ইসলামিক ধারাবাহিক গল্প।
#হেদায়েতের_পথে
🌸পর্ব:-০৩🌸
মরিয়মঃ- আসসালামু আলাইকুম মা।
মাঃ- ওয়ালাইকুম আসসালাম। মা রে কেমন আছিস?
মরিয়মঃ- আর ভালো জীবনে অন্ধকার নেমে আসছে মা। আমার সাথে কেন এমন করলা।( মনে মনে) হ্যা মা আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমরা কেমন আছো?
মাঃ- হুমম ভালো আছি। জামাই কেমন আছে?
মরিয়মঃ- ভালো।
মা পরে কথা বলব এখন রাখি।
মরিয়ম কিছুই বাবা মাকে জানায় নি। মরিয়ম ভেবেই পায় না কি করবে। হটাৎ মনে পড়ে যদি কোনো সমাধান পাওয়া যায় তাহলে মমি কিছু দিতে পারে।
সাথে সাথে মমি কে ফোন দিল।
মমিঃ- আসসালামু আলাইকুম। মরিয়ম আমার বেষ্টু কেমন আছিস।
মরিয়মঃ- ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মমি আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাইতাছে। প্লিজ আমাকে কোনো বুদ্ধি দে। আমি আর পারতেছি না। হতাশায় আমি ইমান হারা হয়ে যাচ্ছি।
মরিয়ম অঝোরে কান্না জুরে দেয়।
মমিঃ- আরে কি হইছে বল। কান্না থামা যত বড় বিপদ আসুক ধৈর্য হারাশ না।
মরিয়ম মমিকে সব ঘটনা খুলে বলতে থাকে।
,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,
,,,,,
মমিঃ- ওহ আল্লাহ কি বলিস। এমন কেনো হলো তোর সাথে? আল্লাহ মাফ কর।
মরিয়মঃ- কিছু বল। আমি আমার স্বামী কে অনেক ভালোবাসি। ও আমাকে ডিভোর্স দিবে বলছে। আমি কখনোই আমার সংসার ভাংতে চাই না। আমি ওরে নিয়ে থাকতে চাই।
মমিঃ- এত ভেংগে পরিস না। দেখ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়ত তোর কল্যান অন্য কোথাও নিহিত আছে।
তুই কি ভুলে গেলি আল্লাহ কুরআনে কি বলেছেন___
وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ۙ
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
___সূরা আল বাকারা আয়াত-১৫৫
ভেংগে পরিস কেন। দেখ তুই ভেংগে পরিস না আল্লাহ তোর পরিক্ষা নিচ্ছে। এখন ধৈর্য ধারন করতে পারলেই তুই সফল হবি।
আর শোন কষ্টের পরে মানুষের সুখ ফিরে আসে।
কষ্ট মাঝেই সুখের চাবি থাকে। সুতরাং ভেংগে পরিস না।
দেখ কষ্ট মানুষের জিবনে আসবে।
মরিয়মঃ- সবই বুঝি কিন্তু কেন জানিনা আমি আর পারছি না আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। আমার মন কোনো কিছুতে বসছে না। কোনো ভাবেই শান্তি পাচ্ছি না।
মমিঃ- শোন আমরা যখন দুর্বল হয়ে যাই শয়তান আমাদেরকে তখন গ্রাস করে ফেলে যাতে আমার ইবাদত থেকে দুরে চলে যাই।
যার জন্য অনেকে বেছে নেয় আত্মহত্যা, হয় মাদক, নয়ত খারাপ পথ। একটু ভালো থাকার আশায়। কিন্তু এটা বুঝে না আল্লাহ তো কুরআনে বলে দিয়েছে,,,
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
—আল ইনশিরাহ - ৫
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
(ব্যাখ্যাঃ
রাসূল (সাঃ)-এর জন্মের পূর্বেই তাঁর পিতা মৃত্যুবরণ করেন । ছয় মাস বয়সে মাতাও দুনিয়া হতে বিদায় নেন । তারপর আট বছর বয়সে পর্যন্ত স্নেহশীল দাদা আবদুল মুত্তালিবের অভিভাবকত্বে প্রতিপালিত হতে থাকেন । অবশেষে বাহ্যিক প্রতিপালনের সৌভাগ্য তাঁর চাচা আবূ তালিবের ভাগ্যে আসে । তিনি মৃত্যু পর্যন্ত তাঁর সাহায্য সহানুভূতিতে কোন ত্রুটি করেন নি) ।
___আল ইনশিরাহ- ৬
দেখ ভেংগে পরিস না। ধৈর্য ধর,,, নিশ্চয়ই ভালো কিছু হবে।
( বিপদে নিজের মনবল বাড়ানোর জন্য এমন একজন সান্ত্বনা দেওয়ার বন্ধু যথেষ্ট)
মরিয়মঃ- মমি তুই আমার জীবনে পরিবর্তন এনে দিছো।তোর জন্য সত্যি কে আমি আমার জীবনে ধারন করতে পেরেছি। এখন আমি কি করতে পারি। কিভাবে আমার স্বামী কে হিদায়তের পথে আনতে পারি?
মমিঃ- দেখ আমরা চাইলে কাউকে হিদায়তের পথে আনতে পারিনা। আমরা শুধু হিদায়তের পথের সন্ধান দিতে পারি। মানা না মানা তার বেপার
আল্লাহ কুরআনে মাজিদে বলেই দিয়েছেন______
اَللّٰہُ نُوۡرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ مَثَلُ نُوۡرِہٖ کَمِشۡکٰوۃٍ فِیۡہَا مِصۡبَاحٌ ؕ اَلۡمِصۡبَاحُ فِیۡ زُجَاجَۃٍ ؕ اَلزُّجَاجَۃُ کَاَنَّہَا کَوۡکَبٌ دُرِّیٌّ یُّوۡقَدُ مِنۡ شَجَرَۃٍ مُّبٰرَکَۃٍ زَیۡتُوۡنَۃٍ لَّا شَرۡقِیَّۃٍ وَّلَا غَرۡبِیَّۃٍ ۙ یَّکَادُ زَیۡتُہَا یُضِیۡٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡہُ نَارٌ ؕ نُوۡرٌ عَلٰی نُوۡرٍ ؕ یَہۡدِی اللّٰہُ لِنُوۡرِہٖ مَنۡ یَّشَآءُ ؕ وَیَضۡرِبُ اللّٰہُ الۡاَمۡثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ۙ
আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।
—আন নূর - ৩৫
এখানে সুরা নূরে এটাই বুঝানো হইছে আমি যাকে ইচ্ছে তাকে পথ দেখাই। আল্লাহ চাইলে হবে। আল্লাহ কে খুশি করতে হলে বেশি বেশি দোয়া করতে হবে।
★দোয়া ব্যতিত অন্য কোনো কিছু
ভাগ্যকে পরিবর্তন করতে পারে না★
- হযরত মোহাম্মদ (সাঃ)
মরিয়মঃ- হুম।জানিনা ভাগ্যে মহান রব কি লিখছেন।
মমিঃ- আচ্ছা ঐ মেয়ে কবে দেশে আসবে?
মরিয়মঃ- ৬ মাস পর। আর আসলেই আমাকে ডিভোর্স দিবে। মমি আমি ওরে অনেক ভালোবাসি। আমি পারব না ওরে ছাড়া থাকতে।
মমিঃ- হু রে তোর পরিস্থিতি বুঝতে পারছি। শোন তুই এটা নিয়ে টেনশন করিস না। সম্পুর্ন সিন্ধান্ত মহান রব্বুল আলামীন আল্লাহর উপর ছেরে দে।
এটাই মনে রাখবি সে যা করবে তোর ভালোর জন্যই করবে।
এখন থেকে তুই,,,
★ প্রতিদিন স্বামীর মঙ্গল কামনায় ২ রাকাত হাজত নামাজ পড়বি।
★ তাহাজ্জুদ নামাজ পড়বি মনে রাখবি শেষ রাতের দোয়া আল্লাহ কখনো ফিরায় না।
★সুরা ফাতিহা, ইখলাস,ফালাক্ব,নাছ, সূরা বাকারা র শেষের ২ আয়াত।সূরা হাশরের ৩ আয়াত।
এবং মুনাজাতের আগে শেষে নবীর (সঃ)
এর উপর যেকোনো দুরুদ পড়ে নিবি।
(নবীজি (সঃ) এর উপর দুরুদ না পড়লে দোয়া গুলো আল্লাহর আরশে ঝুলান্ত অবস্থায় থাকে।
আর কিভাবে মুনাজাত করবি আমি তোকে sms করে দিব ইনশাআল্লাহ।
★সাইয়্যেদুল ইস্তেগার মুখস্ত করে পরবি সকাল সন্ধ্যা পড়বি।
মনে মনে সারাদিন ছোট ইস্তেগার
অাস্তাগফিরুল্লাহ পড়বি।
★সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা করবি।
অনেক ফজিলত এই রোজায়।
আর হ্যা এই বিশ্বাস রাখবি দোয়া কবুল হবে তাই দোয়া করতে পারছি।
★ভেংগে পড় না
নিরাশ হইও না★
★নিশ্চয়ই সাহায্য আসবে
এটা আল্লাহর ওয়াদা★
___জেনে রাখ নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে
_____ আল-বাকারা -২১৪
(খন্ডাংশ)
তাই পুরো ইখলাসের সাথে এগুলো আমল কর। আর যত কষ্টই হোক বুকে চেপে এমন ভাবে থাকবি যাথে তোর স্বামীর সাথে ঝামেলা না হয়। আর শ্বশুর শাশুড়ির বেশি বেশি সেবা যত্ন কর।
মরিয়মঃ- দোয়া করিস। আমি সব করব। ইনশাআল্লাহ।
মমিঃ- সকল কষ্ট আল্লাহর কাছে অনুনয়-বিনয় এর সাথে বলবি। তার কাছে চোখের পানি ফেলবি।মানুষ চোখের পানি মূল্যায়ন না করলেও একজন সময় মত সব ফিরিয়ে দিবে।
মরিয়মঃ- হুম চেষ্টা করব। তারপর আল্লাহ যা ভালো হয় সেটাই দিবে।
আচ্ছা আজ তাহলে রাখি।
আসসালামু আলাইকুম।
মমিঃ- ওয়ালাইকুম আসসালাম।ভালো থাকিস দোয়া রইল।
,,,,,,,,,,,,,,,,,,
মরিয়ম চোখের পানি মুছে রান্না ঘরে গেল। রান্না করে গোসল শেষ করার পর যখন যহুরের নামাজে দাড়াবে তখন
মোবাইল একটা মেসেজ এসল
তাতে লেখা ছিল,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,,,,
(আসসালামু আলাইকুম,
কেমন হইছে জানাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে ভুল গুলো ধরিয়ে দিবেন। আর এটা কিছুটা বাস্তবিক জিবনের সাথে মিল রেখে একটা গল্প। কিন্তু সত্য ঘটনা না।)
উপস্থাপক:আল-মামুন রেজা।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।