Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

সমঅধিকার বলতে কি বোঝায়?জানুন এর সবচেয়ে স্বচ্ছ বিশ্লেষণ।

0 পছন্দ 0 অপছন্দ
160 বার প্রদর্শিত

পরিবর্তনের ডাক

লেখক: MdAUKhan | সিরিজ আইডি: #19 | পর্ব নং: 7
করেছেন (1,164 পয়েন্ট)   05 মে 2025 "মতামত ও চিন্তাধারা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

সমঅধিকার মানে সবার জন্য একেবারে একই রকম জিনিস নয়। সমঅধিকার মানে হলো, যার যা প্রয়োজন, সে সেটাই পাওয়ার অধিকার রাখে। প্রত্যেকে সমান নয়, প্রত্যেকের চাহিদা, সক্ষমতা, দায়িত্ব আলাদা। তাই অধিকারও সেই অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত।

যেমন ধরুন, আমি দুই প্লেট খেতে পারি, তাই আমি দুই প্লেট খেলাম। কিন্তু আরেকজন এক প্লেট খেতে পারেন। এখন তিনি যদি আমাকে দেখে জোর করে দুই প্লেট খাবার চেষ্টা করেন, সেটা তাঁর নিজের ক্ষতি। এটাকে প্রতিহিংসা বলে। হওয়া উচিত ছিল, তিনি শুধু এক প্লেটই খেতেন, কারণ সেটাই তাঁর প্রয়োজন ও ক্ষমতার মধ্যে।

ঠিক একইভাবে, পুরুষের গর্ভধারণ করার দরকার নেই। নারীই গর্ভধারণ করেন, কারণ সৃষ্টিকর্তা সেই ক্ষমতা নারীকেই দিয়েছেনপুরুষকে নারীর মতো পোশাক পরার দরকার নেই, আবার নারীকেও পুরুষের মতো পোশাক পরার দরকার নেইযার যা প্রয়োজন, তার সেটাই প্রাপ্য

অন্যের সঙ্গে প্রতিযোগিতা বা প্রতিহিংসা করে এগিয়ে যাওয়া যায় না। ‘সে পেল, তাই আমাকেও পেতে হবে’—এই মনোভাব সমাজে অসামঞ্জস্য সৃষ্টি করে। বরং, যার যা প্রয়োজন, সেই অনুযায়ী পাওয়া মানেই সুষম বণ্টন, আর সেটাই প্রকৃত সমঅধিকার

আর বাকিটা মূর্খতা ছাড়া কিছুনা।

আমি MdAUKhan, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 7 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 48 টি লেখা ও 43 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1164। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।

একইসূত্রে গাথা সম্পর্কিত লেখাসমূহ :
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 978
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

2 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ

একজন পাঠক জিজ্ঞাসা করেছেন-

বাহ! এই সহজ বিষয়টা কেনো বুঝে না মানুষ?

করেছেন (1,164 পয়েন্ট)   05 মে 2025 প্রতিক্রিয়া প্রদান
0 0
ভাইয়া, মানুষ এই সাধারণ জিনিসটা বুঝতে পারে না—এর মূল কারণ লুকিয়ে আছে তাদের বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা আর মানসিকতার গঠন প্রক্রিয়ায়। প্রতিটি মানুষের চিন্তা, বোধ, অনুভূতি আসলে প্রভাবিত হয় তার চারপাশের পরিবেশ, সমাজ, শিক্ষা, পরিবার, মিডিয়া এমনকি রাজনৈতিক-অর্থনৈতিক শক্তির দ্বারা। তাই প্রকৃত সত্য বোঝা সহজ মনে হলেও, বাস্তবে তা কঠিন হয়ে দাঁড়ায়।

ছোটবেলায় আমাদের মধ্যে যে স্বচ্ছ মানসিকতা থাকে, যেখানে অন্যের ক্ষতি করার ইচ্ছে নেই, যেখানে ‘প্রয়োজন’ আর ‘চাওয়া’কে আলাদা করে বোঝা যায়—বড় হতে হতে সেই স্বচ্ছতা নানা প্রভাবে ম্লান হয়ে যায়। সমাজ আমাদের শেখায় প্রতিযোগিতা করতে, অন্যের সাথে তুলনা করতে। মিডিয়া আমাদের শেখায় 'সবার চেয়ে বেশি পাওয়াই শ্রেষ্ঠত্ব'। ফলে আমাদের বুদ্ধিমত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়ে—যা আমাদের সত্যিকার প্রয়োজন বুঝতে না দিয়ে শুধু 'আরো চাই, ওর সমান চাই, ওর থেকে বেশি চাই' এর দিকে ধাবিত করে।

এই নেতিবাচক প্রভাবই মানুষকে ভুল বোঝায়। তারা ভাবে সমঅধিকার মানে সমান পাওয়া। অথচ আসল সমঅধিকার মানে যার যা প্রয়োজন সেই অনুযায়ী পাওয়া। এই সহজ সত্যটাই তারা ধরতে পারে না, কারণ তাদের বুদ্ধিমত্তা, চিন্তাভাবনা, মানসিকতা ইতিমধ্যেই ভুল শেখায় পরিপূর্ণ।

এভাবে মানুষ অযাচিত প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। তারা ভাবে 'সে পেল, তাই আমিও পেতেই হবে।' অথচ তারা একবারও ভাবে না, 'আমার কি আসলেই তার সমান দরকার?' এই ভুল ধারণা থেকে আসে পরিস্থিতির, মিডিয়ার, সমাজের, ক্ষমতাবানদের তৈরি করা ষড়যন্ত্রমূলক মানসিকতা।

কারণ, ক্ষমতাবান গোষ্ঠী চায় আমরা নিজেদের মধ্যে এই ভুল প্রতিযোগিতায় আটকে থাকি। তারা চায় আমরা একে অপরকে শত্রু ভাবি, যাতে আমরা কখনোই তাদের অন্যায়, শোষণ, বৈষম্য, লুকিয়ে থাকা স্বার্থ দেখতে না পারি। আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে তারা নিজেদের লাভবান হয়।

তাহলে মানুষ কেন এই সহজ জিনিসটা বোঝে না? কারণ—
১. তাদের মানসিকতা ছোটবেলা থেকে প্রভাবিত ও বিকৃত হয়।
২. তাদের শেখানো হয় প্রতিযোগিতা, তুলনা আর হিংসা।
৩. মিডিয়া, সমাজ, শক্তিশালী গোষ্ঠী তাদের মনে ভুল ধারণা ঢুকিয়ে দেয়।
৪. ক্ষমতাবানরা চায় আমরা নিজেদের মধ্যে লড়ি, যাতে তাদের ভুলগুলো চোখ এড়িয়ে যায়।
৫. আমরা নিজেদের প্রকৃত প্রয়োজন ভুলে যাই, অন্যের মাপে নিজেকে মাপতে শুরু করি।

ফলে যে সহজ সত্যটা (যার যতটুকু দরকার, সে ততটুকুই পাবে, এটাই সমঅধিকার) বুঝতে আমাদের বুদ্ধিমত্তা যথেষ্ট ছিল, সেই বুদ্ধিমত্তাই আসলে দূষিত হয়ে গেছে। তাই মানুষ বোঝে না।

আর আমরা যদি এই ভুল প্রতিযোগিতায় মগ্ন থাকি, তাহলে কখনোই বুঝতে পারব না কে আমাদের আসল শত্রু। আমরা ব্যস্ত থাকব একে অপরকে টেনে নামাতে, একে অপরকে দোষ দিতে। ফলে ক্ষমতাবানরা আড়ালে থেকে যাবে, তাদের অন্যায়গুলো আড়াল হবে, তারা চুপিচুপি আমাদের অধিকার কেড়ে নেবে।

সবচেয়ে বড় কথা, আমরা আমাদের প্রকৃত শক্তি, বুদ্ধিমত্তা, সম্ভাবনা হারিয়ে ফেলব। আমরা নিজেদের মধ্যে লড়াই করব, কিন্তু যাদের হিসাব চাওয়া উচিত, তাদের কখনো চ্যালেঞ্জ করতে পারব না।

তাই আজও সময় আছে—নিজেকে জানি, অন্যকে বোঝি, প্রকৃত সত্যকে বুঝতে শিখি। না হলে এই ভুল প্রতিযোগিতার শেষ গন্তব্য হবে পরাজয়, বিভাজন, আর একেকজন শাসকের হাসি।
করেছেন (1,164 পয়েন্ট)   05 মে 2025 মন্তব্য করা হয়েছে
0 0
বুদ্ধিমত্তার উপরই মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে, নতুবা সে পশুর ন্যায় আচরণ করে।আর এই নেতিবাচকতা কমাতে আমি প্রতিনিয়ত সবাইকে 'ই-নলেজ' এর মতো জ্ঞানচর্চার প্ল্যাটফর্মে আহ্বান করি।লেখকরা,জ্ঞানীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না থেকে এক জায়গায় আসুক, একসঙ্গে জ্ঞানের পরিস্ফুটন ঘটাক এবং উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলায় অবদান রাখুক।
করেছেন (1,164 পয়েন্ট)   05 মে 2025 মন্তব্য করা হয়েছে
0 0
বিশেষ করে আমি দেখি অনেক মেয়ে বলে যে ছেলেরা যখন যেভাবে ইচ্ছা বাহিরে যেতে পারে আমরা কেন পারবো না এটা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু আমার কথা ছেলেদের মতো জীবন ধারণ করাটাও কি আমার অধিকার? আমি মেয়ে মেয়ের মতো যে ছেলে সে ছেলের মতো। যদি সঠিকটা না বুঝে সবকিছুতেই অধিকার অধিকার বলে আন্দোলন করি। তাহলে সৃষ্টিকর্তা কি মেয়ে ছেলে এমনি এমনি সৃষ্টি করেছেন,?ঠিক এই সহজ বিষয়গুলোই কেও বোঝে না।
করেছেন (4,276 পয়েন্ট)   17 ডিসেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 পছন্দ 0 অপছন্দ
আপনার সঙ্গে সম্পূর্ণ একমত,

আমরা সকলেই এমন যৌক্তিকতার সঙ্গে চিন্তাভাবনা করলে সত্যিই এই সমস্যাগুলো কখনো তৈরি হবেনা।
করেছেন (91 পয়েন্ট)   21 মে 2025 প্রতিক্রিয়া প্রদান
info_outline
করেছেন 01 জুন 2025 পূনঃপ্রদর্শিত
0 0
সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।আমি কিন্তু আপনার একজন পাঠক, আপনার লেখাগুলো ভালো লাগে।আপনিও ভালো লিখেন।চালিয়ে যান, আশিক ভাই।
করেছেন (1,164 পয়েন্ট)   22 মে 2025 মন্তব্য করা হয়েছে

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
  অনেকেই জিজ্ঞাসা করেছেন, ই-নলেজ এর লগোতে লাল বৃত্তটির দ্বারা কি বুঝায়? এর পেছনেও রয়&#[...] বিস্তারিত পড়ুন...
196 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

এই লেখাটি #মুক্তিযোদ্ধাদের_সন্তান #নাতিপুতি ও ভবিষ্যৎ বংশদরদের জন্য কোটা ব্যবস্থার পক্ষে যুক্তি দেওয়া লোকদের উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে যা তাদের অবস্থান এ�[...] বিস্তারিত পড়ুন...
224 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বলতে চাইলেই কি সব বলা যায়? মনে থাকা শব্দেরও তো আছে ভয়। কিছু কথা থাকে অচেনা নদীর মতো, যেখানে ঢেউ ঘ্রাণ মিশিয়ে চলে নিঃশব্দে। চোখে রাখা স্মৃতি, বুকের কিছু আঘাত, সব কি খোলসের মতো ফাটিয়ে বলা য�[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি সবসময় একা বাঁচতে শিখতে চেয়েছিলাম,কিন্তু কখনও পারিনি। স্কুল জীবনে বহুবার ইচ্&#[...] বিস্তারিত পড়ুন...
33 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমরা যখন মেয়েদের ভালোবাসা দেখাতে চাই, তখন খুব সহজে কিছু নাম মুখে চলে আসে। দেবসেনা, অ[...] বিস্তারিত পড়ুন...
36 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1622 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    80 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    203 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  4. আল-মামুন রেজা

    126 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...