Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

গল্প : গঙ্গার সৎ অসৎ, পর্ব-৩

0 পছন্দ 0 অপছন্দ
18 বার প্রদর্শিত
করেছেন (7,514 পয়েন্ট)   30 ডিসেম্বর 2025 "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
#গঙ্গার_সৎ_অসৎ

  পর্ব ৩ 

[ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ]

তহমিনা বেগম তার দ্বিতীয় স্বামী ইকু বেপারীর সাথে জেলা সদরের হাসপাতালে এসেছে। ডাক্তার দেখাবে। সিরিয়াল আসার জন্য অপেক্ষা করছে। অনেক রোগী অপেক্ষা করছে। তার নাম্বার আসতে এখনও অনেক দেরী হবে। তহমিনার বার বার মিসক্যারেজ হয়। আজ ছয় বছর হলো ইকুর সাথে তার বিয়ে হয়েছে। কিন্তু ইকু বেপারী কে সে সন্তানের সুখ দিতে পারে নাই। অথচ তহমিনার বয়স মাত্র ৩০ বছর এবং প্রথম সংসারে তিনটা সন্তান আছে। কিন্তু সে নিজেকে স্বামী সোহাগী ভাগ্যবতী মনে করে। কারন ইকু কোনোদিন তাকে বাচ্চা না হওয়ার জন্য মুখে কোনো কটু কথা বলে নাই। তহমিনা শুনেছে গঙ্গাপুর গ্রামের ফয়েজ চৌধুরীর মৃত্যুর কথা। এজন্য তার বুকটা হু হু করে। সে ভাবে "আহা পোলাডা বড় ভালা আসিলো, ঈদে চান্দে গেরামে সবাইর ঘরে ঘরে যাইয়া কত আপন কইরা সবাইরে বুকে টাইনা নিতো, জাত পাতের বালাই আসিলো না পোলাডার মনে, দেহা হইলেই কইতো কাকী লেহাপড়া শেষ কইরা ইলেকশনে খাড়ামু, সিল ডা আমারেই দিবা, তোমার ভোটে জিতলেই একটা হাসপাতাল দিমু, এই গেরামের আর কারো চিকিৎসার লাগি মাজারের বাবা আর পুরোহিত বাবার কাছে যাওন লাগবো না,,,,,,,,,, 

কিছুদিন আগে ইকু বেপারীদের গ্রামেও সৎ মায়ের হাতে ছোটো বাচ্চা খু**ন হয়েছে। তাই তহমিনা সারাক্ষন তার ছেলে রহিমের কথা মনে করে চিন্তায় থাকে। কারন রহিম আর আলেয়া তো থাকে নিজেদের বাবার সাথে কিন্ত সৎ মায়ের সংসারে। তহমিনা ভাবে "না জানি কাসেম মিয়ার নতুন বৌ আমার পোলাপানডির লগে কি করে" ঠিকমতো বোধহয় খাইতেও দেয় না, আইচ্ছা ঐ বেডি আমার পোলাপানগুলিরে মাইরধোর করে নাতো, আহারে বুকের ধনের কথা মনে পড়লে কইলজা ছিড়া যায়",,,,,,,,,,,, এগুলো ভেবে পরক্ষনে তহমিনা নিজেই লজ্জা পায়। এক অনুশোচনায় তার বিবেক তাকে তাড়া করে। 

তহমিনা আর কাসেম মিয়ার জমজ দুই ছেলের নাম রহিম আর করিম। ওদের বয়স এখন সাত শেষ হয়ে আটে পড়বে। রহিম আর আলেয়া থাকে কাসেম মিয়ার কাছে। আর করিম গত এক বছর ধরে থাকে তহমিনার কাছেই। করিম কে তহমিনা নিজের ইচ্ছায় নিজের কাছে রাখে নাই। ঘটনা হয়েছে কি এক ঈদে আলেয়া, রহিম আর করিম গেছে নানা বাড়ি, অর্থাৎ তহমিনার বাপের বাড়িতে। তহমিনার বাপের বাড়ির লোকজন এসে কাসেম মিয়া এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলো তহমিনার ঐ পালিয়ে যাওয়ার ঘটনার জন্য। তারপর থেকে কাসেম মিয়া তিন সন্তান কে মাঝে মাঝে নানাবাড়ি বেড়াতে যেতে দিতো। এতে তহমিনার ও সন্তানদের দেখার সুযোগ হতো। 

তো এভাবে একদিন করিম নিজের ইচ্ছায় জোর করে মা তহমিনার সাথে যেতে চায়। কিছুতেই সে মাকে ছাড়বে না। তখন তহমিনা এক রকম বাধ্য হয়ে ছেলেকে নিয়ে আসে নিজের দ্বিতীয় সংসারে। সে ভেবেছিলো এই বাড়ির লোকজন করিমকে সহ্য করতে পারবে না, বিশেষ করে ইকু বেপারী হয়তো প্রচন্ড অসন্তুষ্ট হবে। কিন্তু সে অবাক হলো, যখন দেখলো ইকু খুব স্নেহ করে করিমকে। আজ ও সে হাসপাতালে এসেছে করিমকে শাশুড়ীর কাছে রেখে। এরা সবাই করিমকে স্নেহ করে। 

কিন্তু আলেয়ার বাপ কাসেম মিয়া অনেক ঝামেলা করেছিলো, তার ছেলে করিম কে সে কিছুতেই ঐ চরিত্রহীনা তহমিনার কাছে থাকতে দিবে না। সে দুই গ্রামের চেয়ারম্যান আর মেম্বরদের ডেকে সালিশ বৈঠক করে হুলস্থুল করেছে। সালিশী বৈঠকে এটাই রায় হয়েছে যে জমজ দুই ছেলের এক ছেলে থাকবে বাপের কাছে, এক ছেলে মায়ের কাছে।

তহমিনা আগের অনেক কিছু ভাবছে, হঠাৎ মোবাইল বাজার শব্দে তার ভাবনায় বাধা হলো। ইকু বেপারীর ফোন বাজলো।

ইকু বেপারী মোবাইল নিয়ে ওয়েটিং রুম থেকে বের হয়ে গেলো। কথা শেষ করে আবার এসে তহমিনার পাশে বসলো। তহমিনা জিগেস করলো কার ফোন আইসে? ইকু বললো তুমি চিনবা না। তহমিনা জোরে একটা নি:শ্বাস ছেড়ে বললো ইদানীং তুমি ফোন পাইলেই ঘরের বাহিরে যাইয়া কথা কও। আমার সামনে কথা কইতে অসুবিধা কি তুমার? 

ইকু তহমিনার গালে একটা কিস করে বললো আমারে সন্দেহ করো তুমি? তহমিনা একটা ঝাটকা দিয়ে গাল সড়িয়ে বললো "যেইহানে হেইহানে মন চাইলেই চুমা চাট্রি কইরো নাতো। তোমার চুমায় বিড়ির গন্ধ"। এবার ইকু বাকা হাসি দিয়ে বললো এই গন্ধেই তো বিয়ার আগে পাগল হইসিলা মিনা। 

ইকু যখন মিনা বলে ডাকে, তহমিনার সব রাগ পানি হয়ে যায়। সে তখন আরো ঘেষে যায় ইকুর কাছে। মনে মনে নিজেকে শাসন করে আর ভাবে " ইকু বেফারীর মতো স্বোয়ামী পাওন ভাইগ্যের বেফার। আলেয়ার বাপ আসিলো বদ রাগী, বদ মেজাজী, কোনোদিন সোহাগ কইরা কথা কয় নাই, সোহাগ কইরা ধরে নাই, রাইত হইলেই গর্ত একটা পাইয়া লাগাইতো। লাগাইতে লাগাইতে আলেয়া, রহিম, করিম, তিন তিনডা ছাওয়াল পয়দা করসে, কিন্তু ছাওয়ালের মায়রে কোনোদিন এমন কইরা কাসে টাইনা চুমা দেয় নাই"",,,,,,,,,,,,,,

✍️ #Imi_Chowdhury

      #ইমি_চৌধুরী

চলবে,,,,,,, 

পর্ব ২

https://www.facebook.com/share/p/cNayD3FboUNKK8yj/?mibextid=oFDknk
আমি প্রিন্স ফ্রেরাসে, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 5 মাস ধরে, এবং এ পর্যন্ত 372 টি লেখা ও 6 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 7514। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
প্রথম প্রকাশিত সোর্স
Enolej ID(eID): 2484
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


#গঙ্গার_সৎ_অসৎ পর্ব -১১ [ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ] আগত নারীর নাম পান্না। বিশাল ঝামেলা হলো ইকু বেপারীর বা�[...] বিস্তারিত পড়ুন...
35 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#গঙ্গার_সৎ_অসৎ  পর্ব ১০ [ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ] আবিদ শম্ভুকে সাথে নিয়ে সাধুজীর বাড়ীর চারপাশে ঘুরে �[...] বিস্তারিত পড়ুন...
27 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#গঙ্গার_সৎ_অসৎ  পর্ব -৯ [ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ] ফাদারের সাথে মন্ত্রমুগ্ধের মতো মুসলিম হিন্দু সবাই প্�[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#গঙ্গার_সৎ_অসৎ পর্ব-৮  [ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ] মিয়া বাড়িতে রহিমের জানাযায় বহু মানুষ। কেউ ই বুঝতে প[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#গঙ্গার_সৎ_অসৎ পর্ব-৭  [ লেখকের অনুমতি নিয়ে ই- নলেজ আইডিয়াতে গল্পটাকে কোনো রকম সংযোজন - বিয়োজন ছাড়া আপলোড করা হয়েছে । আসল লেখার লিংক নিচে ] আবিদ খান গঙ্গাপুর গ্রাম টা চষে বেড়াচ্ছে। তার কাছে মনে[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    932 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    46 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...