[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

স্বার্থক জীবণের খোজে।

৪৬২ জন পড়েছেন
০

পরিবর্তনের ডাক

লেখক: MdAUKhan | সিরিজ আইডি: #19 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে কজনই পারে?অথচ বেশীরভাগ লোকেরাই নিজেকে অনেক জ্ঞানী মনে করে।

চিন্তাধারা এমন, যেন ইতিহাসও রচনা করতে পারবে।

নিজে ভয় পেয়ে অন্যায়ের পক্ষে যে সাফাই গায়, তাহলে তাদের পাশাপাশি অন্যায়কারী সে নিজে।আর যে রুখে দাঁড়ায়, সে ইতিহাস রচনা করে।

আমরা সহজ পন্থা পছন্দ করি, সে হোক ভালো কিংবা মন্দ।কিন্তু আমরা এটা জানিনা যে, সঠিক পন্থাই আমাদের লক্ষ্য সফল করতে পারে।

আমরা মনে করি নিজে সবকিছু আত্মসাধ করাই আমাদের সফলতা, নিজেকে বড় প্রমাণ করাই আমাদের সফলতা।ভাবখানা এমন যেন এসব করেই নিজের জীবণকে স্বার্থক করে তুলতে পারবো।

কিন্তু এসব অন্যায় অনিয়মের পতন ঘটিয়ে পুরো সমাজকে বদলে দেওয়ার চিন্তা ধারা আমরা কজনেই বা বহন করি?

যদি সবাই এসব চিন্তা করতোই, তবে সবাইই ইতিহাস রচনা করতো, সবার জীবণই স্বার্থক হতো।

সবার জীবণ স্বার্থক হলে এই পৃথিবীও স্বার্থক হতো, কতই না সুন্দর হতো, কত সমস্যাই না সমাধান হয়ে যেতো।

আমরা সকলেই নিজেদের জীবণ স্বার্থক করতে চাই,কিন্তু আমরা জানিনা জীবণের সঠিক স্বার্থকতা কি!

আমরা সকলেই নিজেকে বড় করতে চাই, কিন্তু আমরা এই কথাটার মানেই বুঝিনা "বড় যদি হতে চাও, ছোট হও তবে"।তাইতো সত্যিকার অর্থেই আমরা বড় হতে পারি না।

যারা বড় হয় তাদের জীবণ স্বার্থক।

যদি মনে করেন বড় বড় দালান, বাড়ি-গাড়ি, সহায় সম্পত্তি থাকা মানেই বড় কিছু হওয়া,কিংবা যদি মনে করেন এমপি-মন্ত্রী হওয়া মানেই বড় কিছু কিছু হওয়া, তবে মনে রাখুন - এটাই আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা!

মানুষ সেই উদ্দেশ্য সফল করতেই মগ্ন, সে জন্য ভালো মন্দ সবকিছু করতে রাজী।

তাই তো সমাজে এত এত সমস্যা আর অবনতি থাকা সত্বেও দায়িত্বশীল লোকেদের কোনো ভূমিকা নেই, মানুষের কোনো ভূমিকা নেই, খুনাখুনি-হানাহানি।

কারণ, 

"এখন প্রায় সবাইই চায় এবং বিশ্বাস করে, ভালো মন্দ যেকোনো ভাবেই হোক নিজেকে বড় প্রমাণ করতে হবে।"

এখন তো সমাজে এমন কান্ডও ঘটে, "নিজেকে বড় প্রমাণ করার জন্য মারামারিও এখন স্বাভাবিক চিত্র- আমাকে চিনিস? গুষ্টি উদ্ধার করে দেবো"।

এই কি তাহলে বড় হওয়ার সূত্র? এই কি তাহলে " বড় মানুষ" এর বৈশিষ্ট্য? 

এর ফল কি হচ্ছে?সমাজের আরও সমস্যা বাড়ছেই এবং সমস্যা আরও বাড়ছেই।

বড় মানুষ কি সমস্যা তৈরি করে নাকি তার প্রভাবে সমস্যাও সমাধান হয়ে যাবে?

বড় মানুষ কি গরিবদের হক নষ্ট করবে নাকি গরিবদের ভরসা হবে?

নেতাদের আমরা বড় মানুষ বলতে পারি, কিন্তু কজন সত্যিকারের "বড় মানুষ"? 

নাকি 

আমরাও ভয় পেয়ে অন্যায়ের এবং অন্যায়কারীকে সমর্থন ও সম্মান দিয়ে নিজেও অন্যায়কারী হয়ে যাচ্ছি + অন্যায়কারী সৃষ্টি করছি!

এই যদি হয় আমাদের অবস্থা, 

এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, 

১.তাহলে আমরা কিভাবে একটি আদর্শ সমাজের স্বপ্ন দেখি, 

২.কিভাবে আমরা শান্তি খোজি?

৩.কিভাবে আমরা দাবি করি " আমরা সভ্য সমাজে বসবাস করছি"!! 

৪.কিংবা কিভাবেই বা দাবি করছি আমরা সভ্য সমাজের নাগরিক?!!

""আপনি ঠিক নেই, আমি ঠিক নেই, সমাজ ঠিক নেই, তাহলে এই পৃথিবী কিভাবে ঠিক থাকবে? কোনটা ঠিক আছে এখন?""

যেখানে আমাদের আধুনিক পৃথিবী গড়ার কথা, 

সেখানে মানুষ পড়ে আছে 

"পোষাকের অযৌক্তিক স্বাধীনতা নিয়ে, অশ্লীলতা নিয়ে"।

তাহলে এইসব করে দয়া করে আর নিজেদের সভ্য হিসেবে পরিচয় দিবেন না, আর শান্তি শৃঙ্খলা, নিজের জীবণের স্বার্থকতা এসব নিয়ে চিন্তা করবেন না।

এখন প্রশ্ন করুন "এখন আমি কি করতে পারি?"।

ভাই, কিছু করতে হবে না।আপনার জীবণের মানেই নেই।আপনি এলেন আর গেলেন।

যদি তা না চান, 

তবে আপনার জন্যই এটি বড় সুযোগ, ইতিহাস রচনা করুন।

ঘুমিয়ে ঘুমিয়ে ইতিহাস রচনা করতে পারলে সব্বাইই করতো।

কাজেই, এখন থেকেই জেগে উঠুন, অন্যায়,অনিয়ম কিংবা অবিচার সবকিছুর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, 

নিজের সর্বোচ্চ বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে- 

"কেননা সৃষ্টিকর্তা বুদ্ধিমত্তা এমনি এমনি দেননি!!"

তাকে যথাযথ ব্যবহার করতে হবে।

তবেই না আপনি ইতিহাস রচনা করবেন,

বড় মানুষ হবেন, 

নিজের জীবণের স্বার্থকতা খোজে পাবেন।

যদি আমরা সব্বাই এমন হই, তবেই না আমরা সভ্য জাতি এবং তবেই না আমরা সভ্য জাতি এবং তবেই না আমরা সভ্য জাতি আর সৃষ্টি সেরা "মানু্ষ" জাতি।✌️

কাপুরুষ vs হিরো- যে নিজেকে বাচানোর জন্য অন্যায়ের অংশীদার হয় আর যে তা রুখে দিয়ে ইতিহাস রচনা করেন, দুজনেই একদিন এ দুনিয়া ত্যাগ করেন, মারা যান।

কিন্তু একজন হয় ব্যর্থ ভিলেন, আরেকজন হয় স্বার্থক, সত্যিকারের হিরো।
আমি MdAUKhan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 64 টি লেখা ও 50 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1757। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 880
প্রকাশিত10 সেপ্টেম্বর 2024 ♛ (1,757 পয়েন্ট)
সম্পাদিত24 অক্টোবর 2025 ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 6 " পরিচয় নয়,চরিত্র বিচার করো"

আমরা খুব দ্রুত সিদ্ধান্ত পৌঁছে যাই। একজন মেয়ের ভুল মানেই – সব মেয়েই এমন। একজন ছেলের ব্যর্থতা মানেই – সব ছেলেই অসদাচারী। কিন্তু কখনোই কি প্রশ্ন করি– আমরা মানুষকে বিচার করছি, নাকি নিজের সুবিধা মতো গল্প বানাচ্ছি? মেয়েরা…

০ ০ ১৯০ ৩ মিনিটের পড়া

পর্ব 13 যদি তারা জানতো ?

যদি দগ্ধভাষী জানতো তার কথা সামনের মানুষটিকে কতটা দগ্ধ করে দিচ্ছে! তার কথাগুলো যে তপ্ত শলাকায় রূপান্তরিত হয়ে সামনে বসে থাকা মানুষটির হৃদয়কে ক্ষতবিক্ষত করছে, সে যদি তা দেখতে পেত! যদি সে দেখতে পেত সেই হৃদয়ের অদৃশ্য…

পর্ব 10 সার্থকতা যখন হাসিমুখের ভিড়ে

"ইশ! আমি যদি দৃষ্টিহীনদের চোখের জ্যোতি হতে পারতাম, কিংবা হতে পারতাম চলৎশক্তিহীন মানুষের লাঠি। অথবা হতে পারতাম অসহায় মানুষের হাসির কারণ । তাহলেই হয়তো আমার জীবনের প্রতিটি মুহূর্ত সার্থকতা আর আনন্দে পূর্ণ হয়ে যেতো।"

০ ০ ১৯৪ ১ মিনিটের পড়া

পর্ব 8 কেমন হতো জীবন

"যদি এই জীবনের সুখময় মুহূর্তগুলোর প্রতিটি কোণা পরিপূর্ণ হতো মহান রবের কৃতজ্ঞতার সুরে; আর যদি জীবনের দুঃখ-দুর্দশার সময়টুকু ব্যয় হতো ধৈর্য ধারণ আর সলাতের মধ্য দিয়ে—তাহলে জীবনটা কতই না সুন্দর হয়ে উঠতো!"

০ ০ ৭৬ ১ মিনিটের পড়া

পর্ব 6 হলদে পাতা

আমাদের জীবনের উপমা ঐ গাছের ন্যায়, যে গাছ থেকে প্রতিদিন একটি করে পাতা ঝরে পড়ে, যেমনভাবে আমাদের জীবন থেকে এক একটি দিন হারিয়ে যায়।

...