অবহেলা এমন এক দুঃখ
যা কাউকে শোনানো যায় না,
শুধু অনুভব করা যায়।
যাকে সব থেকে বেশি ভালোবাসি,
সেই প্রথমে অবহেলা করে,
যাকেই মূল্য দেই
সেই মানুষটাই সবার আগে অবহেলা করে।
অবহেলা এমন এক ব্যথা
যা কাউকে বলা যায় না
শুধু অনুভব করা যায়।
এ ব্যথার ওজন কতখানি
তা অবহেলিত ব্যক্তি ছাড়া কেউই অনুভব করতে পারে না।
যাকে সব থেকে বেশি মূল্য দেই
সেই অবহেলা করে ফেলে দেয়,
ঠিক যেমন মানুষ একদিন চলে গেলেই,
খবরের কাগজ ফেলে দেয়।
ঠিক তেমনিই কিছু মানুষ
আমাদের অমূল্য ভেবে ফেলে দেয়।
সময় চলে গেলেই মানুষ
অবহেলা করতে শুরু করে,
ঠিক যেমন ফুল শুকিয়ে গেলে ফেলে দেয়।
অবশেষে অবহেলা
হারিয়ে যাওয়া পথের মতো,
যেখানে ফিরে আসার ঠিকানা থাকে না।
অবহেলিত ব্যক্তি একটু ভালোবাসা পাওয়ার জন্য
কতই চেষ্টা করে ফিরে আসার,
কিন্তু সে যত বারেই ফিরে আসে
অবহেলা নিয়ে ফিরে যায়,
বুক ভরা ব্যথা নিয়ে ফিরে যায়,
মনে দুঃখ নিয়েই চলে যায়
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।