Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

হাসপাতালের বেড

0 পছন্দ 0 অপছন্দ
1 বার দর্শন
করেছেন (172 পয়েন্ট)   11 ঘন্টা পূর্বে "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
*হাসপাতালের বেড* 

বেড নম্বর 27। জানালার পাশে। সকালের রোদ এসে ময়নার মুখের উপর পড়ে।

ময়নার বয়স 8। টাইফয়েড। 7 দিন ধরে এই বেডে। পাশের বেডে থাকে দাদু - 70 বছরের বুড়ো, পা কাটা। তার কোনো ছেলে-মেয়ে আসে না। ময়নাই তার নাতনি।

রোজ সকালে নার্স আপা ইনজেকশন দিতে আসলে ময়না কাঁদে। দাদু তখন বলে, "কাঁদিস না মা। কাঁদলে ব্যথা বাড়ে। তাকায় দেখ, রোদ কেমন সুন্দর।"

ময়নার মা রোজ রাত 10টায় আসে। হাতে একটা পলিথিন। ভিতরে ভাত আর আলু ভর্তা। হাসপাতালের খাবার ময়না খায় না। "মায়ের হাতের স্বাদ নাই" - বলে মুখ ঘুরায়।

একদিন রাতে ময়নার জ্বর 104। মা টাকা জোগাড় করতে গেছে। ওয়ার্ডে লোডশেডিং। অন্ধকার। দাদু টের পেয়ে নিজের বেড থেকে নেমে ময়নার কপালে হাত দিলো। কাঁপা কাঁপা হাতে পানির বোতল খুলে কপালে জলপট্টি দিতে লাগলো।

ময়না ফিসফিস করে বললো, "দাদু, তোমার পা ব্যথা করে না?"  

দাদু হাসলো। একটা পা নাই, তবুও সারা রাত জাগলো। বললো, "নাতনির জ্বর থাকলে দাদুর পা ব্যথা করে না রে মা।"

সকালে মা ফিরে দেখে - দাদু ময়নার বেডের পাশে ফ্লোরে ঘুমায় গেছে। একটা পা নাই, তবুও সারা রাত পাহারা দিছে।

ময়না সুস্থ হয়ে বাড়ি যাওয়ার দিন দাদুকে জড়ায় ধরে কাঁদলো। বললো, "দাদু তুমিও চলো।"  

দাদু বললো, "আমার তো কেউ নাই রে মা। এই বেডটাই আমার ঘর। তুই ভালো থাকিস।"

3 মাস পর ময়না আবার আসলো। হাতে চকলেট। বেড নম্বর 27 খুঁজলো। বেড খালি। বালিশের নিচে একটা চিরকুট - "মা রে, তোর জ্বর সারছে শুনে মরেও শান্তি পাইছি। - দাদু"

ময়না চিরকুট বুকে জড়ায় ধরে কাঁদলো। হাসপাতালের বেডগুলা নাকি শুধু অসুখ সারায় না। কিছু বেড মানুষও বানায়।
আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 8 মাস ধরে, এবং এ পর্যন্ত 8 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 172। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3978
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
হাসপাতালের করিডোর মোহাম্মদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মী | ফেব্রুয়ারি ০১,২০২৬ মন[...] বিস্তারিত পড়ুন...
303 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
হাসপাতালের ঝড় মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা | জানুয়ারি ১৬, ২০২৬ হাসপাতালের বিছা&#[...] বিস্তারিত পড়ুন...
280 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
হাসপাতালের বিছানায় মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প | জানুয়ারি ১৬, ২০২৬ হাসপাতালের ব&#[...] বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাবা নামক বটবৃক্ষ - পর্ব ২ _“ছায়া না থাকলেও, শিকড় থেকে যায়”_ আব্বা মারা যাওয়ার 1 বছর পরে[...] বিস্তারিত পড়ুন...
1 বার দর্শন 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
*বাবা নামক বটবৃক্ষ*  পর্ব  ১ আমাদের বাড়ির উঠানে একটা বটগাছ ছিল। বিশাল। ঝড়-বৃষ্টি, রো[...] বিস্তারিত পড়ুন...
1 বার দর্শন 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    142 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  2. জামিনুল রেজা

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  4. মো:তোফায়েল আহমেদ

    31 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...