[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

পুরুষের নিজের বলতে কিছু হয় না!

৮৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
পর্ব ১

রবিবার। ঈদের 3 দিন বাকি।

রিফাত মার্কেটে ঢুকল নিজের জন্য পাঞ্জাবি কিনবে বলে। 2 বছর ধরে পুরান একটাই পরে ঈদ কাটায়। এবার নতুন একটা ইচ্ছা ছিল। নেভি ব্লু কালার, 1800 টাকা। হাতে ধরেও দেখল।

ঠিক তখনই বোন ফোন দিল, "ভাইয়া, মেয়ের স্কুলের বেতনটা আটকে আছে। 1500 টাকা ম্যানেজ করে দিতে পারবি? ম্যাডাম কাল লাস্ট ডেট বলছে।"

রিফাত পাঞ্জাবিটা রেখে দিল। "হ্যাঁ রে, পাঠায় দিচ্ছি। টেনশন করিস না।"

বিকাশে টাকা পাঠিয়ে বাসায় ফিরল খালি হাতে। বউ জিজ্ঞেস করল, "কিছু কিনলা না?"  

রিফাত হাসল, "আরে, পাঞ্জাবি কেনার কী দরকার? আগেরটা ধুয়ে ইস্ত্রি করলেই চলে। টাকাটা বরং জমাই। সামনে ছেলের ভ্যাকসিন আছে।"

ঈদের দিন সকালে বউ নতুন শাড়ি পরে, ছেলে নতুন জামা পরে ছবি তুলল। রিফাত পুরান পাঞ্জাবিটাই পরল। ছবিতে সবার মাঝে দাঁড়িয়ে সেও হাসল সবার মতো করে।

রাতে সবাই ঘুমালে সে আলমারি খুলে নেভি ব্লু পাঞ্জাবিটার দাম লেখা ট্যাগটা বের করল। 1800 টাকা। পকেটে হাত দিল। মানিব্যাগে এখন 200 টাকা।

জানালা দিয়ে চাঁদ দেখে বিড়বিড় করে বলল, "নিজের বলতে আসলে কিছু নাই রে। যা আছে, সব ওদের। ওদের হাসিতেই আমার ঈদ।"

*পুরুষের নিজের বলতে কিছু হয় না!*  

থাকে শুধু দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনের মাঝেই সে নিজেকে খুঁজে পায়।

আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 1 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 30 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 629। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3965
প্রকাশিত31 মে ♛ (629 পয়েন্ট)
বিভাগছোটগল্প

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পুরুষের নিজের বলতে কিছু হয় না!

পর্ব ২ *গল্প: ভ্যাকসিনের দিন* ঈদের 10 দিন পর। রিফাতের ছেলে আদি জ্বর নিয়ে কাঁদছে। ডাক্তার বলেছে MMR ভ্যাকসিন দেয়া লাগবে, 1200 টাকা। "কালকের মধ্যেই দিতে হবে" - ডাক্তার বলে দিছে। রিফাত পকেট হাতায়। ঈদের পর মানিব্যাগ খালি।…

০ ০ ৯২ ২ মিনিটের পড়া

পর্ব 5 সব বিদায় শব্দে হয় না কিছু বিদায় হয় নিরবতায়

সব বিদায় শব্দে হয় না, কিছু বিদায় হয় নিরবতায়, যেখানে বিদায় নেওয়ার আগে হয় না কোনো কথা, থাকে শুধু রাগ, অভিমান, পরস্পরের প্রতি ক্ষোভ। কেউই কারো রাগ ভাঙ্গাতে আসে না, সবাই নিজের রাগ নিয়েই থেকে যায়। অভিমানগুলোও আর…

০ ০ ১৫৭ ১ মিনিটের পড়া

সব বিদায় শব্দে হয় না, কিছু বিদায় হয় নীরবতায়।

কিছু না বলা কথা। থেকে যায় চিরকাল। বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে না কখনো। প্রিয়, *.সব বিদায় শব্দে হয় না, কিছু বিদায় হয় নীরবতায়। সারাজীবন আয়না পরিস্কার করে গেলাম, আসলে দাগ ছিল আমার চেহারায় আয়না এ না„!!😅😅 আমি তাকে অনেক…

০ ০ ১৪৩ ২ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া পর্ব 1 কিছু অনুভূতি প্রকাশ না করে নিজের মধ্যে রাখাটাই শ্রেয়

কিছু অনুভূতি নিজের কাছে রাখতে হয়, প্রকাশ না করে। নিজের অনুভূতি গুলোকে আগলে রাখতে হয়, ঠিক যেমন নদী আগলে রাখে তার ভেতরের পানি গুলোকে। কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, নিজের কাছে নিরবে রাখতে হয়, ঠিক যতটা নিরব প্রকৃতি…

০ ০ ২০৯ ১ মিনিটের পড়া

পর্ব 1 -কিছু সম্পর্কের বিচ্ছেদ হওয়ার পরও, Online এ আসলে সেই মানুষটাকেই আগে খোঁজা হয়!

কিছু সম্পর্ক রক্তের হয় না কিন্তু হৃদয়ের চেয়েও বেশি মূল্যবান, সেই সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। বন্ধুত্ব সম্পর্ক যেমন সুন্দর হয়, বিচ্ছেদ টা তার থেকেও ভয়ংকর হয়। পাশাপাশি বসা দুজন মানুষ আলাদা হয়ে যায়। 😅 একসাথে সব…

০ ১ ১৭০ ৩ মিনিটের পড়া
...