[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভালোবাসা রবে নিরন্তর

৯ জন পড়েছেন
২
eID · যাচাই হচ্ছে…

1000059156

ভালোবাসা রবে নিরন্তর

কী যেন একটা নেই, কিছু একটা তো নেই!

যদি থাকতো, তবে চলতো আমার কলম—

শব্দগুচ্ছ খুঁজে পেতো গানের সুর,

উপমায় ফিরতো হারানো কাব্যিকতা।

মন-মাঝির নৌকা ভাসতো নদীর বুকে,

ভোরের সুবাস আর পাখির কলতানে ভাঙতো ঘুম।

এখনো তো ঘুম ভাঙে, তবে অ্যালার্ম আর যানবাহনের বিকট শব্দে;

দিন কাটে ব্যস্ততায়, আর রাত কাটে নিদারুণ শূন্যতায়।

আচ্ছা, কী নেই এই জীবনে?

কেনো বিষাদ-সিন্ধুতে ডুবে মরছি একা?

হৃদয় গহিনে কেন আজো জপছি তোমার নাম!

বারান্দা থেকে উঁকি দেওয়া ওই চোখ কেন অপলক তাকিয়ে থাকে?

চোখের কোণে কেন নোনা জল জমে, আর কল্পনায় গায়ে মাখে সোডিয়ামের আলো?

কেন ৫ই আগস্টে স্বাধীন হয়েও নিজেকে আজ অপ্রাপ্তির অধীন মনে হয়?

তোমাকে না পাওয়ার হাহাকার যে এভাবে আমায় দেউলিয়া করবে—

তা জানলে হয়তো তোমার দিকে তাকাতাম না,

কলম ধরে লিখতাম না কোনো কবিতা।

হয়তো উপেক্ষার সাথে লড়াই করাটাও শিখতাম না।

তুমি বড় বাস্তববাদী, বড় কঠিন;

তবু সেদিন কি শুনতে পারতে না কিছু না বলা কথা?

বুঝতে কি পারতে না, অপ্রাপ্তির এই চাদরে ঢাকা পড়ে আছে কতটা ব্যথা?

যদি তুমি তা বুঝতে—

তবে জগৎ ঘুরে, মহাকাশ ফুঁড়ে আমায় তুমি খুঁজতে।

আমায় পেয়ে হয়তো কোনো 'জ্যাকপট' পেতে না তুমি,

তবে পেতে এক চিরকালীন হৃদয়ের বন্ধু;

যে তোমাকে আগলে রাখতো পরম মমতায়,

আর বিলিয়ে দিত কার্পণ্যহীন অফুরন্ত ভালোবাসা।

তোমার ভেতরে থেমে থেমে যে আগুন জ্বলে,

সেই অনলে পুড়ে আজ আমি ছাই;

তবু তোমার সামান্য ভালোবাসার ছোঁয়া পেলে দেখো—

ফিনিক্স পাখির মতো আমি আবার জীবন ফিরে পাবো।

শুকনো কাঠে জাগবে প্রাণ, রুক্ষ প্রকৃতিতে আসবে বসন্ত,

তোমার প্রতি আমার এই ভালোবাসা রবে নিরন্তর।

<!-- EndFragment -->

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5400
প্রকাশিত4 দিন (139 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

শীত যামিনীর শূন্যতা

​শীতের যামিনী, স্তব্ধ চরাচর, কুয়াশাভেজা ঐ গগন, নিশাপতি ঢালে রূপালি কিরণ, চোখে তার নীল দহন। মুক্ত আকাশ, প্রহেলিকাহীন— বিষাদ কেবল মনে, তোমার অভাব তুষার হয়ে নামছে প্রতিক্ষণে। ​ হৃদয় গহীনে জমেছে পাহাড়, হাহাকার ওঠে জেগে…

১ ০ ৫ ১ মিনিটের পড়া

তৃষ্ণার আর্তনাদ

তৃষ্ণার আর্তনাদ নারী, তুমি আমার চোখের জলে তোমার তৃষ্ণা মেটাও, আমার বুকের পাঁজড় পুড়িয়ে তোমার শূন্যতা মেটাও। আমি অঝোরে ঝরছি তোমার রুক্ষ মরুর বুকে, তুমি সেই নোনা জলে সুখ খুঁজে নাও মহান সুখে। আমার প্রতিটি ফোঁটা রক্ত যখন…

০ ০ ৮ ১ মিনিটের পড়া

পর্ব 68 ভাগ্যে থাকলে দেখা হবে ঠিক!

আমি দাঁড়ি। কমাকে করিনি কেয়ার হোচট খেয়েছি হসন্তে- ভাগ্য থাকলে দেখা হবে ঠিকই বর্ষা,শীত কিংবা বসন্তে। _আল-মামুন রেজা

০ ০ ৩৩৩ ১ মিনিটের পড়া

একাকিত্ব ও নীরবতার মাঝেও প্রিয়জনের অস্তিত্ব অনুভবের মধ্য দিয়ে নিঃসঙ্গতাকে ভালোবাসায় রূপান্তরের এক আবেগঘন প্রকাশ।

"আমি তোরই ছায়া" আল-আমিন (আলো) চুপচাপ সন্ধ্যা নামে জানালার কাচে, কেউ নেই ডাকে,কেউ নেই কাছে। হাওয়ারও শব্দ আজ থেমে আছে বুকে, যেন কারো স্পর্শ ছিল হারিয়ে গেছে সুখে। ঘরভর্তি নিঃশ্বাস, তবু শূন্যতা বাজে, জীবনের ছায়া যেন হেঁটে…

০ ০ ৫৯ ১ মিনিটের পড়া

প্রিয়জনকে হারানোর বেদনা ও স্মৃতির মধ্যে তাকে জীবন্ত রাখার এক ব্যাকুলতার প্রকাশ।

তুমি ছিলে আল-আমিন (আলো) চলে গেলে— বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্মৃতির দেয়াল পার। ঘরটা আজও চেনে তোমার চুপচাপ পদচারণা, তোমার না বলা কথাগুলো জানে আমার মন বাসনা। আকাশও আজ খালি, নেই কোনো রং, তোমাকে ছাড়া…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া
...