তোমার চোখে দৃষ্টি পড়তেই–
শুধু অবাক হয়ে তাকিয়ে রই!
একি তোমার প্রেমের পরিচয়,
নাকি শুধুই মিথ্যে অভিনয়?
দুজন দুজনকে দেখে মিষ্টি হাসা,
তবু মন কেন বলে আমায়–
তোমার ভালোবাসার নাই কোনো আশা।
তবে কি বুঝে নিবো তুমি আমার নয়,
নাকি বুঝবো–
আমার নাম লিখেছে তোমার হৃদয়।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।