকবে সবসময়।

আমি MdAUKhan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 64 টি লেখা ও 50 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1757। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1067
প্রকাশিত23 সেপ্টেম্বর 2025 ♛ (1,757 পয়েন্ট)
সম্পাদিত23 সেপ্টেম্বর 2025 ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
 স্কুল লেভেল থেকেই বর্তমানে ছেলে মেয়ে ধ্বংস হচ্ছে। যাবতীয় নেশা ,হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সবাই। কেও কেও কয়েকটা করে প্রেম করে যেন এটা এমন বিষয় যা না করলে সম্মান থাকবে না। বিয়ের আগে ছেলে মেয়ে এধরনের সম্পর্ক হারাম এটা সবাই জানে। কিন্তু আপনি আমি মুখে ভাত তুলে দিতে পাবো গিলাতে তো পারবো না। আর যারা বোঝার চেষ্টা করেনা তাদের হাজার বুঝিয়েও লাভ নাই।কারণ এরা সব জানে বুঝে তবুও মানে না। 

আর ই নলেজ প্লাটফর্ম সত্যিই চমৎকার,যেখানে আসলে লেখক পাঠকের মিলনমেলায় সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়। 
17 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,408 পয়েন্ট)  
০
যারা মানে না, তারা না মানুক, শাস্তি ভোগ করবে। কিন্তু সমাজে অন্য কেউ যেন তার থেকে এই খারাপ গুণ রপ্ত না করে,সেই ব্যাপার নিয়েই আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, কি করা যায় সেই নিয়েও অনেক কিছু বুঝার আছে।আসলে নেতিবাচক কোনো কার্যক্রমকেই প্রশ্রয় দেয়া উচিত নয়।সমাজের একটা সভ্য নিয়ম থাকা উচিত, যে নিয়ম সকলেই পালন করবে, না করলে আইন-অনুশাসন এর মাধ্যমে কঠোরতা অবলম্বন করা উচিত।
০
আপনি কথাগুলো একদম ঠিক বলেছেন।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 2 মদন – যে নাম প্রেমের, তাকেই আমরা বোকা ভাবি…

প্রেম মানেই তো একটু সরলতা, একটু বোকামি, আর ‘মদন’—সে তো প্রেমের চিহ্ন... নামটি ছিল মদন। নামটা শুনলেই যেন মনে পড়ে এক কুয়াশামাখা শহরের কথা, কোনো পুরাতন প্রেমকাহিনির রঙচঙে পাতা— যেখানে এক প্রেমিক তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে…

০ ৪ ৭৪৭ ৩ মিনিটের পড়া

"স্যাপিওসেক্সুয়ালরা বুদ্ধিমত্তা দেখে প্রেমে পড়েন"

Are You Sapio? প্রেম মনস্তাত্ত্বিক বিষয়। মানুষ যখন কারও প্রেমে পড়ে তখন খুব স্বাভাবিকভাবেই সে চেহারা, বাহ্যিক সৌন্দর্য ইত্যাদি দেখে প্রেমে পড়ে। কিন্তু এমনকিছু মানুষ আছেন যারা চেহারা কিংবা শারীরিক সৌন্দর্য নয়, শুধু…

📚 বইয়ের খসড়া দুনিয়ায় মানু্ষ নাই

দুনিয়ায় মানুষ নাই।মানুষের মতো দেখতে কিছু একটা আছে।মানুষ তো তারাই, যাদের মাঝে মানুষের বৈশিষ্ট্য রয়েছে।অহংকার,হিংসা,মারামারি, স্বার্থপরতা কি মানুষের স্বভাব?প্রকৃত মানুষ হওয়ার জন্যই তো শিক্ষা, অথচ কজনেই এই শিক্ষাকে আয়ত্ত…

১ ০ ৪৭ ২ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া সাধারণ মানুষ হতে চাই

আমি মানুষটা হতে চাই অসাধারণ, আর জীবনটা চাই অতি সাধারণ— যেখানে স্বপ্ন থাকবে আকাশছোঁয়া, অথচ বেঁচে থাকাটা হবে মাটির মতো সহজ।

০ ০ ২০ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া পর্ব 39 কিছু প্রশ্ন শুধু মানুষ বানায়

সব প্রশ্নের উত্তর মেলে না জীবনে, কিছু প্রশ্ন শুধু মানুষ বানায়। ভুল পথে হেঁটে শেখা সত্যগুলো ঠিক রাস্তার চেয়েও বেশি দামি হয়। যা হারাই, তা সবই হারায় না, কিছু হারানোই চোখ খুলে দেয়। শেষমেশ বুঝি—ভাঙা মুহূর্তগুলো আমাদের…

০ ০ ২৩৮ ১ মিনিটের পড়া
...