[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তুমিই আমার প্রশান্তি"

৪২৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়েছি,

তবুও তোমাকেই ভালবাসি অবিরাম। 

তুমি বারবার বলো_"আমি চলে যাবো !"

কিন্তু আজও তুমি ঠিক সেখানেই আছো,

আমার জীবনের এক অবিচ্ছেদ্য প্রান্তে। 

আমি নিজেকেই চিনতে পারি না আর,

সামলাতে পারি না নিজের ভিতরের ঝড়। 

মনে শুধু তোমারই মুখ,

যেন তোমার অস্বিত্ব আমার ভিতর জন্ম নেওয়া এক অবাঞ্ছিত শ্বাস। 

তোমার কষ্ট থামাতে পারি না আমি,

তবুও প্রতিবার আমিই আবার তোমাকে কষ্ট দেই। 

না চাইতেও ফিরে আসি তোমার কাছে,

কারণ মনটা তোমার দিকেই ছুটে,

যতই ভুল বলুক পৃথিবী _তবুও তুমিই,

তুমিই আমার প্রশান্তি। 

তুমিই বলো _

যদি এই ভালোবাসা পাগলামি হয়, তবে তুমিই কেন আমার সরলতা?

যদি এই সম্পর্ক টা কেবল দুর্ঘটনা হয়, তবে তুমিই কেন আমার সুখের কারণ?

যদি আমাদের ভালোবাসা ভুল হয়,তবে তুমিই কেন আমার প্রশান্তি?
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6408। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1372
প্রকাশিত07 নভেম্বর 2025 ♛ (6,408 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত16 জানুয়ারি ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
অথচ 

আমার সে আজ আমি হতে বহুকোষ দূরে।

আশ্চর্যের বিষয় হচ্ছে আমি তাঁকে ভুলতে বসেছি।কিন্তু এইযে ভুলে যাওয়াটা!  এটা কিন্তু অবহেলায়, অবেলায় নয় বরং আমি সত্তার তার প্রতি দীর্ঘ প্রতিক্ষার ভার সইতে পেরে স্মৃতিশক্তি দুর্বল অচল হয়ে যাওয়া। 
10 জানুয়ারি প্রতিক্রিয়া প্রদান করেছেন (6,292 পয়েন্ট)  
০
লেখার আড়ালে যে অপেক্ষা আর ক্লান্তি ছিল, আপনার মন্তব্যে তারই স্পষ্ট ছাপ পেলাম। ধন্যবাদ আপনাকে।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 44 তুমিই আমার কাব্যপ্রাণ

তোমার চেহারার আদিম সৌন্দর্যের ঐশ্বর্যে ‎যে জুলফ অগোছালো হয়ে দুলে ওঠে, ‎তার স্পর্শে আমার এলোমেলো শব্দেরা ‎ধীরে ধীরে কবিতা হয়ে ওঠে। ‎ ‎তোমার ঠোঁটের স্মিত হাসির নিচে ‎যে ক্ষুদ্রতম তিলটি লুকিয়ে থাকে— ‎বিশ্বাস করো, তার মায়ার…

০ ০ ৪৫১ ১ মিনিটের পড়া

বিচ্ছেদের দূরত্ব

কত দিন হয়ে গেল আমাদের বিচ্ছেদের! বাড়ল মনের কতখানি দূরত্ব! আপনার কি মনে পড়ে আমায়—মনের অজান্তে, কিংবা অপ্রত্যাশিত অদ্ভুত কোনো কারণে? আপনি কি আমার মতো আনমনা হয়ে আমাদের ফেলে আসা দিনগুলোর কথা ভাবেন? মনে পড়ে কি সেই একগুচ্ছ…

০ ০ ৯ ১ মিনিটের পড়া

বিশালতা প্রেম

পৃথিবীর সমস্ত অনুভুতির কবিতায় কল্পনার নাম তুমি ময়না পাখি হাজারও কষ্ট মনে তোমার রুদ্র সজলআখি। বিশলতার চেয়েও সুগন্ধি প্রতিটি নিষ্পাপ তোমার হাসি কত শত অভিমান অভিযোগ অনুরাগের পরেও খুব ভালবাসি বুকের বইতে দিয়েছি শান্ত দুখের…

১ ০ ১৩ ১ মিনিটের পড়া

দুরন্ত প্রেম

আমি তোমারে ভালোবেসেছি— ঝড়ের বুকে দীপ জ্বালিয়ে, সহস্র রাত পাড়ি দিয়ে অন্ধকারের বুকটা চিরে! আমি তোমার সেই পথিক, প্রিয়ে, যার পথ চেনে না কোনো মানচিত্র, যার বুকে জমে আছে হাজার সূর্যের অগ্নিচিত্র! তুমি যদি হও শ্রাবণধারা…

০ ০ ২৭ ১ মিনিটের পড়া

একাকিত্ব ও নীরবতার মাঝেও প্রিয়জনের অস্তিত্ব অনুভবের মধ্য দিয়ে নিঃসঙ্গতাকে ভালোবাসায় রূপান্তরের এক আবেগঘন প্রকাশ।

"আমি তোরই ছায়া" আল-আমিন (আলো) চুপচাপ সন্ধ্যা নামে জানালার কাচে, কেউ নেই ডাকে,কেউ নেই কাছে। হাওয়ারও শব্দ আজ থেমে আছে বুকে, যেন কারো স্পর্শ ছিল হারিয়ে গেছে সুখে। ঘরভর্তি নিঃশ্বাস, তবু শূন্যতা বাজে, জীবনের ছায়া যেন হেঁটে…

০ ০ ৬২ ১ মিনিটের পড়া
...