বাংলা আমার ভাষা
লেখক: আল-মামুন রেজা
বাংলা আমার মাতৃভাষা-
বাংলা আমার প্রাণ।
বাংলাতেই আমি লিখি, পড়ি, বলি..
বাংলাতেই গাই গান।
বাংলাতে আমি সুখ খুজে পাই -
বাংলায় দেখি স্বপ্ন।
বাংলার মাটি আকাশে,বাতাসে
হয় মোর প্রাণও মগ্ন।
বাংলাতে আমার চাওয়া পাওয়া সব
বাংলায় কথা বলি।
বাংলার মাটি, আল-পথ দিয়ে -
স্বাধীনভাবে চলি।
বাংলা ভাষাকে কদর করি।
বাংলাকে করি যত্ন।
সব ভাষারই সেরা এ ভাষা।
মহামূল্য এক রত্ন।
বাংলা ভাষাতে আবেগ খুজে পাই,
বাংলাতে আমার সৃষ্টি।
বাংলা ভাষা তুলনাহীন-
মধু-মাখা ভরা মিষ্টি।
বীর-ভাইয়েরা প্রান দিয়েছিল
যে ভাষারই জন্য।
বাঙালী হয়ে গর্বিত আমি
বাঙালি রয়ে হই ধন্য!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।