ভালোবাসা বলতে শুধু কাছে থাকা নয়,
হাত ধরে হাঁটার মাঝেই শেষ নয়;
ভালোবাসা হলো দূরত্বে ও নিশ্চিত থাকা_
' তুমি আছো '_ এই বিশ্বাসে বেঁচে থাকা।
ভালোবাসা মানে হাজার মানুষের ভিড়ে একটি মুখই খুঁজে ফিরতে থাকা,
চোখে পানি থাকলেও আশাকে না হারানো_
ভাঙার মধ্যে থেকেও সম্পর্ক কে আগলে রাখা।
ভালোবাসা মানে শুধু অভিমান নয় _
বরং কষ্টের মধ্যেও ফিরে আসার পথ খুঁজে নেওয়া;
ভুল বোঝার ভিড়েও,শেষ কথা যেন হয়_
" শোনো,তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। "
ভালোবাসা ফুলের মত নরম,
আবার সমুদ্রের মত গভীর,
ঢেও এর মত অস্থির,
তবুও প্রিয় মানুষ টিকে ছাড়তে না পারার সমান অধীর।
ভালোবাসা মানে শুধু অধিকার নয়,
বরং শ্রদ্ধা,নিরাপত্তা,আর আশ্রয়;
মন ভাঙলেও,হাত না ছাড়া_
এই প্রতিজ্ঞার মাঝেই লুকিয়ে থাকা আসমান সমান ভালোবাসা।
ভালোবাসা মানে গল্প শেষ নয়,
বরং প্রতিদিন নতুন ভাবে জাগা_
" আজও তোমাকেই চাই"_এই অটল অনুভব নিয়ে।
দূরে থাকো বা কাছে,সময় দাও বা না দাও_
ভালোবাসা কখনো দাবি করে না,
শুধু অপেক্ষা করে...ফিরে পাওয়ার।
শেষ পর্যন্ত যে হাতে হাত রেখে চলে,
ঝড়ের রাতেও ভরসা হয়ে দাড়িয়ে থাকে,
যে বিদায়কে মেনে নিতে নারাজ,
যে মন ভেঙে যাওয়ার পরেও মেরামত করে,
সে সম্পর্কই হয়ে উঠে_
ভালোবাসার নীরব,অনন্ত প্রতিজ্ঞা।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।