মানুষ বড়ই অদ্ভুত,
মানুষের মন বোঝা বড়ই কঠিন
ঠিক যতটা কঠিন, আকাশে তারা গণনা করা।
এক মুহূর্তে হাসে, আবার পরের মুহূর্তেই কাঁদে,
ঠিক যেমন আকাশে মেঘ আর রোদের মতো,
এক মুহূর্তে বৃষ্টি, পর মুহূর্তেই রোদ্দুর।
মানুষের মনও তেমনই,
এক মুহূর্তে হাসি, পরের মুহূর্তেই কান্না।
মনে হয় কান্না গুলো লুকিয়ে থাকে হাসির আড়ালে।
মানুষ মুহূর্তেই ভালোবাসে
আবার কিছু সময় চলে গেলেই আঘাত দেয়,
কষ্ট দেয়, বেদনা দেয়।
সত্যিই মানুষ বড়ই অদ্ভুত,
মানুষকে বোঝা বড় দায়।
মানুষ মুহূর্তেই সম্মান দেয়
আবার সময় চলে গেলেই মুহূর্তেই অপমান করে,
ঠিক যেমন মানুষ দিন চলে গেলেই রাতের প্রশংসা করে।
মানুষ মুহূর্তেই যত্ন করে,
আবার সময় শেষ হয়ে এলেই অবহেলা করে।
সত্যিই মানুষ কে বিশ্বাস করা বড় কঠিন।
মুহূর্তেই মানুষ রূপ বদলায়,
আচরণ বদলায়, ভালোবাসা বদলায়, আবেগ বদলায়।
এ যুগের মানুষ টিকটিকির মতো রং বদলায়, সত্যিই মানুষ কে বিশ্বাস করা বড় দায়।
মানুষ কে তৈরি করা হয়েছে ভালোবাসার জন্য,
আর টাকা কে তৈরি করা হয়েছে ব্যবহার করার জন্য
অথচ মানুষ টাকা কে ভালোবাসে
আর মানুষ কে ব্যবহার করে।
বিষয়টা বড়ই অদ্ভুত।
মানুষ কে বোঝাও বড় অদ্ভুত,
বোঝানোও বড় অদ্ভুত। 😌
মানুষকে বোঝাও কঠিন, বোঝানোও কঠিন 😌
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।