বিশ্বাস করেন, খুব মনে পড়ে আপনাকে।
আপনাকে যখন মনে পড়ে,
তখন খুব করে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে,
আপনার গলার শব্দ, নিঃশ্বাসের শব্দ, শুনতে ইচ্ছে করে।
প্রায় প্রতিদিন অনলাইনে এসে
নিরবে আপনার আইডিতে তাকিয়ে থাকি কিছুক্ষণ,
পুরোনো মেসেজগুলো পড়ি,
এত গল্প, এত কথা, এতো স্মৃতি
কিভাবে ভুলে যায় মানুষ?
স্মৃতি ভুলতে কি তাদের কষ্ট হয় না?
কিভাবে মনে না করে থাকে এতসব স্মৃতি?
কিভাবে পারে?
কিভাবে পারলেন সারা জীবন বন্ধু হয়ে
পাশে থাকার কথা বলে ছেড়ে যেতে?
আমার জন্য একটুকুও মায়া হলো না?
তাহলে এতো দিনের কথা গুলো কি মিথ্যে ছিলো?
আচ্ছা আমাকে কি একটু মনে পড়ে না? 😌
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।