Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

“প্রশংসার শব্দগুলো কি সবসময় সঠিক?”

0 পছন্দ 0 অপছন্দ
178 বার প্রদর্শিত
করেছেন ♛ (5,179 পয়েন্ট)   26 ডিসেম্বর 2025 "মতামত ও চিন্তাধারা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আমরা যখন মেয়েদের ভালোবাসা দেখাতে চাই, তখন খুব সহজে কিছু নাম মুখে চলে আসে। দেবসেনা, অপ্সরী, মেনকা, উর্বশী, রম্ভা, তিলোত্তমা, ঘৃতাচী—এই নামগুলো শুনতে রাজকীয়, শক্তিশালী বা অপার সুন্দর মনে হয়। কেউ বলে, “তুমি তো দেবসেনার মতো শক্ত,” কেউ বলে, “একদম অপ্সরীর মতো সুন্দর,” আবার কেউ মজা করে বলে, “মেনকার মতো নাচ জানো।” আমরা এসব বলি ভালোবাসা থেকে, প্রশংসা করতে গিয়ে। মেয়েরাও খুশি হয়। ভাবে, আমাকে বিশেষ মনে করা হচ্ছে, আমাকে সম্মান দেওয়া হচ্ছে।

কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। আমরা নামগুলো ব্যবহার করি, কিন্তু নামগুলোর পেছনের অর্থ, গল্প, উদ্দেশ্য—সেগুলো নিয়ে ভাবি না। দেবসেনা শুনলে আমরা শুধু শক্তিশালী নারী দেখি, কিন্তু ভুলে যাই এটা পুরাণের যুদ্ধের চরিত্র। অপ্সরী শুনলে শুধু সৌন্দর্য দেখি, কিন্তু জানি না বা ভাবি না যে অপ্সরীরা ছিল নর্তকী, যাদের ব্যবহার করা হতো পুরুষদের মন ভাঙাতে। মেনকা, উর্বশী, রম্ভা—এরা গল্পে শুধু সুন্দরী না, এরা ছিল প্রলোভনের হাতিয়ার। তিলোত্তমা বা ঘৃতাচীর মতো নামগুলোও মোহ, শরীরী আকর্ষণ আর বিভ্রান্তির গল্পে জড়ানো।


আমরা শুধু ভালো অংশটা নিই—“সুন্দর”, “আকর্ষণীয়”, “বিশেষ”—আর বাকিটা চোখ এড়িয়ে যাই। মেয়েরাও জানে না। সে ভাবে, আমাকে কত সুন্দর বলা হলো। কিন্তু একবারও ভাবা হয় না, এই প্রশংসার ভেতরে এমন কিছু আছে কি না, যা আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের দ্বীনের সঙ্গে যায় না।


সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—আমরা খুব সহজে এসব নাম দিয়ে ডাকি, কিন্তু খুব কমই ডাকি ভালো চরিত্রের উদাহরণ দিয়ে। খুব কমই বলি, তুমি ফাতিমার মতো সম্মানী, মারিয়ামের মতো পবিত্র, খাদিজার মতো দৃঢ়, আয়েশার মতো বুদ্ধিমতী। এই নামগুলোও সুন্দর, কিন্তু এগুলো শুধু চোখের সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্যের কথা বলে। এগুলো বললে মেয়েকে শুধু খুশি করা হয় না, তাকে সম্মান দেওয়া হয়।


এখন হয়তো অনেকেই বলবেন—“ফাতিমা বা ভালো মানুষের মতো হওয়া কি এত সহজ?”

হয়তো কেউ বলবেন—“ফাতিমা বলে ডাকলে ফাতিমাকেই অসম্মান করা হবে, কারণ সবাই তো আর তাদের মতো হতে পারে না।”

তাদের জন্যই এই কথাটা বলা দরকার।

এটা কাউকে ফাতিমা বানানোর দাবি না। এটা তুলনা করে চাপ দেওয়ার কথাও না। এটা শুধু দিক দেখানোর কথা। যেমন করে অপ্সরী বলা মানে কাউকে নর্তকী বানানো না, তেমনি ফাতিমা বলা মানে কাউকে নবী-কন্যা বানানোও না। নামগুলো এখানে লক্ষ্য না, মূল্যবোধটাই আসল। আমরা কোন দিকে তাকিয়ে প্রশংসা করছি—সেটাই প্রশ্ন।

আমরা আসলে খারাপ চাই না। আমরা পাপ করতে চাই না। কিন্তু না জেনে বলা কথাও দায়িত্বহীনতা। কারণ শব্দ শুধু শব্দ না—শব্দ চিন্তা বানায়, চিন্তা মানসিকতা বানায়, আর মানসিকতা সমাজ বানায়। আজ আমরা যে নামগুলো দিয়ে প্রশংসা করছি, কাল সেগুলোই মেয়েদের ওপর চাপ হয়ে দাঁড়াচ্ছে—শুধু সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে।

হয়তো এখন সময় এসেছে একটু সচেতন হওয়ার। কারো প্রশংসা করবো, অবশ্যই করবো। কিন্তু এমন নামে, এমনভাবে, যাতে ভালোবাসার সঙ্গে গুনাহ না জড়ায়, প্রশংসার সঙ্গে ভুল আদর্শ না আসে। নাম যেন শুধু শুনতে সুন্দর না হয়, ভেতর থেকেও পরিষ্কার হয়।


ভালোবাসা মানে শুধু খুশি করা না।

ভালোবাসা মানে সঠিক শব্দ বেছে নেওয়া।

আর সঠিক শব্দই একটা সমাজকে ধীরে ধীরে ঠিক পথে আনে।

আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 250 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5179। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2260
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


আমি সবসময় একা বাঁচতে শিখতে চেয়েছিলাম,কিন্তু কখনও পারিনি। স্কুল জীবনে বহুবার ইচ্&#[...] বিস্তারিত পড়ুন...
221 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমরা অনেক সময় বাচ্চার সঙ্গে কথা বলতে গিয়ে ‘বেবি টক’ ব্যবহার করি। মনে করি, এতে তারা খুশি হয় এবং আমাদের ভালোবাসা বোঝে। কিন্তু বিজ্ঞান দেখায়, এই ছোট্ট শব্দগুলো শিশুদের শেখার ক্ষমতাকে আসলে ধীর [...] বিস্তারিত পড়ুন...
83 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ধন্যবাদ ই‑নলেজকে— আমার কণ্ঠকে, আমার কলমকে, আমার স্বপ্নকে জায়গা দেওয়ার জন্য। আর হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আশরাফ উদ্দিন খান ভাইকে। কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা সত্যিই সারাজীবনেও শেষ ক[...] বিস্তারিত পড়ুন...
496 বার প্রদর্শিত 2 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ডিসেম্বর ২৭-২০২৫ নারীর ঘুম ও বিশ্রাম শুধু আরাম নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য র[...] বিস্তারিত পড়ুন...
154 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বিয়ে কখনোই বিল্ডিং, পাকা ঘর বা বড় সম্পদের উপর নির্ভর করে না। বিয়ের আসল মানে হলো দায়িত্ব নেওয়ার মানসিকতা, সৎ চরিত্র, নৈতিকতা আর হালাল পথে জীবন চালানোর চেষ্টা। আমাদের নবী আমাদের শিখিয়েছেন—বিয়[...] বিস্তারিত পড়ুন...
194 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    734 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    7 মন্তব্য

    36 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...