নারীর চাহিদা অনেক, কিন্তু
ভালোবাসার চেয়ে বড় কোনো চাহিদা নেই।
নারীরা ভালোবাসার পাগল,
একটু ভালোবাসা আর যত্ন পেলেই সব ভুলে যায়।
নারীরা একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না চেষ্টা করে,
ঠিক যেমন ছোট পাখি আকাশে উড়ার চেষ্টা করে।
নারীরা একটু যত্ন পাওয়ার জন্য কতই না অপেক্ষা করে,
ঠিক যেমন শুকিয়ে যাওয়া গাছ বৃষ্টির অপেক্ষা করে।
নারীরা একটু স্নেহ পাওয়ার জন্য কতই না অভিমান করে,
ঠিক যেমন দিনের বেলা হঠাৎ মেঘ কালো হয়ে যায়।
বৃষ্টি হলে যেমন কালো মেঘ হারিয়ে গিয়ে উজ্জ্বল হয়,
ঠিক তেমনি অভিমান কেটে গেলে মেয়েটির মুখও উজ্জ্বল হয়।
চেয়ে হাজার টাকার উপহার পাওয়ার থেকে,
না চেয়ে একটি ফুল পাওয়ার মাঝেই থাকে হাজারো সুখ, শান্তি, আর ভালোবাসা লুকিয়ে।
নারী ঐ হাজার টাকার উপহারের থেকে ফুলটাকেই বেশি পছন্দ করে।
নারীরা যত্নে পাগল,
শখের নারীর যত্ন করলে সে কখনোই হারায় না। 😌
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।