[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিজেকে এমন ভাবে তৈরি করো...

১৭৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
জীবনে এমন সময় আসে যখন মানুষ শুধু নাম দিয়ে কাওকে চিনবে না। বরং তারা চিনবে তার ব্যক্তিত্ব,কাজ,চিন্তা ও আচরণ দিয়ে। তাই নিজেকে এমন ভাবে তৈরি করো,যেন কোথাও পরিচয় দিতেই না হয়–

মানুষ তোমাকে দেখলেই যেন বলতে পারে, আরে এ তো সেই ব্যক্তি। 

নিজেকে তৈরি করা মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়,এটা হলো মনের দৃঢ়তা,চরিত্রের শুদ্ধতা, জ্ঞান,মানবিকতা আর সাহসকে গড়ে তোলা। 

দৃঢ়তা –যখন সবাই হার মানছে,তখনও নিজের পথে দাড়িয়ে থাকা। 

উদারতা– অন্যের কষ্টে পাশে দাঁড়ানো,বিনা স্বার্থে ভালো থাকা। 

জ্ঞান –শুধু বইয়ের পাতায় নয়,জীবন থেকে শেখা বুদ্ধিমত্তা। 

সাহস–ভয়কে অতিক্রম করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। 

অনেকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা হয়ে ওঠে। তাদের উচ্চস্বরে কথা বলতে হয় না,কিন্তু উপস্থিতিতেই বোঝা যায়–এরা আলাদা। 

কাজে,আচরণে,চিন্তায় তারা এমন ছাপ রেখে যায় যে আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। নিজের শক্তি খুঁজে নাও,নিজের লক্ষ্য ঠিক করো। নিজের চরিত্রকে এমন ভাবে গড়ে তোলো যাতে মানুষ তোমাকে দেখেই বুঝে যায়–এটা শুধু একজন পরিচিত মুখ নয়,একজন স্মরণীয় মানুষ। 

নাম বড় না,কাজ বড়। পরিচয় মুখে নয় ,কাজে। আর সবচেয়ে বড় কথা –নিজেকে তৈরি করার এই যাত্রায় সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। 

নিজেকে এমন ভাবে তৈরি করো,যেন একদিন তোমার নাম বলার আগেই মানুষ তোমাকে চিনে ফেলে। 
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6408। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2144
প্রকাশিত22 ডিসেম্বর 2025 ♛ (6,408 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

কালো জাদু থেকে নিজেকে সেভ করব কি ভাবে?

কালোজাদু নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি একজম মুসলিম হয়ে থাকেন। বেশি না সকাল সন্ধ্যাতে মাসনূন দোয়া পড়ুন ( আয়াতুল কুরসি, বাকারার শেষ দুই আয়াত, হাশরের শেষ তিন আয়াত,সূরা ফালাক, নাস, ইখলাস....) আর যদি পারেন তাহলে নিজেই…

০ ০ ১২৫ ২ মিনিটের পড়া

পর্ব 6 " পরিচয় নয়,চরিত্র বিচার করো"

আমরা খুব দ্রুত সিদ্ধান্ত পৌঁছে যাই। একজন মেয়ের ভুল মানেই – সব মেয়েই এমন। একজন ছেলের ব্যর্থতা মানেই – সব ছেলেই অসদাচারী। কিন্তু কখনোই কি প্রশ্ন করি– আমরা মানুষকে বিচার করছি, নাকি নিজের সুবিধা মতো গল্প বানাচ্ছি? মেয়েরা…

০ ০ ১৮৯ ৩ মিনিটের পড়া

অন্যের সাজানো সাফল্যের ছাঁচে নিজেকে ঢালাই করার চেষ্টা এক ধরণের নির্বোধ আত্মপ্রবঞ্চনা।

প্রকৃতির চিরন্তন নিয়মে কোনো দুটি মানুষের আঙুলের ছাপ যেমন মেলে না, তেমনি মেলে না তাদের জীবনবোধ, মনন ও যাত্রাপথ—তাই অন্যের সাজানো সাফল্যের ছাঁচে নিজেকে ঢালাই করার চেষ্টা এক ধরণের নির্বোধ আত্মপ্রবঞ্চনা। একজনের জন্য যা…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া

"নিজেকে খুঁজে পাওয়া"

তানিয়া সবসময় ই চেষ্টা করতো সবাইকে খুশি রাখতে_বন্ধুরা কি বলল,কে তাকে পছন্দ করলো বা করলো না_এসব নিয়ে সে সারাক্ষণ চিন্তা করতো। এমনকি সে নিজের পছন্দের পোশাক ও পড়ত না,কারণ কেও কিছু বলে ফেলতে পারে। একদিন সে ক্লাস এ খুব…

০ ১ ২৪১ ১ মিনিটের পড়া

পর্ব 1 "নিজেকে পড়ো,মানুষকে নয়"

আমরা অনেক সময় ই চারপাশের মানুষদের বিচার করি _কে কেমন,কে কি বলল,কে আমাদের সম্পর্কে কি ভাবছে। অথচ খুব কম মানুষ ই নিজের ভিতরটা পড়ে,নিজের চিন্তা কে বোঝে। জীবনের আসল যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়,নিজের ভিতরের দ্বন্দ্বের…

০ ০ ২৩১ ১ মিনিটের পড়া
...