রৌদ্রময় নিখিল—পাঠ প্রতিক্রিয়া
—রফিক আতা—
নজরুল পরবর্তী বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য ও শ্রেষ্ঠ গদ্যকার, আমাদের আস্থা ও সাহিত্যের শিকড়, বিখ্যাত এবং ঐতিহাসিক হজ্ব সফরনামা মুলক গন্থ "ক'বার পথে" এর স্রষ্ঠা আব্দুল আযীয আল আমান রচিত সিরাত সিরিজ—১ "রৌদ্রময় নিখিল" বইটি হাতে পেয়েছি।
গাঢ় হলুদের নিচে কমলা রঙ। উপরে বাঁ দিকে চাঁদ অথবা সূর্যের প্রতিকৃতী এক অনিন্দ্য মলাটে বাঁধা বই। অনেকটা উৎসুক মন ও কৌতূহলে প্রবেশ করলাম বন্ধ মলাটে।হতবাক ও বিস্ময়ে বাকরুদ্ধ!
এযেন গদ্যের এক অথৈ সমুদ্র।
আলিঙ্গন, আলোর আবাবিল, একটি বুরদার ইতিকথা, এমন সব চিত্তাকর্ষক ও হৃদয় কাঁড়া শিরোনামের মন্ত্রজাল ও ছায়াতলে লেখক নবী জীবনের গল্পগুলোকে যে বিচিত্র ধাচ ও আন্দাজে তুলে ধরেছেন পাঠক পঠন মাত্রই বিমুগ্ধ। যদিও কিছু ক্ষেত্রে অধিক পরিমাণে গদ্যের সাধ মিশেল হতে হতে মূল বক্তব্য বুঝানো থেকে খানিকটা দূরে সরে পড়েছে। একারণেই হয়তো কিতাবের শেষ প্রান্তে পরিশিষ্ট সংযোজনে প্রতিটি গল্পের মূল উপাদান ও বক্তব্য তুলে ধরা হয়েছে।
জনাব আব্দুল আযীয আল আমানের নান্দনিক গদ্যের ইতিবৃত্তে যে মূল রহস্য বা আকর্ষণ শক্তি তন্মধ্যে একটি হলো বিচিত্র উপমার বিপুল সমাহার ও সমাবেশ। তার লিখিত প্রতিটি প্রত্রের পরতে পরতে, প্রতিটি সৃষ্টির শরতে শরতে হঠাৎ আসা বাতাসের হালকা দোলায় কাশবন দুলে উঠার ন্যায় দোলায়িত ও প্রবাহিত হয়েছে অজস্র উপমার সচ্ছ সমাবেশ সমীরণ।
মহান রব যদি এক পালি বইপাঠ নেশা আর এক পলি অর্থের ব্যবস্থা করে দেন তবে খ্যাতিমান এই প্রয়াত লেখকের বাকি বই গুলোও সংগ্রহ করার ইচ্ছে আছে। ইনশাআল্লাহ..
দিনলিপি
১৩/৭/২০২৫ইং
রবিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।