কবিতা:আমার পরিচয়
লেখক:আল-মামুন রেজা
কুষ্টিয়া জেলায় বাড়ি ঝাউদিয়া (ই.বি) থানা,
এই গ্রামেই বসবাস করি,নেই'কো সবার জানা।
কর্ম করে জীবন চালাই নিজের উপর চলি,
কাজের ফাঁকে লেখার মাঝে বাস্তব কথায় বলি।
পাছে লোকে কিছু বলে দেইনা তাতে কান,
সঠিক পথে জীবন গড়ি বজায় রেখে মান।
মায়ের আদেশ বাবার হুকুম সঠিক পথে চলো,
গরীব দুঃখীর পাশে থেকে ওদের কথায় বলো।
মুসলমান ঘরে জন্ম আমার ইসলাম মেনে চলি-
আল্লাহ,রাসূলের ছিফত মেনে সদা সত্য বলি।
রবের নিকট নামাজ পড়ে দু'আ করি রোজ,
সুযোগ পেলে পাড়া প্রতিবেশীর রাখি কিছুটাও খোঁজ।
মানবতার গান গেয়ে বেঁচে থাকতে চাই,
মনুষ্যত্বের পরিচয়ে জীবনকে রাঙায়।
লেখা: ২৯-০২-২০২৩ ইং।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।