আমার অনুপস্থিতেও আমারই থেকো,
হারিয়ে যেও না,
ঠিক সেভাবেই থেকো যে ভাবে থাকলে,
আমার অনুপস্থিতেও আমাকে ভালোবাসতে পারো,
প্রতিটি মুহূর্তে আমাকে মনে করতে পারো,
আমার শূন্যতা অনুভব করতে পারো।
আমার অনুপস্থিতে আমাকে ভুলে যেও না,
ছেড়ে যেও না, চলে যেও না,
আমার জায়গা অন্য কাউকে দিও না,
আমার শূন্যতা ভুলে যেও না।
আমাকে ভুলে যেও না,আমাকে মনে রেখো,
ঠিক যেভাবে মানুষ তার সুন্দর স্মৃতিগুলো মনে রাখে,
সেভাবে মনে রেখো।
আমার অনুপস্থিতেও, আমাকে ভালোবাসিও,
ঠিক যেমন পাখি আকাশে উড়তে ভালোবাসে।
আমার অনুপস্থিতে,
আমার স্মৃতি গুলোকে আগলে রেখো,
ঠিক যেভাবে গাছের শিকড় গাছকে আগলে রাখে।
আমার জন্য সবটুকু ভালোবাসা জমিয়ে রেখো,
ঠিক যেভাবে সমুদ্র তার পানি জমিয়ে রাখে। 😌
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।