Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

এক শিশিরসিক্ত প্রত্যুষের আওলিয়ানগর

0 পছন্দ 0 অপছন্দ
146 বার প্রদর্শিত
করেছেন (5,442 পয়েন্ট)   06 ডিসেম্বর 2025 "ইসলামিক গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

   এক শিশিরসিক্ত প্রত্যুষের আওলিয়ানগর

              —রফিক আতা —



ভোরের হিমেল হাওয়া। হেমন্তিকার ছড়াছড়ি চারদিকে। ঘাসের ডগায় ঝুলে থাকা শিশিরবিন্দু, সিমগাছের শুভ্র ফুলের পাশে রঙিন প্রজাপতির নীরব উড়াল।



সকালটা ভারি সুন্দর। এমন মোহনীয় ভোর কতদিন আর উপভোগ করা হয়? বা উপভোগ্য হয়ে ওঠে?



সূর্য তখনও কোমল রশ্মি ছড়াতে শুরু করেনি। আমি আনমনে হেঁটে চলেছি পূবের অজানায়। ঠিক সেদিকেই, ছোটবেলায় যেখানে তাকিয়ে মনে হতো—আকাশ বুঝি একটু নিচে নেমে এসেছে, ছুঁয়ে ফেলেছে পৃথিবীকে।



হাঁটতে হাঁটতে হঠাৎ কদম থেমে যায় এক সোনালি উদ্যানের মায়ায়—আওলিয়া নগর। নামের মতোই যেন বাস্তবতাও। সত্যিকারের আওলিয়াদের শহর।



সেই শহরের এক আলোকদায়ী পুরুষ—আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। যিনি হাফেজ্জি হুজুর রহ. এর ইজাযতপ্রাপ্ত খলিফা। এমনকি জামাতার মর্যাদাও তাঁর প্রাপ্ত। কোথা থেকে এসে, কীভাবে যেন এক অজপাড়াগাঁ চর কাদিরার বুকে জ্বালালেন আলোর এক অনন্ত প্রদীপ।



প্রদীপটির নাম আতহারুল উলুম, আর সেই প্রদীপের আলোয় এই স্থান হয়ে উঠেছে 'আওলিয়া নগর' নামে প্রসিদ্ধ।



দুই দশকের অধিককাল ধরে এই আলোকিত প্রতিষ্ঠান ছড়াচ্ছে জ্ঞানের আলো। গড়ে তুলছে অসংখ্য হাফেজ ও আলেম। এক সময়কার নিভৃত অজপাড়াগাঁ আর অজপাড়া নেই—এখন তা যেন এক আত্মপ্রত্যয়ী আলোর কেন্দ্র।



এই মহান সাধকের সোহবত ও সংস্পর্শে সুরভিত হতে থাকে গ্রামের পর গ্রাম, মানুষ থেকে মানুষ—শিক্ষিত ও সাধারণ নির্বিশেষে। তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য।



ইসলাহ ও আত্মশুদ্ধির ময়দানে যেমন তিনি এক পরিপূর্ণ পীর, তেমনি রাজনীতির ময়দানে এক বলিষ্ঠ বীর। একজন কওমি ধারার আলেম হয়েও পৌঁছে গেছেন চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত। সাইকেল থেকে পাজেরো—সবই যেন তাঁর আকাশছোঁয়া সফলতার সাক্ষ্য।



যখন মাদরাসার আঙিনায় প্রবেশ করি, অজানা থেকে আসা এক পশলা মৃদু বায়ুর আলতো ছোঁয়া আমাকে হঠাৎই উদাস করে তোলে। অবোলা মন থেকে হঠাৎই স্বতঃস্ফূর্ত উচ্চারণ—

"হ্যাঁ, এ তো সত্যিই আল্লাহওয়ালাদের উদ্যান! আওলিয়া নগর, আওলিয়াদের শহর!"



—মাদরাসা ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম কোণে একটি নীরব আলিশান মসজিদ। তারই পাশে বসে আছেন জান্নাতি সৌরভে ঘেরা এই মহান মানুষটি।



সাধারণ পোশাক। একটিমাত্র কাঠের চেয়ারে বসে। কিন্তু আশ্চর্য এক দৃশ্য! তাওয়াজু ও বিনয়ের এক অকল্পনীয় প্রতিচিত্র।



বড় বড় কিছু বকরি, নিকষ কালো লোমে ঘেরা, সরু শিংযুক্ত, ঘিরে আছে তাঁকে। তিনি স্বহস্তে বন রুটি তুলে দিচ্ছেন তাদের মুখে, নিখাদ স্নেহে।



একটি ছাগল একটু দূরে দাঁড়িয়ে, যেন মন খারাপ তার। হুজুর নিজেই উঠে গিয়ে কাছে যান। মমতার হাত বুলিয়ে দেন মাথায়। সেই ছাগলটিও এবার অন্যদের সঙ্গে মিশে খেতে শুরু করে।

সুবহানাল্লাহ!



আমার অবচেতন মন বুঝে উঠতে পারে না—আল্লাহওয়ালারা এত অমায়িক হন কীভাবে? এত বিনয়ী কেন?

তবে কি তাদের বড় হওয়ার পেছনের রহস্য এটাই?

তবে কি এটাই সেই পুশিদা রাজ, যার মাধ্যমে তাঁরা হয়ে ওঠেন আল্লাহর প্রিয় বান্দা।

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 266 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5442। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া,
Enolej ID(eID): 1808
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


রিকশা পুঞ্জি—৯ মধ্যদুপুর। কাঠফাটা রোদ্দুরে নিস্তেজ খণ্ড খণ্ড ছায়াহীন শহর। আর &[...] বিস্তারিত পড়ুন...
51 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বিষাদের চিরকুট, একটি গ্যারেজ —রফিক আতা— রিকশা পঞ্জি —০৩ প্রবেশপথে এক টুকরো বস্ত&[...] বিস্তারিত পড়ুন...
146 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ফুরাবে বসন্ত, ফুরবে না ব্যথার দহন— — রফিক আতা— এক সময়ের বাগানবিলাসী গেটফুল গাছটি এ[...] বিস্তারিত পড়ুন...
140 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

স্মার্টফোনের দূষিত প্রলেপ: আঁধারের গল্প —রফিক আতা—  ১.  দশ গ্রামে আদনানের মতো ছেল[...] বিস্তারিত পড়ুন...
137 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইশকের জগতে তো কেবল ইশকই মানান, ‎প্রাপ্তির হিসাব সেখানে নিছকই বেমানান। ‎ ‎ইশক মা÷[...] বিস্তারিত পড়ুন...
408 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. রাকিব মুসাব্বির

    1 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...