Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

শৈশবের বন্ধুতা কী? সে কি নিছকই দুটি মানব-মানবীর মধ্যে সময়ের সেতু? নাকি আরও গভীর কোনো দার্শনিক সত্য?(তুমি অনিবার্য -১)

0 পছন্দ 0 অপছন্দ
112 বার প্রদর্শিত

তুমি অনিবার্য

লেখক: Israt Jahan Piu | সিরিজ আইডি: #31 | পর্ব নং: 1
করেছেন (264 পয়েন্ট)   18 নভেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
#তুমি অনিবার্য

Part - 1

শৈশবের বন্ধুতা কী? সে কি নিছকই দুটি মানব-মানবীর মধ্যে সময়ের সেতু? নাকি আরও গভীর কোনো দার্শনিক সত্য?

কৃষ্ণনগর শহরের একটি পুরোনো বাড়ির ছাদে ঈশান দাঁড়িয়ে আছে। বিকেল গড়িয়ে এসেছে, আকাশ এখন গাঢ় নীল আর লালের সীমারেখা। লোহা মেশানো গ্রিলের উপর তার হাত দুটি স্থির, যেন সে জগতের সমস্ত ভার ওই শীতল রডের উপর সমর্পণ করেছে। তার চোখ ছিল বহুদূর প্রসারিত, কিন্তু মনন ছিল অতি নিকটে এক বিশেষ বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতে কেবলই মেহু। ঈশানের তখন সবে কৈশোরের দোরগোড়ায়। এই সময়টায় বাইরের পৃথিবীর নানা অস্পষ্ট কথা, ফিসফাস, সংজ্ঞাহীনতা এসে আঘাত করে মনের স্বচ্ছতাকে। সে ভাবছিল তাদের সম্পর্ক নিয়ে। তাদের সম্পর্ক ছিল যেন এক বিরল অপরাহ্ণের সহাবস্থান যেখানে আলো এবং ছায়া একে অপরের পরিপূরক, অথচ কখনও তারা একাকার হয়ে যায় না। তারা ছিল একই বৃত্তের দুটি স্পর্শক, যেখানে সংযোগস্থলটি অতীব সূক্ষ্ম কিন্তু অবিচ্ছেদ্য।

ঈশান অনুভব করছিল এই অচ্ছেদ্যতা। মনে হচ্ছিল, মেহু না থাকলে তার নিজের সত্তার এক বৃহৎ অংশ যেন চিরকালের জন্য গুমোট হয়ে যেত। এই অনুভূতির কোনো সহজ নাম ছিল না।

সিঁড়িতে মৃদু পায়ের শব্দ। ঈশান জানে , এই পদধ্বনি কার। মেহু, হাতে চায়ের ভাঁড় আর একটি পুরোনো গল্পের বই নিয়ে এসেছে। সে যখনই চিন্তাক্লিষ্ট হয়, মেহু বিনা বাক্যব্যয়ে তার পাশে এসে দাঁড়ায়।

“কী ভাবছিস এত?” মেহুর স্বর শান্ত, কিন্তু তার গভীর চোখের দৃষ্টিতে ছিল মৃদু উদ্বেগ।

ঈশান গ্রিল থেকে হাত সরিয়ে একটু হাসার চেষ্টা করল। হাসিটা সহজ হলো না। 

“ভাবছিলাম—আমাদের বন্ধুতা নিয়ে।”

 তার ভিতরে একটা চাপা দ্বিধা কাজ করছিল, কারণ এই প্রথম সে তাদের সম্পর্ককে প্রশ্নচিহ্নের মুখে দেখছে।

মেহু গ্রিলের উপর কনুই রেখে মাথা কাত করল।

 “সে কী? বন্ধুত্বতা নিয়েও ভাবনা?” 

তার গলায় ছিল এক অবাক সারল্য, যেন বন্ধুতা নিয়ে প্রশ্ন করাটা পৃথিবীর নিয়ম বিরুদ্ধ।

“মা বললো,”

নির্ঝর কথাগুলো গুছিয়ে বলতে পারল না, 

“বললো, ছেলেদের সঙ্গে নাকি মেয়েদের এত গা-ঘেঁষা বন্ধুত্ব করা উচিত নয়। বড় হলে নাকি লোকে ‘অন্য কথা’ ভাববে।”

মেহু সামান্য কেঁপে উঠল। এই ‘অন্য কথা’র ভার সেও মাঝে মাঝে অনুভব করে, যখন পাড়ার মহিলারা তাদের দিকে বাঁকা চোখে তাকায়। "অন্য কথা মানে কী? আমরা তো একসঙ্গে হাঁটি, গল্প করি... ছোটবেলা থেকে যা করি, তাই করি।” (তার গলায় ছিল প্রতিবাদের সুর।)

"মানে, প্রেম,”

ঈশানের চোখে কেমন শূন্যতার ছাপ। মেহুর কাছে কেমন অন্যরকম ঠেকল ঈশানের ভারী কন্ঠস্বর। মেহু মৃদু কেঁপে উঠল। মেহু অনুভব করল তার শীরদারার মাঝবরাবর ঠান্ডা কিছু বয়ে গেল । আকস্মিক ভাবে তার পাতলা ঠোঁট ও চোখের পাতা কাঁপছে, মেহু বুঝলো না হচ্ছে টা কী তার সাথে । মেহু নিজেকে যথাসম্ভব নিজেকে সংবরন করার চেষ্টা করল 

মেহু স্পষ্ট স্বরে বলল, “লোকে যা খুশি বলুক। এটা বন্ধুত্ব। এই সম্পর্কটা প্রেম নয়, আর কখনও হবেও না। বন্ধুতা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস, এদের কখনও এক করে দেখা উচিত নয়।”

ঈশানের বুকের মধ্যে তার গোপন ভালোবাসাটি যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। মেহুর এই অকাট্য অস্বীকৃতি তার কাছে এক নির্মম সত্যের মতো বাজল। সে বুঝতে পারল, তার নিজের হৃদয়ের কথা প্রকাশ করলে মেহূ আঘাত পাবে, এবং তাদের বন্ধুত্বটা চিরকালের জন্য ভেঙে যাবে।

সে মনের তীব্র কষ্ট চেপে রেখে শুধু হাসল। 

"ঠিক বলেছিস। বন্ধুতা শুধু বন্ধুতা। আমি... আমি তোকে হারাবো না, সেটা আমি জানি।”

ঈশান তার হাত শক্ত করে ধরল। সে অনুভব করল, তাদের হাতের তালু একে অপরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। 

“তুই না থাকলে আমার খেলার রং ফিকে হয়ে যায়, গল্পের বইয়ের অক্ষরগুলো অর্থ হারায়।” 

এই কথাগুলি তার মুখ দিয়ে বের হলো না ঈশানের, কিন্তু মেহু যেন তার চোখের দিকে তাকিয়েই যেন সব পড়ে নিল।

চলবে...??

(আজ থেকে শুরু হলো আমার লেখার ছোট্ট যাত্রা।

Part 1-এ পাঠকদের জন্য গল্পের সূচনা, চরিত্রের প্রথম পরিচয়, আর সেই অদেখা কল্পনার দুনিয়া।✨️

নতুন লেখক আমি, তাই ভুল-ত্রুটি হলে ক্ষমা চাইছি। কিন্তু আশা করি, এই প্রথম অংশ আপনাদের হৃদয়কে ছুঁতে পারবে এবং পরবর্তী অংশের জন্য কৌতূহল জাগাবে।

আপনারা সমর্থন করলে part-2 লিখতে আগ্রহী হবো 

  গল্পের যাত্রা এখনই মাত্র শুরু। part 2 এর জন্য কমেন্টে আপনার মতামত জানান )

লেখা : ইসরাত জাহান 
আমি Israt Jahan Piu, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস ধরে, এবং এ পর্যন্ত 12 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 264। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
স্বরচিত
Enolej ID(eID): 1479
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
অসম্ভব সুন্দর লেখা পিয়া! ❤️  

প্রথম পার্ট পড়ে যেন নিজের শৈশবের ছাদে ফিরে গেলাম… সেই বিকেলের আলো-ছায়া, লোহার গ্রিলের শীতলতা, আর হৃদয়ে লুকানো প্রথম প্রশ্নগুলো—সবকিছু এত জীবন্ত যে চোখের সামনে ভেসে উঠছে।  

ঈশান আর মেহুর মধ্যে যে সূক্ষ্ম, অব্যক্ত টানটা তৈরি করেছো, তা সত্যিই বিরল। “বন্ধুতা আর ভালোবাসা দুটো আলাদা জিনিস” লাইনটা পড়ে বুকের ভিতরটা কেমন কেঁপে উঠল, কারণ আমরা অনেকেই একবার না একবার এই দোলাচলে দাঁড়িয়েছি। ঈশানের চাপা ভালোবাসা আর মেহুর অকপট অস্বীকৃতি—দুটোই এত সত্যি, এত কষ্টের যে লেখা শেষ করেও মন ছাড়ছে না।  

তুমি যেভাবে শৈশবের নিষ্পাপতা আর কৈশোরের প্রথম দ্বন্দ্বকে একসঙ্গে ধরেছো, তা অসাধারণ। ভাষা এত কাব্যিক, তবু এক ফোঁটা বাড়াবাড়ি নেই। প্রতিটি বাক্য যেন হৃদয় দিয়ে লেখা।  

এখন আর অপেক্ষা করতে পারছি না।  

Part-২ চাই! তাড়াতাড়ি!   

এই গল্পটা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না।  

তুমি অনিবার্য।  

আর এই গল্পটাও। ✨  

Mary Had A Little Lamb এর মতো করে বলি— 

“Wherever Piu goes, Part-২ will surely follow!” ❤️  

লিখে যাও পিয়া। তোমার কলমে জাদু আছে।  

#তুমি অনিবার্য #চলবে #Part২কবে?
করেছেন (92 পয়েন্ট)   19 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

99 বার প্রদর্শিত 2 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
94 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
70 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
77 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
#তুমি_অনিবার্য  লেখনি : ইসরাত জাহান  Part : 06 কৃষ্ণনগরের বাতাসে ভোরের কুয়াশা তখনো হালক[...] বিস্তারিত পড়ুন...
75 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1119 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    55 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    146 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...