সম্পর্ক যতই দৃঢ় আর মজবুত হোক না কেন, তার বিচ্ছেদ হবেই। যেমন সবকিছুরই শুরু আছে, তেমনি শেষও আছে— এটাই পৃথিবীর নিয়ম
কিছু বিচ্ছেদ হয় স্বার্থপরতায়, কিছু বিচ্ছেদ হয় অভিযোগে, কিছু বিচ্ছেদ হয় অহংকারে, কিছু বিচ্ছেদ হয় অভিমানে, আর কিছু বিচ্ছেদ হয় মৃত্যু নামক নিয়তিতে।
স্বার্থপরতা নামক বিচ্ছেদে স্বার্থপর মানুষগুলো ভালোই থাকে, আর অপরদিকের মানুষটা নিজের ভালোবাসা, বিশ্বাস— সব হারিয়ে ব্যাকুল হয়ে যায়, একলা হয়ে যায়,।
অভিযোগ নামক বিচ্ছেদে দুজনেই দু'জনের দোষ খুঁজে বেড়ায়, একে অপরকে দোষ দিতে দিতে কখন যে বিচ্ছেদ হয়ে যায়, তারা খেয়ালই করে না।
অহংকার নামক বিচ্ছেদে দু'জনেই অহংকার আর ইগোর কারণে কউই কারো কাছে ক্ষমা চায় না, কেউই কারো সাথে আগে কথা বলে বিষয়টা মিটিয়ে নেয় না।
অভিমান নামক বিচ্ছেদে দুজনেই অভিমান করে চলে যায়, কেউই কারো অভিমান ভাঙাতে আসে না— অবশেষে অভিমান থেকে যায়, সম্পর্কটা আর থাকে না।
মৃত্যু নামক বিচ্ছেদে হয়তো কোনো অভিযোগ, অহংকার, অভিমান— কিছুই থাকে না, থেকে যায় অনন্তকালের বিচ্ছেদ।
মৃত্যু হলো অসম্পূর্ণ বিচ্ছেদ,
প্রিয় মানুষগুলোর সাথে শেষ বিচ্ছেদ হলো মৃত্যু, যার শেষ নেই, আবার রক্ষার উপায়ও নেই।
আবার মৃত্যু ছাড়াও এমন ভাবে কিছু বিচ্ছেদ হয়, যা চাইলেও আটকানো যায় না।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।